আয়াতের অর্থ
‘তবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ তাদেরকেই অভিশাপ করেন আর করেন বধির ও দৃষ্টিহীন।’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ২২-২৩)
আয়াতদ্বয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শরিয়তের বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া মারাত্মক গুনাহ। এতে সমাজের সর্বস্তরে বিশৃঙ্খলা দেখা দেয়।
২. জিহাদ বাহ্যত রক্তপাত হলেও প্রকৃতপক্ষে তা দেহ থেকে পচা ও গলিত অঙ্গ ফেলে দেওয়ার মতো। যার ফলে অবশিষ্ট অঙ্গগুলো সুস্থ থাকে।
৩. হাদিসে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখবে আল্লাহ তাকে নৈকট্য দান করবেন। আর যে তা ছিন্ন করবে, আল্লাহ তাকেও ছিন্ন করবেন।
৪. হাদিসে আরো বলা হয়েছে, যেসব পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন এবং আখিরাতেও দেন, তার ভেতর জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সমান কোনো পাপ নেই।
৫. ওমর (রা.) ২২ নং আয়াতের আলোকে মালিকের সন্তান জন্ম দিয়েছে এমন দাসিকে বিক্রি করা অবৈধ বলেছেন। কেননা এতে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়। আর আয়াতে সম্পর্ক ছিন্নকারীর জন্য আল্লাহ অভিশাপ করেছেন। (মাআরেফুল কোরআন : ৮/২৫)


