• ই-পেপার

জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে ঘিরে সতর্ক অবস্থানে বিজিবি-বিএসএফ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি- দক্ষিণ)। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছোরা, একটি ছ্যান দা, একটি চায়নিজ কুড়াল, একটি ভোল্ট কাটার ও একটি  স্টিলের কাঁচি উদ্ধার করা হয়।

রবিবার (১৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাবু (২৭), মারুফ হোসেন মিল্টন (৪৫), মহিউদ্দিন আহম্মেদ শান্ত (২৯), মো. রিয়াজ শেখ (৪০) ও নিখিল মণ্ডল (৪২)।


ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন জানান , গত শনিবার মধ্যরাতে  দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচসদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে বাবুর কাছ থেকে একটি ছোরা, মিল্টনের কাছ থেকে একটি ছ্যান দা, শান্তর কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, রিয়াজের কাছ থেকে একটি ভোল্ট কাটার এবং নিখিলের কাছ থেকে একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জামায়াতের ৩ নেতার পদ স্থগিত
সংগৃহীত ছবি

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, জেলা শুরা সদস্য মহিউল ইসলাম ও পৌর টিম সদস্য ফারুক হোসেনের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, গত ৫ জুন অনুষ্ঠিত জরুরি দায়িত্বশীল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্প্রতি বিভিন্ন অভিযোগ ও ৩০ এপ্রিল বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে উঠে আসার পর জেলা জামায়াত এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তবে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক বলেন, তিন নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি দলের অভ্যন্তরীণ বিষয়।

এদিকে আহসান হাবিব লিটন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।’

মাদরাসায় বিদ্যুৎ নেই ২২ দিন, ভোগান্তিতে ৩০০ শিক্ষার্থী

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
মাদরাসায় বিদ্যুৎ নেই ২২ দিন, ভোগান্তিতে ৩০০ শিক্ষার্থী
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের কারীর হাট দাখিল মাদরাসা।

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের কারীর হাট দাখিল মাদরাসায় গত ২২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রায় ৩০০ শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ না থাকায় পাঠদান, অফিস কার্যক্রম ও শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় নুরা শেখের বাড়ির ওপর দিয়ে মাদরাসার বিদ্যুৎ লাইন নেওয়া হয়েছিল। প্রায় ২২ দিন আগে বিদ্যুৎ সংযোগ পুড়ে যায়। পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তারা বাধা দেয়। এরপর থেকে প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ নেই।

তারা জানান, বারবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে।

স্থানীয়রা জানায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত সমস্যার সমাধান করে মাদরাসায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তারা।

কারীর হাট দাখিল মাদরাসার সুপার মো. এ বি এম রাইসুদ্দিন বলেন, গত ২২ দিন ধরে মাদরাসাটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বারবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। এতে প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করে মাদরাসায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত নুরা শেখের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সদরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ পুড়ে যাওয়ার পর নতুন করে সংযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট বাড়ির ওপর দিয়ে লাইন নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু বাড়ির লোকজন কোনোভাবেই তাদের বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ লাইন নিতে দিচ্ছেন না। তবে বিষয়টি সমাধানে আমরা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি, দ্রুত এর একটি সুরাহা হবে।’

এ বিষয়ে সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। মাদরাসাটিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা। যাতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব হয়।

রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

রাজশাহীর তানোর উপজেলায় পুকুরে ডুবে নূর আহমেদ মাশরাফি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাশরাফি ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল মাশরাফি। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ি থেকে প্রায় ৩০ ফুট দূরে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’