• ই-পেপার

অমানবিক! করোনায় মৃতের লাশ নেওয়া হচ্ছে অটোর পাদানিতে শুইয়ে

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
সংগৃহীত ছবি

ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩ হাজার ২৩৮ জন। বিবিসির এক তাৎক্ষণিক বার্তায় এ তথ্য জানা গেছে।

দেশটিতে এক শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে ধীরগতির উদ্ধারকাজের জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর ১৭২ জন এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।

ভূমিকম্পের পর থেকে ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজ চলাকালে গত শুক্রবার আবার ভেনিজুয়েলায় ভূমিকম্প আঘাত হানে। ৪ দশমিক ৯ তীব্রতা তুলনামূলক মৃদু এ ভূকম্পন রাজধানী কারাকাস এবং কাছাকাছি মারাকাই শহরে অনুভূত হয়েছে।

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে সশস্ত্র হামলা, ৩ নিরাপত্তাকর্মীসহ নিহত ৭

অনলাইন ডেস্ক
করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে সশস্ত্র হামলা, ৩ নিরাপত্তাকর্মীসহ নিহত ৭
সংগৃহীত ছবি

পাকিস্তানের করাচিতে সিন্ধু রেঞ্জার্স সদর দপ্তরে সশস্ত্র হামলায় অন্তত ৩ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান-ই-জওহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে রেঞ্জার্সের সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত করে। এরপর কয়েকজন ভারি অস্ত্রধারী হামলাকারী সদর দপ্তরে ঢুকে পড়ে।

তবে এসময় বিস্ফোরণ ঘটেছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ হামলার বিষয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দেন। এতে বিস্ফোরণ ও গুলির ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

হামলার পর আশপাশের পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সেখানে বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।

এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে।

ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর

 ভারতের দিল্লি, জম্মু, কাশ্মীরসহ উত্তর দিকে শাক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। এতে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রাথমিকভাবে জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান। শনিবার (২৭ জুন) সন্ধ্যে ৭টায় জোরাল ভূমিকম্পে আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চল কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। 

জাতীয় ভূকম্পন কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানের কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ২১৫ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীরসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। 

ভূমিকম্পের পরই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে বহু মানুষ। বাইরে বেরিয়ে আসেন অফিসের কর্মীরাও। 

শনিবার ভারত ছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানেও।

পাকিস্তানে ফরাসি নারীকে ১২ বছর ধরে বন্দি রেখেছেন স্বামী, চালিয়েছেন নির্যাতন অতঃপর...

অনলাইন ডেস্ক
পাকিস্তানে ফরাসি নারীকে ১২ বছর ধরে বন্দি রেখেছেন স্বামী, চালিয়েছেন নির্যাতন অতঃপর...

পাকিস্তানে ১২ বছর ধরে ফরাসি স্ত্রী ও সন্তানদের বন্দি রেখে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি প্রত্যন্ত এলাকা বারায়তে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফরাসি নাগরিক সিলভি ইয়াসমিনা নামের ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী অত্যন্ত হিংসাত্মক প্রকৃতির ছিলেন। তাদের নিয়মিত শারীরক ও নির্যাতন করতেন। ইয়াসমিনার এক ছেলে পালিয়ে পুলিশের কাছে সাহায্য চাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে ইয়াসমিনা এবং তাঁর সন্তানদের একটি সঙ্কীর্ণ ঘর থেকে উদ্ধার করেন তদন্তকারীরা। 

পুলিশ জানিয়েছে, তাঁদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এরপর ইয়াসমিনা এবং তাঁর সন্তানদের পেশোয়ারের একটি নারী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা ফ্রান্সে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

৫৪ বছর বয়সি ইয়াসমিনা দাবি করেন, ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি পাকিস্তানে আসার আগে বড় দুই সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করতেন। 

ইয়াসমিনা জানান, পাকিস্তানে আসার পর বাইরের জগতের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ ছিল না। এরপর ২০১৪ সালে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে আসার পর স্বামী তাঁদের কার্যত বন্দি করে রেখেছিলেন। 

বিবিসি উর্দুকে পাক পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‌ফরাসি নারীকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া হত না। তাঁদের বড় দুই সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল এবং ছোট তিন সন্তানের জন্ম পাকিস্তানেই হয়েছিল। তাদের কখনো স্কুলে ভর্তি করানো হয়নি।’

এদিকে পুলিশ আটক ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও তিনি পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। 

ইয়াসমিনার সঙ্গে যখন তাঁর পরিচয় হয়, তখন তিনি অস্ট্রেলিয়ায় অবৈধভাবে বসবাস করছিলেন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ইয়াসমিনা দীর্ঘ দিনের কষ্টের বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম। স্বামী এবং সন্তানদের বাবা হিসাবে আমার স্বামীর আমাদের যেভাবে দেখাশোনা করা উচিত ছিল, তিনি তা করেননি। তিনি আমাদের মারধর করতেন এবং প্রতিনিয়ত আমাদের উপর মানসিক চাপ সৃষ্টি করতেন।’ 

‘আমার মনে হয়েছিল আমার ভবিষ্যৎ তো ধ্বংস হয়েই গিয়েছে। সন্তানদের ভবিষ্যৎও ধ্বংস হয়ে যাবে বলে যোগ করে এই ফরাসি নারী।

অমানবিক! করোনায় মৃতের লাশ নেওয়া হচ্ছে অটোর পাদানিতে শুইয়ে | কালের কণ্ঠ