• ই-পেপার

বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

বিশ্বকাপ ম্যাচের আগে প্রথম উন্মুক্ত অনুশীলন সম্পন্ন করল ইরান

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ম্যাচের আগে প্রথম উন্মুক্ত অনুশীলন সম্পন্ন করল ইরান
ছবি : রয়টার্স

মেক্সিকোর টিজুয়ানায়র নতুন বেস ক্যাম্পে প্রথম উন্মুক্ত অনুশীলন সম্পন্ন করেছে ইরান ফুটবল দল। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে ক্যাম্প পরিবর্তন করতে বাধ্য ‘টিম মেলি’রা। এতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

গত বৃহস্পতিবারের (১১ জুন) প্রথম অনুশীলনে দলের ২৬ জন সদস্যের মধ্যে মাত্র ১২ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তারকা স্ট্রাইকার মেহেদি তারেমিসহ বেশ কয়েকজন প্রধান খেলোয়াড় এই সেশনে অংশ নেননি। 

মেক্সিকোর স্থানীয় ক্লাব ‘জলোসে’র ট্রেনিং পিচে সবুজ জার্সি পরে খেলোয়াড়রা হালকা জগিং এবং স্ট্রেচিং সম্পন্ন করেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগামী সোমবার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। ম্যাচ ও অফিশিয়াল ফিফা সংবাদ সম্মেলনে অংশ নিতে দলটি রবিবার (১৪ জুন) লস অ্যাঞ্জেলেসে পৌঁছাবে এবং সেখানে এক রাত অবস্থান করবে।

সস্তা বিমান টিকিট ও বিয়ার—দর্শকদের আকর্ষিত করছে টরন্টো

ক্রীড়া ডেস্ক
সস্তা বিমান টিকিট ও বিয়ার—দর্শকদের আকর্ষিত করছে টরন্টো
ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন কনসার্ট চলাকালীন দর্শকদের উল্লাস। ছবি : রয়টার্স

আর কয়েক ঘণ্ট পর বিশ্বকাপ ম্যাচে মাতবে কানাডা। বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল ভক্তদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত টরেন্টো। টুর্নামেন্টের অন্যতম আয়োজক শহর হিসেবে টরন্টোতে মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার শুরুটা হচ্ছে শুক্রবার (১২ জুন) কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ দিয়ে। 

তবে বিশ্বকাপ উন্মাদনা শুরু হলেও অনেক টিকিট অবিক্রীত রয়ে গেছে। বৃষ্টিতে উদ্বোধনী অনুষ্ঠান ভেস্তে গেছে। বড় বড় ম্যাচ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হচ্ছে। তারপর টরন্টোতে আগত দর্শনার্থীরা কানাডায় অনুষ্ঠিত সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল ম্যাচটি উপভোগ্য করতে সব চেষ্টাই করছে।

কিছু ভ্রমণকারী শুধু কানাডায় ভ্রমণ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংস্কৃতিগতভাবে দুটির দেশ মধ্যে মিল থাকায়। আর অনেকে আবার একটু মদ্যপান করার জন্য যাত্রাবিরতি নেন। আবার অনেকে শুধু মদ্যপানের জন্য ভ্রমণ করেন। টরন্টোতে মদ্যপানের বয়সসীমা ১৯, আমেরিকার তুলনায় কম।

স্কটল্যান্ডের বাসিন্দা ব্রাইডেন বলেছেন, বিমান টিকিটের মূল্য কম হওয়ায় শুধু মদ্যপান করতে আমরা এখানে এসেছি।

গত বৃহস্পতিবার ব্রাইডেন এবং তার অন্য ছয় বন্ধু, সবাই ক্লাসিক স্কটিশ টারটান পোশাকে সজ্জিত হয়ে বারের সন্ধানে টরন্টো শহরের আইকনিক সিএন টাওয়ারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়।

আগামী শনিবার বোস্টনের উদ্দেশে রওনা হওয়ার আগে তারা কয়েক গ্লাস বিয়ার পান করার পরিকল্পনা করেছিল। যেখানে স্কটল্যান্ড হাইতির বিপক্ষে গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচ খেলবে।

কানাডাতেও সারা বিশ্ব থেকে আসা বিপুলসংখ্যক অভিবাসী বাস করেন। যারা নিজ নিজ দেশের খেলা দেখতে আসেন।

বসনিয়া ও হার্জেগোভিনার অধিবাসী এবং কানাডার নাগরিক ৪১ বছর বয়সী ইরফান, তার দুই সন্তানকে নিয়ে অটোয়া থেকে নিজ মাতৃভূমিকে সমর্থন জানাতে এসেছেন। প্রবাসে থেকে নিজ মাতৃভূমিকে সমর্থন জানানোর এই সুযোগ হাতছাড়া করেননি তারা।

বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক
ছবি : রয়টার্স

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা ভাবছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মিশরের বিপক্ষে বেলজিয়ামের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

