ময়মনসিংহের ভালুকা উপজেলায় লড়ির পেছনে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার কাঁঠালী এলাকায় এ আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন নেত্রকোণা জেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইটভাঙার কাজ শেষে শ্রমিকরা একটি লড়িতে করে ভালুকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস লড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাজিম উদ্দিন নিহত হন এবং একজন আহত হন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।