• ই-পেপার

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

নাইজেরিয়া

গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০

অনলাইন ডেস্ক
গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০
ছবি : রয়টার্স

নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। গত সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, অতর্কিতভাবে বন্দুকধারীরা গ্রামের নিরীহ লোকদের ওপর হামলা চালায়। তারা এলোপাথারিভাবে গুলি ছুড়ে ও বাড়িগুলো জালিয়ে দেয়। এতে আটজন শিশু পুড়ে মারা যায়। এছাড়া চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করে নাই বলে জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য প্রদেশে এসব সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা নিরাপত্তার জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

এদিকে কাডুনা প্রদেশের পুলিশের মুখপাত্র এই হামলার বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যোগ হলো ব্রাজিলের ‘আমাজোনিয়া থিয়েটারস’

অনলাইন ডেস্ক
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যোগ হলো ব্রাজিলের ‘আমাজোনিয়া থিয়েটারস’
সংগৃহীত ছবি

ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় ব্রাজিলের আমাজন অঞ্চলের দুইটি ঐতিহ্যবাহী থিয়েটারকে ‘বিশ্ব ঐতিহ্য’ (ওয়ার্ল্ড হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত সংস্থাটির বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। ‘আমাজোনিয়া থিয়েটারস’ নামে তালিকাভুক্ত এই দুইটি স্থাপনা হলো—বেলেম শহরের ‘থিয়েট্রো দা পাজ’ ও মানাউস শহরের ‘টিয়েট্রো আমাজনাস’

উনিশ শতকে আমাজনে যখন রাবার ব্যবসার স্বর্ণযুগ চলছিল, তখন এগুলো নির্মিত হয়। ১৮৭৮ সালে বেলেমে ‘থিয়েট্রো দা পাজ’ এবং ১৮৯৬ সালে মানাউসে ‘টিয়েট্রো আমাজনাস’ চালু হয়। থিয়েটারগুলোর নকশায় ইউরোপীয় স্থাপত্যের প্রভাবের পাশাপাশি স্থানীয় কাঠ ও আমাজনের বন-অনুপ্রাণিত প্রতীকের চমৎকার মিশ্রণ ঘটেছে। ইউনেস্কোর মতে, এগুলো তৎকালীন রাজনৈতিক ও নগর উন্নয়নের প্রতীক ছিল।

ব্রাজিল সরকার জানিয়েছে, আমাজন অঞ্চলকে আধুনিক করার এবং বৈশ্বিক বাণিজ্যে যুক্ত করার ইতিহাসের প্রতীক হিসেবেই এই দুইটি থিয়েটারকে যৌথভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। ইউনেস্কোর এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির ফলে স্থানগুলোর নিরাপত্তা ও সংরক্ষণ জোরদার হবে এবং বিশ্বজুড়ে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া অন্যান্য বিখ্যাত স্থানের মধ্যে রয়েছে ভারতের তাজমহল, চীনের মহাপ্রাচীর ও মিশরের পিরামিড।

ব্রাজিলে বর্তমানে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানের সংখ্যা দাঁড়িয়েছে ২৬টিতে। নতুন থিয়েটারগুলোর আগে থেকেই আমাজন অঞ্চলে ‘সেন্ট্রাল আমাজন কনজারভেশন কমপ্লেক্স’ নামের একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া বুসানে অনুষ্ঠিত এই বৈঠকে ফ্রান্সের ‘ডি-ডে অবতরণ সৈকত’ এবং গ্রিসের ‘মাউন্ট অলিম্পাস’কেও নতুন করে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে।

আসামে বন্যা পরিস্থিতির কিছু উন্নতি, ক্ষতিগ্রস্ত ৫ লক্ষাধিক

অনলাইন ডেস্ক
আসামে বন্যা পরিস্থিতির কিছু উন্নতি, ক্ষতিগ্রস্ত ৫ লক্ষাধিক
ছবি : পিটিআই

ভারতের আসামে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানায়, বন্যায় এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে রাজের শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও, জোড়হাট, নগাঁও এবং কামরূপ (মেট্রোপলিটন) জেলায় পাঁচলক্ষাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এএসডিএমএ জানায়, চড়াইদেও জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জেলায় এক লাখ ৮৮ হাজার ৪০৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর শিবসাগরে ১ লাখ ৪৪ হাজার ৪৬১ ও জোড়হাটে ৭৪ হাজার ৪৫৮ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রায় ৯০টি ত্রাণ শিবির কার্যক্রম অব্যহত রেখেছে। প্রায় ২৮ হাজার ৬৯৫ জন মানুষ  বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এছাড়া ৯৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র কার্যক্রম অব্যহত রেখেছে।

সৌদি আরবে হুতিদের ড্রোন হামলা, প্রতিহতের দাবি দেশটির

অনলাইন ডেস্ক
সৌদি আরবে হুতিদের ড্রোন হামলা, প্রতিহতের দাবি দেশটির

সৌদি আরবের তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইরাক থেকে চালানো ড্রোন হামলা প্রতিহতের দাবি সৌদির। সোমবার (২৭ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি সৌদি আরবের তেল অবকাঠামোতে পৃথক ড্রোন হামলার দায় স্বীকার করেছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদে তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোনগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। খবর ফ্রান্স টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের মাঝে এই হামলা সৌদি আরবকে জড়িয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া | কালের কণ্ঠ