মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ এইচ এম আবু সাঈদ। এ উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মো. মতিউর রহমান আকন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আবদুর রব নবনিযুক্ত রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা আবু সাঈদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এর আগে গত রবিবার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আবু সাঈদের হাতে নিয়োগপত্র তুলে দেন ড. মোহাম্মদ আবদুর রব। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে যোগদানের আগে আবু সাঈদ একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি