• ই-পেপার

পিছিয়ে পড়েও বিশ্বাস হারাননি ভিনিসিয়ুস

বিশ্বকাপ দলের অনুশীলনে সেনেসি, প্রথম ম্যাচে খেলতে প্রস্তুত মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ দলের অনুশীলনে সেনেসি, প্রথম ম্যাচে খেলতে প্রস্তুত মার্টিনেজ
সংগৃহীত ছবি

আগামী ১৭ জুন বিশ্বকাপ যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট নিয়ে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিয়ে শঙ্কায় ছিল কোচ লিওনেল স্কালোনি। তবে চোট নিয়ে বড় সুখবর গ্লাভস হাতে পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করেছে গোলবারের অন্যতম ভরসা এমিলিয়ানো মার্টিনেজ। সেই সঙ্গে বার্লেদির ইনজেুরিতে ডিফেন্স সামলানোর দায়িত্ব পাওয়া মার্কোস সেনেসিও প্রথমবারের মতো দলের সাথে অনুশীলন করেছেন। 

গত শনিবার কনসাসের অনুশীলন ক্যাস্পে ফুরফুরে মেজাজে দেখা গেছে দলের খেলোয়াড়দের।

ত্রুীড়া সাংবাদিক গ্যাস্টন এডুল জানিয়েছেন, সেনেসি অনুশীলনে অংশ নিয়েছিলেন। মার্টিনেজ তার অনুশীলন আরো জোরদার করেছেন ও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত তিনি।

এ ছাড়া হুলিয়ান আলভারেজ, লিয়েন্দ্রো পেরেদেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকো পাজ, নিকোলাস গনজালেজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল দলের সাথে অনুশীলন করেছেন। শুধু নিকোলাস ট্যাগলিয়াফিকো একমাত্র খেলোয়াড়দের আলাদাভাবে ট্রেনিং সেশনে শেষ করে।

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

ক্রীড়া ডেস্ক
মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা
মিসরের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ। ছবি : এক্স

মিসর ফুটবল দলের জার্সিতে থাকা সাতটি তারা সরিয়ে নিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ফিফার অনুরোধেই তারা এ সিদ্ধান্ত নেয়।

ইএফএ জানিয়েছে, ফিফার অনুরোধে চলতি বিশ্বকাপে মিসরের জাতীয় ফুটবল দলের জার্সিতে থাকা সাতটি তারা সরিয়ে ফেলা হবে।

ফারাওদের জার্সিটি এই সাতটি তারার জন্য বিখ্যাত, যা দলটির জেতা আফ্রিকা কাপ অব নেশনস শিরোপার সংখ্যাকে নির্দেশ করে।

এই সাতটি তারা সরিয়ে ফেলতে ফিফা থেকে চিঠি দেওয়া হয়েছিল মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনে। যাতে বলা হয়েছিল, বিশ্বকাপে দলগুলোর জার্সিতে মহাদেশীয় সাফল্য নির্দেশকারী তারাগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

তিন অর্ধশতকে অস্ট্রেলিয়াকে লড়াকু লক্ষ্য দিল টাইগাররা

ক্রীড়া ডেস্ক
তিন অর্ধশতকে অস্ট্রেলিয়াকে লড়াকু লক্ষ্য দিল টাইগাররা
ছবি : ইএসপিএন ক্রিকইনফো

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। হোয়াটওয়াশের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে লিটন-তৌহিদ-মোসাদ্দেকের অর্ধশতকে অজিদের লড়াকু লক্ষ্য দিয়েছে টাইগাররা।

রবিবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই সৌম্য সরকার মাত্র ২ রান করে আউট হন। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে ইনিংস গোছানোর চেষ্টা করেন। তবে দুজনই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তানজিদ ১৯ এবং শান্ত ২৪ রান করে সাজঘরে ফেরেন।

তবে চাপের মধ্যে বাংলাদেশকে টেনে তোলেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। দুজনেই দায়িত্বশীল ব্যাটিং করে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। পায়ের ইনজুরিতে ৪৮ রান করে রিটায়ার্ড হার্ট হন লিটন। আর সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৮৩ রানের এক ঝলমলে ইনিংস খেলে আউট হন হৃদয়।

পরে মোসাদ্দেক হোসেন সৈকতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়ে বাংলাদেশের। ৫৬ রানে অপরাজিত এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। শেষ দিকে লিটন দাস আবার ফিরে এসে তার ফিফটি পূর্ণ করেন। ১১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে মিরপুরে এই প্রথম অর্ধশতক করেন তিনি। লিটনের ইনিংস শেষ হয় অপরাজিত ৫৮ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেনশ ও জাভিয়ের বার্টলেট নেন দুটি করে উইকেট, একটি উইকেট পান বেন ডোয়ারসুইশ। এখন সিরিজের শেষ ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৭৫ রান।

বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
ছবি : বাংলাদেশ ক্রিকেটের ফেসবুক পেজ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ড। ১৪ জুন (রবিবার) ইংল্যান্ডের বার্মিহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

নেদারল্যান্ডসের অধিনায়ক বাবেত্তে দে লিডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নেপালের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ খেলা দল নিয়ে মাঠে নামছে ডাচরা।

অন্যদিকে বাংলাদেশ দল ব্যাটারদের ওপর চাপ কমালে পেস ও স্পিন বোলার দিয়ে একাদশ সাজিয়েছে।

টুর্নামেন্টের এই আসরে উভয় দলই নিজেদের প্রথম ম্যাচ খেলছে।

স্কোয়াড

বাংলাদেশ নারী দল

দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা।

নেদারল্যান্ড নারী দল

স্টেরে কালিস, সান্যা খুরানা, ফেবে মোলকেনবোয়ার, বাবেত্তে দে লিডে (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন রিজেকে, আইরিস জুইলিং, হেদার সিগারস, ফ্রেডেরিক ওভারডিক, ক্যারোলাইন দে ল্যাংগে, সিলভার সিয়েগার্স, ইসাবেল ভ্যান ডার ওয়নিং।