<p style="text-align: justify;">নতুন পোল স্থাপন কাজের জন্য আজ বুধবার (৬ মে) বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।</p> <p style="text-align: justify;">মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।</p> <p style="text-align: justify;">বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩কেভি গ্রিড উপ-কেন্দ্র, সুনামগঞ্জ থেকে ৩৩/১১কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয় হয়ে যাওয়াতে বুধবার নতুন পোল (কালীপুর হাওরে) স্থাপন কাজ করা হবে। এজন্য বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।</p> <p style="text-align: justify;">গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।</p>