• ই-পেপার

বসুন্ধরার হাসপাতাল প্রস্তুত, অপেক্ষা উদ্বোধনের

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.৯ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.০ডিগ্রি সে.। রাজশাহী ৩৫.৮ডিগ্রি সে.। রংপুর ৩৩.০ডিগ্রি সে.। খুলনা ৩৫.০ডিগ্রি সে.। বরিশাল ৩৫.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.০ডিগ্রি সে.। সিলেট ৩৫.৫ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৭.৩ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.৩ডিগ্রি সে.। রাজশাহী ২৫.১ডিগ্রি সে.। রংপুর ২৪.৫ডিগ্রি সে.। খুলনা ২৬.৭ডিগ্রি সে.। বরিশাল ২৭.২ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৫ডিগ্রি সে.। সিলেট ২৩.০ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

‘পুলিশের ভয়ে পালাতে গিয়ে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
‘পুলিশের ভয়ে পালাতে গিয়ে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশালে পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার হওয়ার ভয়ে পালাতে গিয়ে সড়কের পাশের দেয়ালে আঘাত পেয়ে রাশেদ খান মেনন নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বিকেলে নগরীর ১ নম্বর ওয়ার্ড কাউনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। রাশেদ কাউনিয়ার হেমায়েত হোসেন খানের ছেলে। তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাউনিয়া থানার ওসি সনজীত চন্দ্র নাথ বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করে।

 

আশুলিয়ায় ইপিজেড শ্রমিকদের মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় ইপিজেড শ্রমিকদের মানববন্ধন

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এলএসআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তাঁরা অবিলম্বে বকেয়া পরিশোধসহ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান। গতকাল রবিবার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

দুদকের মামলায় মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
দুদকের মামলায় মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের ১১ মার্চ দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীসহ মোট চারজনকে আসামি করা হয়।

বসুন্ধরার হাসপাতাল প্রস্তুত, অপেক্ষা উদ্বোধনের | কালের কণ্ঠ