• ই-পেপার

জার্মানিকে দূরে ঠেলে পোল্যান্ডকে কেন বেছে নিলেন ট্রাম্প?

চীন সফর শুরু করলেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

অনলাইন ডেস্ক
চীন সফর শুরু করলেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
ছবি : রয়টার্স।

চীনা নেতা শি চিনপিংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সোমবার বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।  প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে এটিই তার প্রথম সফর।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ছিলেন সাবেক সামরিক জান্তা প্রধান। তিনি ছিলেন, ২০২১ সালের সেই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী। অভ্যুত্থানের পরে মায়ানমারে গৃহযুদ্ধ শুরু হয় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পরে দেশটি। মিন অং হ্লাইং এপ্রিলের শুরুতে সংসদ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হন। 

শীর্ষ সেনা কর্মকর্তা থেকে বেসামরিক রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে তিনি ক্ষমতার ওপর নিজের নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক রূপ দিলেন। তার নেতৃত্বে হওয়া অভ্যুত্থান এক দশকের অনিশ্চিত গণতন্ত্রের অবসান ঘটায় এবং একসময় এশিয়ার সম্ভাবনাময় উদীয়মান বাজার হিসেবে পরিচিত দেশটি থেকে অনেক বিদেশি বিনিয়োগকারী সরে যেতে শুরু করেন।

৭ হাজার বছরের পুরনো মমির ডিএনএতে সাহারার অজানা মানবগোষ্ঠীর সন্ধান

অনলাইন ডেস্ক
৭ হাজার বছরের পুরনো মমির ডিএনএতে সাহারার অজানা মানবগোষ্ঠীর সন্ধান
সংগৃহীত ছবি

সাহারা মরুভূমিকে সাধারণত পৃথিবীর সবচেয়ে কঠিন ও প্রতিকূল অঞ্চলগুলোর একটি হিসেবে ধরা হয়- যেখানে চারদিকে শুধু বিস্তীর্ণ বালু, তীব্র গরম, প্রচণ্ড পানির অভাব আর গভীর নিঃসঙ্গতা। এখন যেখানে মানুষের বসবাস প্রায় অসম্ভব হলেও হাজার হাজার বছর আগে এই অঞ্চলের রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন।

প্রাচীন সময়ে উত্তর আফ্রিকার বড় অংশজুড়ে ছিল সবুজ তৃণভূমি, হ্রদ এবং নদী। তখন এই অঞ্চল ছিল প্রাণী ও মানুষের জন্য উপযোগী একটি পরিবেশ। সেসব জায়গায় মানুষ বসতি গড়ে তুলেছিল, যেসব এলাকা এখন পুরোপুরি জনশূন্য মরুভূমি। সেই হারিয়ে যাওয়া সময়ের একটি গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া প্রাচীন দুটি মানবদেহের ডিএনএ বিশ্লেষণে। প্রায় সাত হাজার বছর পুরনো এই দেহাবশেষ পাওয়া গেছে তাকারকোরি শিলা আশ্রয়স্থল থেকে। এই গবেষণায় বিজ্ঞানীরা এমন একটি মানব বংশের প্রমাণ পেয়েছেন, যার অস্তিত্ব সম্পর্কে আগে জানা ছিল না। ধারণা করা হচ্ছে, এই গোষ্ঠী প্রায় ৫০ হাজার বছর ধরে অন্য মানব জনগোষ্ঠী থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল।

কিভাবে অজানা শনাক্ত হলো মানব বংশ?

