• ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন আজ

সুন্দরগঞ্জে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা

তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রের বিরুদ্ধে গুজব অপতথ্য ছড়ানো হচ্ছে

ময়মনসিংহ প্রতিনিধি
রাষ্ট্রের বিরুদ্ধে গুজব অপতথ্য ছড়ানো হচ্ছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে।

গতকাল সোমবার (১৫ জুন) ময়মনসিংহের নান্দাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী (১৩-১৫) সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হবে। সমাজে নানান বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা
নিতে হবে।

নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। প্রশিক্ষণটি সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

 

ঢাকা-নারিতা রুট

২৭ জুলাইয়ের মধ্যে ফ্লাইট আবার চালুর আশা সরকারের

২০২৫ সালের ১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাইয়ের মধ্যে ফ্লাইট আবার চালুর আশা সরকারের

জাপানের টোকিওর নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পুনরায় চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছে সরকার। তবে জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা নিরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগায় পূর্বনির্ধারিত ৩০ জুনের সময়সীমা পিছিয়ে গেছে।

গতকাল সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিমানমন্ত্রী আফরোজা খানম। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আফরোজা খানম বলেন, ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জনসম্পৃক্ত যোগাযোগ আরো জোরদারের লক্ষ্যে রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেয়।

তিনি জানান, জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধ্যতামূলক নিরাপত্তা মূল্যায়ন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় প্রয়োজন হচ্ছে। এ কারণে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সরকার আশাবাদী।

মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভ্রমণ আরো সহজ ও আরামদায়ক করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতি যাত্রীদের আস্থা ও আগ্রহও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যাতে বিমানবন্দরে স্বস্তিদায়ক পরিবেশ পান এবং মাতৃভূমিতে ফেরার অনুভূতি উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ চলছে।

আফরোজা খানম বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সংকট কাটিয়ে দেশের বিমান খাতকে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং ইতিবাচক পরিবর্তনগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

 

 

জি এম কাদের

বাজেটের অর্থ সংস্থান কোথা থেকে হবে প্রণেতারাও বলতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
বাজেটের অর্থ সংস্থান কোথা থেকে হবে প্রণেতারাও বলতে পারবেন না

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, বাজেটে যে যা চেয়েছে, তা-ই দেওয়ার অঙ্গীকার করা হয়েছে এবং জনগণকে এক ধরনের স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান কোথা থেকে হবে, সেটি বাজেট প্রণেতারা নিজেরাও হয়তো বলতে পারবেন না। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় পার্টির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থকদের মৌলিক অধিকার নিশ্চিত না হলে দেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হবে।

 

সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান।

গতকাল সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরে সম্পূরক বাজেটে স্থানীয় মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন উত্থাপন করেন রুমিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে ওই প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের বিষয়টি এড়িয়ে গেলেও যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানান।

সুন্দরগঞ্জে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা | কালের কণ্ঠ