• ই-পেপার

হেক্সা জয়ের প্রস্তুতি শুরু ব্রাজিলের

মেসির অবসর নিয়ে মুখ খুললেন কোচ স্কালোনি

ক্রীড়া ডেস্ক
মেসির অবসর নিয়ে মুখ খুললেন কোচ স্কালোনি
সংগৃহীত ছবি

লিওনেল মেসির অবসর নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা চলছেই। তবে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কথা ভাবছেন না বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

দিয়ারিও ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসি যতদিন চাইবেন ততদিন খেলবেন। আমরা জানি তিনি কী ধরনের খেলোয়াড়। তাই তার ষষ্ঠ বিশ্বকাপ খেলা আমাকে মোটেও অবাক করে না।’

আরো পড়ুন
মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে

মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে

 

৩৮ বছর বয়সী মেসি ইতোমধ্যে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব সম্ভাব্য শিরোপা জয় করেছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্নও পূরণ করেন তিনি। তবে এত অর্জনের পরও তার জয়ের ক্ষুধা একটুও কমেনি বলে মনে করেন স্কালোনি।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) এখনো সেরা, কারণ সে সবসময় আরো কিছু চায়। সে প্রতিনিয়ত প্রমাণ করে যে তার জয়ের ক্ষুধা এখনো আগের মতোই রয়েছে।’

আরো পড়ুন
বিশ্বকাপের আগে নিলামে পেলের সেই বিখ্যাত জার্সি

বিশ্বকাপের আগে নিলামে পেলের সেই বিখ্যাত জার্সি

 

বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়েও কথা বলেছেন স্কালোনি। হ্যামস্ট্রিং সমস্যার কারণে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে আলাদাভাবে কাজ করেছেন ইন্টার মায়ামির এই তারকা। তবে দলের আশা, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

মেসির খেলার সময় ও শারীরিক অবস্থা ব্যবস্থাপনা প্রসঙ্গে স্কালোনি জানান, এ ধরনের সিদ্ধান্ত কখনোই একতরফাভাবে নেওয়া হয় না। বরং মেসির সঙ্গে আলোচনা করেই সবকিছু নির্ধারণ করা হয়।

তিনি বলেন, ‘আমি সবসময় তার সঙ্গে কথা বলি এবং জানতে চাই সে কেমন অনুভব করছে। এরপর আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিই। তার মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এভাবেই হওয়া উচিত।’

স্কালোনির মতে, শতভাগ ফিট না থাকলেও মেসির উপস্থিতি দলের জন্য বড় শক্তি। কারণ মাঠে তার প্রভাব প্রতিপক্ষের পরিকল্পনাতেও বড় পরিবর্তন এনে দেয়।

আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ পর্বে তারা অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।

প্রথম অনুশীলনের ‘ঝলক দেখালেন’ রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রথম অনুশীলনের ‘ঝলক দেখালেন’ রোনালদো
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের প্রথম অনুশীলন সেশনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফুটবল কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন পর্তুগাল অধিনায়ক। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন রোনালদো। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর থেকে তিনি টানা ছয়টি আসরে খেলার অনন্য রেকর্ড গড়তে চলেছেন।

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন রোনালদো। তবে বিশ্বকাপই একমাত্র বড় ট্রফি, যা এখনও তার শোকেসে নেই। তাই এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা।

বর্তমান নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে খেলবে। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।
 

মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে

ক্রীড়া ডেস্ক
মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে
লিওনেল মেসি। ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরুর আগে ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর। দলের অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

হ্যামস্ট্রিং চোটের কারণে রবিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছেন না মেসি। তবে ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস প্রশিক্ষক লুইস মার্তিনের তত্ত্বাবধানে মেসির পুনর্বাসন প্রক্রিয়া চলছে। বিশ্রাম, ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়ানো এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য শতভাগ ফিট করে তোলাই দলের মূল লক্ষ্য।

শিরোপাধারী আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সঙ্গে রয়েছে অস্ট্রিয়া এবং জর্ডান।

কয়েক সপ্তাহ আগে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো দুজনই এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস গড়বে। সম্ভাব্য এই কীর্তির অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

ইবোলা প্রাদুর্ভাবে বাতিল হলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক
ইবোলা প্রাদুর্ভাবে বাতিল হলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
সংগৃহীত ছবি

আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইবোলা-আক্রান্ত দেশ ডিআর কঙ্গোর বিপক্ষে চিলির প্রীতি ম্যাচ বাতিল হয়েছে। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের স্থানীয় প্রশাসন।

স্পেনের দক্ষিণাঞ্চলের লা লিনিয়া দে লা কনসেপসিওনে আগামী ৯ জুন ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানান, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে ফ্রাঙ্কো বলেন, ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে আমি সই করেছি। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে এবং ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, চিলি ফুটবল কর্তৃপক্ষ রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রশাসন ঝুঁকি নিতে রাজি হয়নি। 

এদিকে বিশ্বকাপ উপলক্ষে গঠিত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ডিআর কঙ্গো দলকে ২১ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে।

তিনি বলেন, আমরা ডিআর কঙ্গোকে স্পষ্টভাবে জানিয়েছি যে ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার মুখে পড়তে পারে। আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সীমান্তের কাছাকাছিও পৌঁছাতে না দেওয়া।

ইবোলা আতঙ্কে আন্তর্জাতিক ফুটবলেও প্রভাব পড়তে শুরু করেছে। ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ও আন্তর্জাতিক সূচি এখন স্বাস্থ্য পরিস্থিতির ওপরই অনেকটা নির্ভর করছে।