বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে সরব হয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হারমার। তার মতে, বাণিজ্যিক শক্তির কারণেই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ক্ষমতা এখন ভারতের হাতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হারমার বলেন, ‘তাদের বাণিজ্যিক শক্তির কারণেই সব ক্ষমতা তাদের হাতে। বিসিসিআই-ই আইসিসিকে নিয়ন্ত্রণ করে।’

তবে এই বাস্তবতা মেনে নিয়েই এগোতে চান তিনি। হারমারের ভাষায়, একজন খেলোয়াড় হিসেবে মাঠের পারফরম্যান্সই সবচেয়ে বড় জবাব। তিনি বলেন, ‘এই গল্প বদলানোর একমাত্র উপায় হলো ট্রফি জেতা।’

আরো পড়ুন

এমবাপ্পেকে বিদায় করতে পারে রিয়াল মাদ্রিদ

উল্লেখ্য, গত বছর দক্ষিণ আফ্রিকা লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল। সেটিই ছিল ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার প্রথম আইসিসি শিরোপা।

ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হারমারের। চার ইনিংসে ১৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৫ বছর পর ভারতে সিরিজ জেতাতে সাহায্য করেন তিনি।

আরো পড়ুন

কাসেমিরোকে আরো এক বছর চান সতীর্থরা

একই সঙ্গে বর্তমান দক্ষিণ আফ্রিকা দল নিয়েও প্রশংসা করেছেন এই অফস্পিনার। কোচ শুকরি কনরার্ড ও অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে দলটি এখন ব্যক্তিনির্ভর নয়, বরং দলীয় শক্তিতে এগোচ্ছে বলে মনে করেন তিনি।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন খেলা হারমার স্পিনারদের মূল্যায়ন নিয়েও কথা বলেন। তার মতে, ইংল্যান্ডে এখনো স্পিনারদের অনেক সময় দ্বিতীয় সারির ভাবা হয় এবং পর্যাপ্ত স্পিন কোচও নেই।