বহু বছর ধরে গবেষকদের ধারণা ছিল, আফ্রিকার কিছু অঞ্চলের বর্তমান মানুষের ডিএনএর মধ্যে কোনো অজানা প্রাচীন মানবগোষ্ঠীর ছাপ রয়ে গেছে। তবে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তাকারকোরি থেকে পাওয়া এই প্রাচীন দেহাবশেষ সেই ধারণায় বড় পরিবর্তন আনে। আধুনিক জিন বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে গবেষকেরা পুরো জিনোম বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, এই মানুষের জিনগত গঠন এমন একটি বংশের সঙ্গে সম্পর্কিত, যা আগে কোনো পরিচিত প্রাচীন মানবগোষ্ঠীর সঙ্গে মেলে না। বৈজ্ঞানিক সাময়িকী ‘সায়েন্স’-এর তথ্য অনুযায়ী, এই দুই ব্যক্তি এমন একটি বিচ্ছিন্ন মানবগোষ্ঠীর সদস্য ছিলেন, যারা হাজার হাজার বছর আগে আফ্রিকার অন্য জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে গিয়েছিলেন।

কেন এই আবিষ্কার গুরুত্বপূর্ণ?

সাধারণভাবে মানব ইতিহাসে দেখা যায়, বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘ সময় একা থাকে না। মানুষের চলাচল, বিয়ে, বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে জিনগত মিশ্রণ ঘটে। কিন্তু তাকারকোরির মানুষের ক্ষেত্রে এই চিত্র ভিন্ন। গবেষণায় দেখা গেছে, তাদের পূর্বপুরুষরা প্রায় ৫০ হাজার বছর আগে অন্য আফ্রিকান জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় থাকে। আশ্চর্যের বিষয় হলো, এই বিচ্ছিন্ন গোষ্ঠীর মানুষ মাত্র সাত হাজার বছর আগেও জীবিত ছিল। এদের জিনে এমন প্রাচীন বৈশিষ্ট্য পাওয়া গেছে, যা সাধারণত এত অল্প সময় আগে বেঁচে থাকা মানুষের মধ্যে দেখা যায় না। সহজভাবে বললে, এই জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে নিজের আলাদা পরিচয় ধরে রেখেছিল।

‘সবুজ সাহারা’ যুগ নিয়ে নতুন ধারণা

এই গবেষণা ‘সবুজ সাহারা’ যুগ নিয়ে প্রচলিত ধারণাকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। সেই সময়ে সাহারায় বৃষ্টি বেশি হতো। হ্রদ ও নদী বড় ছিল, চারদিকে গাছপালা ছিল এবং পরিবেশ ছিল অনেক বেশি বাসযোগ্য। ধারণা করা হয়, তখন মানুষের যাতায়াতও সহজ ছিল। কিন্তু নতুন জিনগত তথ্য বলছে, পরিবেশ ভালো হলেও সব সময় জনগোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক মিশ্রণ ঘটেনি। তাকারকোরির মানুষের মধ্যে বাইরের জনগোষ্ঠীর সঙ্গে বড় ধরনের জিনগত মিশ্রণের খুব কম প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ তারা অনেকটাই নিজেদের ভেতরেই সীমাবদ্ধ ছিল।

যোগাযোগ ছিল, তবে সীমিত

গবেষণায় কিছু জিনগত চিহ্ন পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে উত্তরাঞ্চলের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে সীমিত যোগাযোগ ছিল। এ ছাড়া খুব সামান্য পরিমাণে প্রাচীন নিয়ান্ডারথাল মানুষের সঙ্গে দূরবর্তী জিনগত সংযোগের ইঙ্গিতও পাওয়া গেছে। তবে এসব মিশ্রণ খুবই দুর্বল এবং সীমিত। বিশেষজ্ঞদের মতে, হয়তো ছোট ছোট দল বা একক ব্যক্তি বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেছিল। তারা জ্ঞান, সামগ্রী বা সম্পর্ক বিনিময় করলেও বড় পরিসরে জনসংখ্যার মিশ্রণ হয়নি। 

কেন এই আবিষ্কার তাৎপর্যপূর্ণ?

