• ই-পেপার

গ্রীষ্মকালীন দলবদলে শীর্ষ ১০ ফ্রি এজেন্ট তারকা

রিউমর স্ক্যানারের পরিসংখ্যান

বিশ্বকাপে ভুল সংবাদ দিয়ে শীর্ষ ৩-এ যেসব গণমাধ্যম

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ভুল সংবাদ দিয়ে শীর্ষ ৩-এ যেসব গণমাধ্যম
প্রতীকী ছবি

ফুটবল বিশ্বকাপে মাঠে লড়েছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা। একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে মেতেছিলেন তারা। তাদের সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে মাঠের বাইরে লড়ছিল গণমাধ্যমরা।

কে সবার আগে পাঠকের কাছে তথ্য পৌঁছে দিতে পারে এমন লড়াইয়ে। সেই লড়াইয়ে নামতে গিয়ে খেলোয়াড়দের মতোই মাঝে মাঝে ‘ভুল পাস’ (ভুল সংবাদ) দিয়েছে কিছু গণমাধ্যম। রিউমর স্ক্যানারের এক পরিসংখ্যানে সংবাদ প্রকাশের সেই ভুলের সংখ্যা ধরা পড়েছে। 

৬ ভুল সংবাদ প্রকাশ করে সবার শীর্ষে মাছরাঙা টেলিভিশন। ৫ ভুলে দ্বিতীয় স্থানে কালবেলা। তিনে আছে ইত্তেফাক, সময়ের আলোসহ ৫টি গণমাধ্যম। এদের ভুলের সংখ্যা ৪টি।

গত ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হয়েছে ১৯ জুলাই। প্রথমবারের মতো তিন দেশে ৪৮ দলের বিশ্বকাপ হয়। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

ক্রীড়া ডেস্ক
নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর
ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুরের খেলোয়াড়রা। ছবি : মীর ফরিদ, আর্মি স্টেডিয়াম থেকে

‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসরে বাজিমাত সিলেট-রংপুরের। ফুটবলের বালক বিভাগে সিলেটের বিপরীতে বালিকা বিভোগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের ফাইনালে দুই দল আজ জয়ের হাসি হেসেছে।

বালক বিভাগের ফাইনাল জমে উঠলেও একপেশে হয়েছে বালিকার ফাইনাল। প্রমাণ স্কোরকার্ডে। ছেলেদের ফাইনালে ১-০ গোলে ময়মনসিংহকে হারিয়েছে সিলেট। বিপরীতে রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রংপুরের মেয়েরা।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকেই সমানে সমান লড়াই করে সিলেট-ময়মনসিংহ। রেফারির কিক অফের বাঁশি বাজা শেষ হতেই দুই দল একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধের গোলের দেখা পায়নি। 

তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিলেট। ফলও পায় হাতে নাতে। ম্যাচের ৫৮ মিনিটে উদযাপনের মাহেন্দ্রক্ষণ পায়। মাঝমাঠ থেকে নেওয়া এক চোখ ধাঁধানো দূরপাল্লার শটে ময়মনসিংহের গোলরক্ষককে পরাস্ত করেন সিলেটের আরমান খান জিসান। তার গোলই পরে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

বালিকা বিভাগের একচ্ছত্র আধিপত্য দেখায় রংপুর। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় রংপুর। ভাগ্যের ছোঁয়া অবশ্য পায় তারা। রাজশাহীর গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি বল ক্লিয়ার করতে শট নিলে রংপুরের স্মৃতি কিসকোর পায়ে লেগে জালে জড়ায়। ২ মিনিট পর কর্নার থেকে হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন কিসকো।

দ্বিতীয়ার্ধেও জোড়া গোল পায় রংপুর। কিসকোর অ্যাসিস্টে ৩-০ করেন তন্বী। ম্যাচের ৫২ মিনিটে সুমাইয়ার মাটি কামড়ানো শটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারে রংপুর। এতে ৪-০ ব্যবধান প্রতিপক্ষকে উড়িয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে রংপুরের মেয়েরা।

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক
নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের হয়ে সুযোগ না পেলেও ঠিকই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার।

শ্রীলঙ্কায় খেলার মাঝে নতুন সুসংবাদ পেয়েছেন সাকিব। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন ৩৮ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার। তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স।

নিজেদের সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে পোখারা লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখরা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’

ক্যারিয়ারে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিবকে দারুণভাবে সামাজিক মাধ্যমে উপস্থাপন করেছে পোখরা। পাহাড়ের ওপরে সিংহাসন তৈরি করে সাকিবকে বসিয়েছে সেই আসনে। আর পেছনে শকুনের মূর্তি। সিংহাসনের চারপাশ ঘুরে ডান দিকে অবস্থান নেয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। 

২০২৪ সালে প্রথমবার নেপাল প্রিমিয়ার লিগ হয়। সেবার চ্যাম্পিয়ন হয় জনকপুর বোল্টস। আর সর্বশেষবার শিরোপা ঘরে তোলে লুম্বিনি লায়নস। প্রথমবারের মতো নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না তার। ২ ইনিংসে ১০ রান করেছেন বাঁহাতি ব্যাটার। 

কমনওয়েলথ গেমসে হিটেই বাদ ইমরানুর

ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ গেমসে হিটেই বাদ ইমরানুর
হিটেই বাদ পড়েছেন ইমরানুর। ছবি : সংগৃহীত

হতাশ করলেন ইমরানুর রহমানও। কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। 

গ্লাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে নিজের হিটে ৬ জনের মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর। সব মিলিয়ে ৭৩ জনের মধ্যে ২৭তম। স্প্রিন্ট শেষ করতে ১০.৩৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

সেমিফাইনালে সুযোগ পাওয়া ১৭ জনের মধ্যে সর্বশেষজন হচ্ছেন বার্বাডোজের কুরন গ্রিফিথ। তা মতোই অবশ্য ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংও।

১০০ মিটার স্প্রিন্টে ইমরানুরের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। ২০২৩ সালের লন্ডনের নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে করেছিলেন তিনি। অন্যদিকে সর্বশেষ জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব হয়েছেন ১০.৫৮ সেকেন্ডে। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে ৬ বার দ্রুততম মানব হয়েছেন ইমরানুর।

অন্যদিকে বক্সিংয়ে হতাশ করেছেন জিনাত ফেরদৌস। ৫১ কেজি ওজনে শেষ ষোলোয় আয়ারল্যান্ডের ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার। 

সাঁতারেও হিটে বাদ পড়েছেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১২ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ১৯ জনের মধ্যে ১৬তম হয়েছেন কাজল। ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২ দশমিক ৪৯ সেকেন্ডে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়েছেন রাফি।