• ই-পেপার

বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের ‘গোল্ডেন ডাক’

মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল

ক্রীড়া ডেস্ক
মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল

যুক্তরাষ্ট্রে খেলার জন্য ভিসা এবং স্টেডিয়ামে প্রবেশের অধিকার বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল। 

ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে খেলতে এক অভিনব শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে সমালোচনার মুখে পড়ে আয়োজক দেশটি।

ইরানের খেলোয়াড় ও কোচিং স্টাফরা ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে আসবেন এবং খেলা শেষে দেশ ত্যাগ করবেন।

ইরান জানিয়েছে, ১৫ জন কর্মকর্তা ও স্টাফদের ভিসা পুরোপুরি বাতিল করা হয়েছে। কর্মকর্তা ও স্টাফদের ভিসা বাতিলে ক্রীড়াক্ষেত্রে নিকৃষ্টতম রাজনৈতিক হস্তক্ষেপ বলে অভিহিত করেছে দেশটি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। ইরান তাদের বাছাই পর্বের গ্রুপে শীর্ষস্থান অর্জন বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে। 

বিশ্বকাপের আগে সুখবর পেলেন আলজেরিয়ার কোচ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে সুখবর পেলেন আলজেরিয়ার কোচ

উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ শুরুর আর কয়েক দিন বাকি। তার আগে সুসংবাদ পেলেন আলজেরিয়া জাতীয় ফুটবল দলের কোচ ও স্টাফরা। দলের কোচ ভ্লাদিমির পেতকোভিচ ও টেকনিক্যাল স্টাফদের সাথে চুক্তি নবায়ন করেছে আলজেরিয়ার ফুটবল ফেডারেশন। রবিবার (৭ জুন) এই তথ্য জানায় দেশটির ফেডারেশন।

আলজেরিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোচ ভ্লাদিমির পেতকোভিচ এবং তার টেকনিক্যাল স্টাফদের সাথে চুক্তি ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে।

বৈশ্বিক আসর বিশ্বকাপের পরেই কোচ ও স্টাফদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী আলজেরিয়াকে এনে দিয়েছে বড় সাফল্য। দলের পারফরম্যান্সে এসেছে পরিবর্তন। তার কোচিং আমলে ২৮ ম্যাচে ২১টি জয়, চারটি ড্রয়ের বিপরীতে মাত্র তিনটি ম্যাচ হেরেছে দল। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর দলটিকে ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন তার অধীনে।

বিসিবির পরিচালক হলেন যারা

ক্রীড়া প্রতিবেদক
বিসিবির পরিচালক হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফল ঘোষণা চলছে।

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। পরবর্তীতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডপ্রধান নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত পরিচালক হিসেবে আরো ২৪ জনের নাম ঘোষণা করেছে বিসিবি।

কারা হলেন নতুন বোর্ড পরিচালক?

ক্যাটাগরি-১, অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ১০ জন। এর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন।

ক্যাটাগরি-১-এ নির্বাচন হয়েছে শুধু বরিশাল এবং খুলনা বিভাগে। সেখানে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক হয়েছেন মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।

ক্যাটাগরি-২, অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি-৩, অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিসিবির পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার সেখান থেকে মনোনীত সেই দুই পরিচালক হলেন শেখ রুহুল আমিন এবং সরফরাজ আহমেদ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল
তামিম ইকবাল। ছবি : কালের কণ্ঠ

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। 

আজ রবিবার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে জানা যায়, তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। বোর্ডের শীর্ষ পদে ১৭তম ব্যক্তি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে তিনি ষষ্ঠ। 

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের ‘গোল্ডেন ডাক’ | কালের কণ্ঠ