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এমন একটি মানব গোষ্ঠীর অস্তিত্ব খুঁজছিলেন, যার ইঙ্গিত শুধু পরোক্ষভাবে পাওয়া যেত। তাকারকোরির এই আবিষ্কার সেই খোঁজের সরাসরি প্রমাণ দিয়েছে। এটি শুধু মানব ইতিহাসের একটি হারিয়ে যাওয়া অধ্যায় উন্মোচনই করেনি, বরং এটাও দেখিয়েছে যে আজকের পরিচিত বসবাসের প্রায় অযোগ্য সাহারা মরুভূমিতে প্রাচীনকালে মানুষ থাকতে পারতো অনায়াসেই।

তবে সাহারার অতীত এখনো অনেকটাই অজানা রয়ে গেছে। ভবিষ্যতে এমনসব নতুন আবিষ্কার মানব ইতিহাস সম্পর্কে আরো বিস্ময়কর তথ্য দিতে পারে।

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ক্যাথেড্রাল

অনলাইন ডেস্ক
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ক্যাথেড্রাল
ছবি : রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার ধারাবাহিক হামলায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় কিয়েভের একটি প্রধান ধর্মীয় স্থাপনায় (শতবর্ষী ক্যাথেড্রাল) আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে। 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে হামলায় চারজন নিহত হয়েছেন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় সৃষ্ট আগুন নেভাতে গিয়ে পাঁচজন উদ্ধারকর্মী মারা গেছেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো বলেন, ‘আমাদের জনগণ ও আমাদের ঐতিহ্যের ওপর এক নৃশংস হামলা হয়েছে। এতে একাদশ শতাব্দীর ‘ডরমিশন ক্যাথেড্রাল’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কিয়েভ পেচেরস্ক লাভরা মঠের অন্তর্গত ঐতিহাসিক ‘ডরমিশন ক্যাথেড্রাল’টি ১১ শতকে প্রতিষ্ঠিত অর্থোডক্স খ্রিস্টধর্মের অন্যতম পবিত্র ও সাংস্কৃতিক নিদর্শন। 

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর দক্ষিণে অবস্থিত রাশিয়ার তুলা শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় তিনজন নিহত এবং এক বছর বয়সী শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ও গাড়িতে আগুন লেগেছে।

এ ছাড়া ইউক্রেনের রাজধানীতে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন। সোমবার ইউক্রেনের বেশিরভাগ অংশ বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। কিয়েভে বেশ কয়েকটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং খারকিভে আরো পাঁচজন আহত হয়েছেন।

কিয়েভের পেচেরস্ক লাভরা মঠের ক্যাথেড্রালটির কথা উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক বিবৃতিতে বলেন, ‘এই নৃশংস ঘটনার দ্রুত ও উপযুক্ত বিচার নিশ্চিত করতে আমরা ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাব।’

ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড জানিয়েছে, কিয়েভে রাশিয়ার হামলার জবাবে তারা যুদ্ধবিমান পাঠিয়েছে এবং ভূমিতে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সতর্ক অবস্থায় রেখেছে। এই সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ বৈঠকের আগে এই হামলাগুলো চালানো হলো, যেখানে ইউক্রেন যুদ্ধ আলোচ্যসূচির একটি অংশ।

গতকাল রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসি বলেছেন, তিনি দীর্ঘদিনের এই সংঘাতের অবসানের প্রচেষ্টা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ২০২২ সালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করেন।

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য
ছবি : রয়টার্স

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামসহ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছেন। এ ছাড়া সরকার শিশুদের তথাকথিত ‘নিরাপদ’ ওয়েবসাইটে লাইভস্ট্রিম করা এবং গেমিং অ্যাপে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করাও সীমিত করার উদ্যোগ নিচ্ছে।

সরকারের তিন মাসব্যাপী পরামর্শ পর্ব শেষ হওয়ার দুই সপ্তাহ পর আজ সোমবার এই ঘোষণাটি এসেছে। সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিষয়ে জনগণের মতামত চাওয়ার পাশাপাশি, এতে কম কঠোর কিছু পদক্ষেপের প্রস্তাবও দেওয়া হয়েছিল।

