দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

অন্য দুই আসামি হলেন—কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার ভূইয়া মফিজুর রহমান এবং ঢাকার দোহার থানার সাবেক ওসি মোস্তফা কামালের স্ত্রী খন্দকার শামীমা হাসান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। মায়ার আবেদনে বলা হয়, তাঁর বিরুদ্ধে ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ ও নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবগুলোর মাধ্যমে ৫১০ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৯৩৫ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক মামলা করে।

মফিজুর রহমানের আবেদন বলা হয়, তাঁর বিরুদ্ধে অসৎ সরকারি চাকরিরত থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১৭ লাখ ৫৮ হাজার ৩৯৩ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য রয়েছে দুদকের কাছে। তিনি গত বছরের ২৬ ফেব্রুয়ারি দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন এবং জ্ঞাত আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ২১ লাখ ৭২ হাজার ৫৫৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করায় দুদক মামলা করেছে।

শামীমা হাসানের আবেদনে বলা হয়, তিনি স্বামীর ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করায় দুদক মামলা করে।