বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)
মুদ্রাবাজার

ইরেজ ইসরেলি, সিইও, ড. রেড্ডিস ল্যাবরেটরিজ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনেরিক ওষুধ আমদানিতে যে বিশাল শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তার সমালোচনা করেছেন ড. রেড্ডিস ল্যাবরেটরিজের সিইও ইরেজ ইসরেলি। তিনি বলেন, জেনেরিক ওষুধ হচ্ছে অল্প লাভের ব্যবসা। এখানে যদি এত বিশাল অঙ্কের শুল্ক আরোপ করা হয়, তবে এই খাত তা মানিয়ে নিতে পারবে না। ফলে শুল্কের আকার যত বড় হবে পণ্যের দামও তত বাড়বে। এ ছাড়া কম্পানিগুলো তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার জন্য দুই বছর যথেষ্ট সময় নয়।
বাংলা কিউআর প্রচারে সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক : ‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক। গতকাল সোমবার রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় এ প্রচার কার্যক্রমে অংশ নেন ব্যাংকের এমডি মো. শওকত আলী খান। এ সময় ডিএমডি খান ইকবাল হোসেন, মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

যমুনা ব্যাংক : ভার্চুয়ালি ২৫তম বার্ষিক সাধারণ সভা করেছে যমুনা ব্যাংক। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এ সময় পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেনডেন্ট স্ক্রটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
