• ই-পেপার

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে ৮৬ রানের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল স্বাগতিকরা।

আজকের ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ বাতিল

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ বাতিল
ফাইল ছবি

২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির সূচি পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরে। পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), যদিও ওয়ানডে সিরিজ অপরিবর্তিত থাকছে।

আগামী অক্টোবরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী শুধু ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে নিজেদের আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন আনে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজের জায়গায় অক্টোবরে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া। পরে মার্চে আবার ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ফিরবে নিউজিল্যান্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, চ্যাম্পিয়নস ট্রফির নতুন সূচির পর দল ও দর্শকদের জন্য সর্বোত্তম সমাধান বের করতেই এই পরিবর্তন আনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ, কখন কোথায় দেখবেন

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ, কখন কোথায় দেখবেন
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। এতদিন ট্রফি যেমন একটি ছিল, তেমনি উদ্বোধনী আয়োজনও সীমাবদ্ধ ছিল একটি শহরে। এমনকি ২০০২ সালে দুই দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধু দক্ষিণ কোরিয়ার সিউলে। তবে এবার সেই ধারার অবসান ঘটছে।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে আসরটি। তাই উদ্বোধনী অনুষ্ঠানও হবে তিনটি দেশে, তিনটি শহরে। মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে আলাদা আয়োজনে বিশ্বকাপকে স্বাগত জানানো হবে।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে, অর্থাৎ রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

কানাডার উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডা খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। এর আগে রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী আয়োজন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ফুটবলপ্রেমীদের ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

একসময় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তেমন আগ্রহ দেখা না গেলেও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনার পর এ আয়োজন নতুন মাত্রা পায়। ১৯৯৪ সালে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ডায়ানা রসের পেনাল্টি কিকও আলোচনায় এসেছিল, তবে শাকিরার পরিবেশনা এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন। তাদের জন্য সুখবর হলো, এবারের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছেন শাকিরা।

তিনটি শহরে আয়োজন হলেও মূল ভাবনা একই আয়োজক দেশগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। মেক্সিকো সিটির অনুষ্ঠানে আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজশিল্পের মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হবে। সেখানে বিশ্বকাপের সরকারি গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও নাইজেরীয় গায়ক বার্না বয়।

এ ছাড়া বিশ্বকাপের অফিসিয়াল গানের শিল্পীদেরও দেখা যাবে মঞ্চে। তাদের মধ্যে রয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, মানা এবং দক্ষিণ আফ্রিকার গায়ক ও গীতিকার টাইলা।

বিশ্বকাপ শুরুর দিনকে কেন্দ্র করে মেক্সিকো সিটিতে বিশেষ প্রস্তুতিও নেওয়া হয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠান ১৬ থেকে ১৭ মিনিট স্থায়ী হতে পারে। টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান হবে প্রায় ১৩ মিনিটের।

টরন্টোর আয়োজনে থাকবে বিশেষ ক্ষণগণনা। কানাডার ইতিহাসের গৌরবময় মুহূর্তগুলো তুলে ধরা হবে সেখানে। মঞ্চে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে থাকবে বৃহৎ পরিসরের দৃশ্যপ্রযুক্তি ও গল্পভিত্তিক উপস্থাপনা। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার।

এবারের তিনটি উদ্বোধনী আয়োজনের প্রযোজনা পরিচালনা করছেন মার্কো বালিচ, যিনি অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের নেপথ্য কারিগর হিসেবে পরিচিত। আয়োজনে ভিন্নতা থাকলেও তিনটি অনুষ্ঠানের মূল বার্তা এক ভাষা, সংস্কৃতি ও সীমান্তের ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় গেঁথে দেওয়ার ফুটবলের অসাধারণ শক্তিকে উদযাপন করা। 

অনুষ্ঠানটি ইংরেজি ভাষায় সম্প্রচার করবে ফক্স ও এফএস১। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করা হবে। 

এছাড়া বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া মাই রবি এপ, বাংলালিংকের টফি ও গ্রামীনফোনের বায়োস্কোপ থেকেও দেখা যাবে ম্যাচ।
 

নিষিদ্ধ রেফারির ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে যোগাযোগ ছিল : মার্কিন কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক
নিষিদ্ধ রেফারির ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে যোগাযোগ ছিল : মার্কিন কর্মকর্তা
সোমালিয়ার রেফারি ওমর আরতান। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন অধরাই থেকে গেল সোমালিয়ার রেফারি ওমর আরতানের। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে ছিটকে গেছেন আফ্রিকার বর্ষসেরা এই ম্যাচ কর্মকর্তা।

৩৪ বছর বয়সী আরতান ছিলেন বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির একজন। ইতিহাসে প্রথম সোমালিয়ান হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ফ্লোরিডায় রেফারিদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে গিয়ে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকায় মার্কিন সীমান্ত ও অভিবাসন কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন, অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সময় আরতানের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যোগাযোগ বা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ কারণেই তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় এবং দ্রুত ফেরত পাঠানো হয়।

তবে আরতান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে তুরস্ক হয়ে সোমালিয়ায় ফেরত পাঠানো হয়। বুধবার মোগাদিসুতে পৌঁছালে সরকারি কর্মকর্তা, সোমালি ফুটবল ফেডারেশনের প্রতিনিধিসহ অনেকেই তাকে স্বাগত জানান।

দেশে ফিরে আরতান বলেন, ‘সবকিছুই পূর্বনির্ধারিত। আমি হতাশ নই। ফিফা পুরো সময় আমার পাশে ছিল। আমি বিশ্বাস করি, ২০৩০ বিশ্বকাপে আবার সুযোগ পাব এবং সেখানে দায়িত্ব পালন করব।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় সোমালিয়ার তরুণরা যেন হতাশ না হয়। নিজের দেশ ও পতাকার প্রতি আমাদের আস্থা রাখতে হবে।’

উল্লেখ্য, ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সোমালিয়াসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।