২০১১ সালে অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় জাতীয় দলের হয়ে ১০৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পরে গ্লাভস জোড়া তুলে রাখারই ইঙ্গিত দিলেন।

অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তা আমি জানি না, তবে এই টুর্নামেন্টের পর আমি খেলা চালিয়ে যাব কি না, তা বলার সময় আছে হয়তো কিছুটা।’

তবে আরো কয়েক বছর ক্লাব ফুটবল খেলে যেতে চান। তাই দীর্ঘ ক্যারিয়ারের জন্য শরীরকে অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা জরুরি বলে যোগ করেন তিনি।

গত দেড় বছরে একের পর এক ছোট-বড় শারীরিক সমস্যা ও ইনজুরি ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন বলেও জানান তিনি। 

বেলজিয়াম দলে সেনে ল্যামেন্স এবং মাইক পেন্ডারসের মতো অনেক প্রতিভাবান তরুণ গোলরক্ষক উঠে আসছেন, যাদের হাতে তিনি দলের দায়িত্ব বা ‘মশাল’ তুলে দিতে চান। 

তবে তিনি পুরোপুরি দরজা বন্ধ করে দেননি। টুর্নামেন্টে বেলজিয়াম যদি অসাধারণ পারফর্ম করে এবং দলের ভেতরের পরিবেশ চমৎকার থাকে, তবে বিশ্বকাপের পর কোচ, টেকনিক্যাল ডিরেক্টর এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

৬০ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশনে থ্রি লায়ন্সরা

ক্রীড়া ডেস্ক
৬০ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশনে থ্রি লায়ন্সরা
ছবি : গ্রেটিইমেজ

দীর্ঘ ৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। ১৯৬৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পর তারা আর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ট্রফি জিততে পারেনি ফুটবলের জনকরা।

জার্মান ট্যাকটিশিয়ান টমাস টুখেল দায়িত্ব নেওয়ার আগে কোচ গ্যারেথ সাউথগেট আক্রমণাত্মক ও মধ্যভাগ সাজাতে বেশ হিমশিম খেতেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর অফফর্মে থাকা তারকা খেলোয়াড়দেরও বাদ দিতে ছাড়েনি। লক্ষ্য পূরণে অবস্থানে এই জার্মান ট্যাকটিশিয়ান। 

বিশ্বকাপে স্কোয়াডে তারকা আক্রমণাত্মক মিডফিল্ডার এবং ফরোয়ার্ড মরগান গিবস-হোয়াইট, কোল পামার ও ফিল ফোডেনকে ফর্মহীনতা বাদ দিতে কোনো সংকোচ করেননি কোচ টুখেল। কিন্তু জুড বেলিংহ্যামের বাদ পড়ার বিষয়টি ক্রীড়াবোদ্ধাদের কাছে এখনো প্রশ্ন উঠে।

এরা না থাকার পরও দলের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন হ্যারি কেইন। তার সেরা দিনে যেকোনো প্রতিপক্ষ ঘায়েল হতে বাধ্য। তাছাড়া রয়েছেন গতির তারকা মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন, রজার্স ও বুকায়ো সাকাররা।

এতে নিঃসন্দেহে আক্রমণভাগ ইংল্যান্ডের যথেষ্ট শক্তিশালী, কিন্তু লের দখল নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব থাকবে ডেক্লান রাইস এবং অনভিজ্ঞ এলিয়ট অ্যান্ডারসনের ওপর, যা বড় দলগুলোর বিপক্ষে ইংল্যান্ডকে এগিয়ে রাখবে।

তবে আসল পরীক্ষা দিতে হবে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। কারণ দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের ইনজুরি ও অভিজ্ঞতা ভাবিয়ে তুলছে দলকে। তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা নিকো ও'রাইলি সম্ভবত শুরুর একাদশের লেফট-ব্যাক হবেন, অন্যদিকে রিস জেমস সাম্প্রতিক বছরগুলোতে চোটের সাথে লড়াই করছেন। রক্ষণভাগের সবচেয়ে অভিজ্ঞ সেন্টার-ব্যাক জন স্টোনস চোটের সাথে লড়াই করেছে সারাবছর।

এসব ছাপিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে স্বল্প বিরতি ম্যাচ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় খেলা ও গরম আবহাওয়া কতটা সামাল দিবে—শিরোপা দাবিদার দলটির সত্যিকার পরীক্ষার সম্মুখীন হবে।

সবকিছু ছাপিয়ে  থ্রি লায়ন্সরা পারবে নিজেদের সব উজার করে দিয়ে শিরোপা খরা ঘোচাতে। আগামী ১৭ জুন ক্রোশিয়ার সাথে ম্যাচ দিয়ে ষাট বছরের বিশ্বকাপ খরা ঘোচানোর মিশনে নামবেন তারা।