এর মধ্যে ছিল ইনফিনিট স্ক্রল ও অটোপ্লের মতো আসক্তি সৃষ্টিকারী ফিচারগুলো বন্ধ করা, বয়স যাচাই প্রক্রিয়া আরো জোরদার করা এবং এআই চ্যাটবটের ব্যবহার সীমিত করা। জরিপটিতে মোট এক লাখ ১৬ হাজার উত্তর পাওয়া গেছে।

উত্তরদাতা অভিভাবকদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন এবং ৮৩ শতাংশের বেশি বলেছেন, সোশ্যাল মিডিয়ার ঝুঁকির তুলনায় এর সুবিধা কম।

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দিষ্ট সময়সীমা চালু করা হবে কি না, তাও মন্ত্রীরা বিবেচনা করছেন। তবে এ বিষয়ে আগামী মাসের আগে বিস্তারিত জানানো হবে না।

এর আগে অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা চালু করেছে।
 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যেখানে আমাদের ঠিক করতে হবে আমরা কার পাশে থাকব। দেশের পরিবারগুলোর পাশে, না কি এমন একটি ব্যবস্থার পাশে, যা কাজ করছে না।’

তিনি আরো বলেন, শিশুদের ব্যর্থ করে দিচ্ছে এমন বর্তমান ব্যবস্থার অবসান ঘটাতে তিনি পদক্ষেপ নেবেন। যদিও এক সরকারি জরিপে দেখা গেছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পক্ষে বেশিরভাগ মানুষের সমর্থন রয়েছে, তবে কিছু অধিকারকর্মী মনে করেন, এ ধরনের কঠোর পদক্ষেপ নতুন সমস্যারও সৃষ্টি করতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় যেসব ১০টি প্ল্যাটফর্ম ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ, সেগুলোর ওপরই যুক্তরাজ্যেও নিষেধাজ্ঞা আসতে পারে। এর মধ্যে রয়েছে টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ইউটিউব, রেডিট, টুইচ, এক্স, থ্রেডস, ফেসবুক ও কিক।

প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ এবং এআই চ্যাটবট ব্যবহারে বিধিনিষেধসহ কিছু ক্ষেত্রে যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার চেয়েও কঠোর ব্যবস্থা নিতে পারে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, ‘অনলাইনে শিশুদের কীভাবে নিরাপদ রাখা যায়, এটি আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একজন বাবা হিসেবে আমি জানি, প্রতিটি অভিভাবকই চান তাদের সন্তান নিরাপদ ও আনন্দের সঙ্গে বেড়ে উঠুক।’

এদিকে যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি বিবিসিকে বলেন, প্রযুক্তি কম্পানিগুলোকে নিজেদের ব্যবস্থা ঠিক করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কী ঘোষণা দেবেন সে বিষয়ে তিনি আগাম মন্তব্য করতে চান না। তবে এখন প্রশ্ন হলো, শিশুদের অনলাইনে ভালোভাবে সুরক্ষিত করা হবে কীভাবে?’

তিনি উল্লেখ করেন, জনপরামর্শে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে ব্যাপক সমর্থন দেখা গেছে। লিসা ন্যান্ডি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ায় দেখা গেছে কিছু কিশোর-কিশোরী বিধিনিষেধ এড়ানোর বিভিন্ন উপায় খুঁজে বের করেছে।’ তবে তার মতে, এই ধরনের পদক্ষেপ সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, ‘৮, ৯, ১০ বা ১১ বছর বয়সী শিশুরা তখন আর ধরে নেবে না যে, শুধু তাদের বন্ধুরা সেখানে আছে বলে তাদেরও এসব প্ল্যাটফর্মে থাকতে হবে।’


 

জার্মানিকে দূরে ঠেলে পোল্যান্ডকে কেন বেছে নিলেন ট্রাম্প? | কালের কণ্ঠ