• ই-পেপার

ক্যারিবিয়ান ৫ দেশকে নাগরিকত্ব বিক্রি বন্ধের হুঁশিয়ারি ইইউয়ের

খুশিতে বিরল ‘হ্যাপি হার্ট সিন্ড্রোমে’ আক্রান্ত বৃদ্ধা

কালের কণ্ঠ ডেস্ক
খুশিতে বিরল ‘হ্যাপি হার্ট সিন্ড্রোমে’ আক্রান্ত বৃদ্ধা

অতিরিক্ত শোকে ব্রোকেন হার্ট সিন্ড্রোম-এর কথা শোনা গেলেও হ্যাপি হার্ট সিন্ড্রোমের কথা তেমন শোনা যায় না। এবার আনন্দের জেরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন। অক্সফোর্ড মেডিক্যাল কেস রিপোর্টসে ঘটনাটি প্রকাশিত হয়। মেয়ের বিয়ের কয়েক দিন পর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। ইসিজিতে হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা গেলেও এনজিওগ্রামে কোনো ব্লক ধরা পড়েনি। চিকিৎসকরা জানান, অতিরিক্ত আনন্দের কারণে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়ে সাময়িকভাবে তাঁর হার্টের পেশি দুর্বল হয়ে পড়েছিল। চিকিৎসায় তিনি সুস্থ হয়েছেন। গবেষকদের মতে, এটি অত্যন্ত বিরল একটি রোগ। সূত্র : এনডিটিভি

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

কালের কণ্ঠ ডেস্ক
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

ফাদি হামদাল্লাহ আল-নাসান। ১৭ বছরের টগবগে কিশোর। ফিলিস্তিনের জাতীয় যুব দলের খেলোয়াড়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ফাদি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। তবে সেই লড়াইয়ের অবসান ঘটল মৃত্যুতে। ফিলিস্তিনি কর্মকর্তারা এবং পরিবারের সদস্যরা ফাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, পশ্চিম তীরে নিজ গ্রামে ১১ জুলাই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন ফাদি। গত শনিবার মৃত্যু হয়েছে তাঁর। সূত্র : আল জাজিরা

 

 

 

কৃষ্ণগহ্বরের ‘খাদ্য গ্রহণের’ কৌশল ধরা পড়ল জেমস ওয়েবে

কালের কণ্ঠ ডেস্ক
কৃষ্ণগহ্বরের ‘খাদ্য গ্রহণের’ কৌশল  ধরা পড়ল জেমস ওয়েবে

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা অবশেষে কৃষ্ণগহ্বরের খাদ্য গ্রহণের অদ্ভুত কৌশল আবিষ্কার করেছেন।

বিজ্ঞানীদের মতে, ব্ল্যাক হোল মূলত মহাবিশ্বের এক অনন্য রিসাইকেলার। যখন কোনো কৃষ্ণগহ্বর অতিরিক্ত গ্যাস ও ধূলিকণা গিলে ফেলে, তখন তার দুই মেরু থেকে তীব্র শক্তি নির্গত হয়। এই শক্তির ধাক্কায় চারপাশের অবশিষ্ট গ্যাস দূরে ছিটকে যায়, ফলে ব কৃষ্ণগহ্বরটি সাময়িকভাবে গ্যাসসংকটে পড়ে। তবে নতুন গবেষণায় দেখা গেছে, ছিটকে যাওয়া সেই উত্তপ্ত গ্যাসগুলো পরবর্তী সময়ে মহাকাশে ঠাণ্ডা হয়ে হাজার হাজার আলোকবর্ষ দীর্ঘ সরু সুতার মতো ফিলামেন্ট বা প্রবাহ তৈরি করে। মহাকর্ষের টানে এই গ্যাস আবার গ্যালাক্সির কেন্দ্রে ফিরে আসে এবং একটি ঘূর্ণায়মান ডিস্ক তৈরি করে কৃষ্ণগহ্বরকে পুনরায় সচল করে তোলে।

পৃথিবী থেকে ১৪ কোটি ৫০ লাখ আলোকবর্ষ দূরের এনজিসি ৪৬৯৬ গ্যালাক্সিতে জেমস ওয়েব ও হাবল টেলিস্কোপ যৌথভাবে এই চক্র শনাক্ত করেছে। সেখানে প্রায় ১.৩ মিলিয়ন মাইল প্রতি ঘণ্টা বেগে গ্যাস কৃষ্ণগহ্বরের দিকে ধাবিত হচ্ছে। কৃষ্ণগহ্বরের এই আত্মনিয়ন্ত্রিত ভোজউপবাসের চক্রটিই তার দ্রুত বেড়ে ওঠার মূল রহস্য। সূত্র : সায়েন্স ডেইলি

বিশ্বজুড়ে মার্কিনদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

কালের কণ্ঠ ডেস্ক
বিশ্বজুড়ে মার্কিনদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা-সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নিরাপত্তা পরিস্থিতি এখন জটিল হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো সময় অবস্থা আরো খারাপ হতে পারে। বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা ব্যক্তিদের পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং সময় সময় আকাশপথ বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। সতর্কবার্তায় আরো উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরানসমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সূত্র : সিএনএন