• ই-পেপার

মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ব্রাজিল ফ্যান ক্লাবের সদস্যরা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কাশিয়ানী রেলস্টেশন মাঠে ব্রাজিলের পতাকা ও হলুদ জার্সি পরে জড়ো হন শতাধিক সমর্থক। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালনা-মধুমতী সেতু এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সমর্থকেরা হলুদ-সবুজ রঙের আতশবাজি ফোটান এবং প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক অংশ নেন।

এ সময় সমর্থকেরা বলেন, প্রথম ম্যাচে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তাঁদের প্রত্যাশা, নকআউট পর্বের প্রতিটি ম্যাচ জিতে দলটি শিরোপা জিতে ‘হেক্সা’ মিশন পূরণ করবে।

গোপালগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নন্দিতা রায় (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নন্দিতা রায় ওই গ্রামের নিমাই রায়ের মেয়ে ও ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নন্দিতা কান্দি মিশন স্কুলে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফিরে নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁরা নন্দিতাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

টাঙ্গন নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ কিশোরী

ঠাকুরগাঁও প্রতিনিধি
টাঙ্গন নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ কিশোরী
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাফিসা (১৬) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। নিখোঁজ নাফিসা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের টাঙ্গন নদীতে গোসল করতে যায় নাঈম ও নাফিসা। এ সময় নদীর তীব্র স্রোতে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালান। একপর্যায়ে নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিখোঁজ নাফিসাকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

পাচার ঠেকাতে কক্সবাজার সীমান্তে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ব্যবহার বিজিবির

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
পাচার ঠেকাতে কক্সবাজার সীমান্তে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ব্যবহার বিজিবির
সংগৃহীত ছবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার প্রতিরোধে কক্সবাজার সীমান্তে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি জোরদারের পাশাপাশি সম্ভাব্য ড্রোন ব্যবহার করে চোরাচালান ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে অংশ নিয়ে এ তথ্য জানান কক্সবাজার বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ আনোয়ারুল আলম।

তিনি বলেন, দেশে ইয়াবার চাহিদা থাকায় বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব পাচার ঠেকাতে বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ আরো জোরদার করেছে।

কর্নেল আনোয়ারুল আলম বলেন, সম্প্রতি ড্রোন ব্যবহার করে ইয়াবা পাচারের বিষয়টি আলোচনায় আসার পর সীমান্ত পরিস্থিতির ওপর আরো নিবিড় নজরদারি শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত ড্রোনের মাধ্যমে ইয়াবা পাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি, তবু সম্ভাব্য যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, বর্তমানে কক্সবাজার সীমান্তে চারটি ড্রোন মোতায়েন করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি অ্যান্টি-ড্রোন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে, যাতে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ড্রোন শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। দুর্গম সীমান্ত এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি স্থল টহল ও গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ইয়াবাসহ সব ধরনের মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ জুন কালের কণ্ঠে ‘মায়ানমার সীমান্তে ইয়াবা পাচারে ড্রোন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর সীমান্তে ড্রোন ব্যবহার করে মাদক পাচারের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি সীমান্তে নজরদারি আরো জোরদার করেছে।

বাহিনীটির দাবি, এখন পর্যন্ত ড্রোন ব্যবহার করে ইয়াবা পাচারের সুনির্দিষ্ট প্রমাণ না মিললেও সম্ভাব্য এ ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা | কালের কণ্ঠ