• ই-পেপার

কোচ লরেঞ্জোর ওপরই ভরসা রাখল কলম্বিয়া

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক
নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের
৪১ বছর বয়সী নবীকে বাদ দেওয়া হয়েছে। ছবি : ক্রিকবাজ

আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এই ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে ওয়ানডেতে আফগানদের নতুন অধিনায়কে রহমত শাহ যুগের সূচনা হবে। ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই। চোটের কারণে বাদ পড়েছেন মুজিব উর রহমান।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে বিবেচনা করছে আফগানিস্তান। 

তারকা স্পিনার রশিদ খান স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন। সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রিডিতে ৫ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর বাকি তিন ম্যাচ যথাক্রমে ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে।

স্কোয়াড : রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকমার আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান।

গার্দিওলার উত্তরসূরি হওয়াটা ‌সম্মানের—এনজো মারেস্কা

ক্রীড়া ডেস্ক
গার্দিওলার উত্তরসূরি হওয়াটা ‌সম্মানের—এনজো মারেস্কা
বাঁয়ে মারেস্কা, ডানে গার্দিওলা। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ ১০ বছরের অত্যন্ত সফল অধ্যায়ের ইতি টানে কোচ পেপ গার্দিওলা। পরিবারকে সময় দিতে এবং বিশ্রামের জন্য কোচিং ক্যারিয়ার থেকে সাময়িক বিরতি নিয়েছে এই কোচ। এরপর ম্যানচেস্টার সিটির নতুন ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে মারেস্কাকে ৩ বছরের চুক্তিতে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। গার্দিওলার উত্তরসূরি হিসেবে ম্যানসিটির কোচ নিযুক্ত হওয়ার বিষয়টি ‘সম্মানের’ বলে মন্তব্য করেছেন মারেস্কা।

ম্যানসিটির কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মারেস্কা বলেন, ‌আমি বহুবার বলেছি, গত ২০-২৫ বছরের মধ্যে পেপ সম্ভবত বিশ্বের সেরা কোচ। কিন্তু এটিও একটি চ্যালেঞ্জ। দারুণ একটি সুযোগ। এটি আমার জন্য সম্মানের।'

গত মৌসুম শেষে কাতালান কোচ গার্দিওলা দায়িত্ব ছাড়ার পর সাবেক চেলসি ও লেস্টার সিটির কোচ মারেস্কাকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইত্তিহাদ স্টেডিয়ামে ১০ বছরের অত্যন্ত সফল অধ্যায়ে তিনি ক্লাবকে ২০টি শিরোপা উপহার দেন।

টানা সাফল্য এনে দেওয়া কোনো ম্যানেজারের বিদায়ের পর অনেক ক্লাবই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পর আর্সেনালও একই ধরনের মন্দা সময় পার করেছে।

মারেস্কা বলেন, ‌‘একই ক্লাবে দীর্ঘদিন থাকা কোনো ম্যানেজারের উত্তরসূরি হওয়ার ইতিহাস দেখলে দেখা যায়, শুরুতে কিছুটা সংগ্রাম করতেই হয়। স্যার অ্যালেক্সের পর যেমন হয়েছে, আর্সেনের পরও হয়েছে। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এই ক্লাব, সমর্থক এবং সংশ্লিষ্ট সবার জন্য শুরু থেকেই সঠিক কাজগুলো করা।’

৪৬ বছর বয়সী মারেস্কার এটি ম্যানচেস্টার সিটিতে তৃতীয় দফায় যুক্ত হওয়া। এর আগে তিনি ক্লাবের এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচ ছিলেন এবং ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী অভিযানে গার্দিওলার সহকারী হিসেবেও কাজ করেছেন।

কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার ও জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার ও জোকোভিচ
বাঁয়ে সিনার, ডানে জোকোভিচ। ছবি : টিএসএন

আগস্টে অনুষ্ঠিতব্য কানাডিয়ান ওপেন থেকে স্বাস্থ্যগত কারণে নাম প্রত্যাহার নিয়েছেন সদ্য উইম্বলডন জয়ী নাম্বার ওয়ান ইতালির টেনিস রাজা ইয়ানিক সিনার। সেই সঙ্গে উইম্বলডনের সদ্য সেমিফাইনালিস্ট এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচও এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

শেষ মুহূর্তে দুই টেনিশ তারকার নাম প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, গত বছরের কানাডিয়ান ওপেন থেকেও এই দুই তারকা সরে দাঁড়িয়েছিলেন। 

এক বিবৃতিতে সিনার বলেন, ‘সব দিক বিবেচনা করেই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

আগামী ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরটি। ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আসর ছিল এটি।

একই সময়ে নারীদের ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে টরন্টোতে। দুটি প্রতিযোগিতা প্রতিবছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো শহরে আয়োজন করা হয়।

টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে এত ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তবে গত কয়েক বছরে এ ধরনের শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা যেভাবে বাড়ছে, তা আমাদের টুর্নামেন্টের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করছে।’

‘মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলো টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। তাই সমর্থকদেরও প্রত্যাশা থাকে, বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখবেন।’

এ অবস্থায় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও উইম্বলডন রানার্সআপ বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভই এখন মন্ট্রিয়ল টুর্নামেন্টের শীর্ষ বাছাই হওয়ার কথা। তার পরেই থাকবেন কুইবেকের স্থানীয় খেলোয়াড় ফেলিক্স অগার ও আলিয়াসিম।

এর আগেই বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ চোটের কারণে মন্ট্রিয়াল থেকে নাম প্রত্যাহার করেছেন। 

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।

টেস্ট অভিষেক হতে যাচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের

ক্রীড়া ডেস্ক
টেস্ট অভিষেক হতে যাচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের
ছবি : জেফ কে মেয়ার্স

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামের টেস্ট ম্যাচে অভিষেক হতে চলেছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে টেস্টটি।

প্রথম টেস্ট দিয়ে ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাতে যাচ্ছে স্টেডিয়ামটি। স্টেডিয়ামটিতে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও, কখনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

মাত্র তিন সপ্তাহ আগেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পান রোস্টন চেজ। অ্যান্টিগায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকাকে ইনিংস ও ২১৭ রানের বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হয়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে ক্যারিবীয়রা। 

গত মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের আগে সর্বশেষ ২০২৩ সালে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা।