• ই-পেপার

‘ক্রিকেট বিশ্বের নবাব সাকিব আল হাসান’

মিশরের বিশ্বকাপ দলে বার্সার বিস্ময়বালক

ক্রীড়া ডেস্ক
মিশরের বিশ্বকাপ দলে বার্সার বিস্ময়বালক
বার্সেলোনার নতুন বিস্ময়বালক হামজা আবদেল করিম। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মিশর। দলটিতে অভিজ্ঞ তারকা মোহামেদ সালাহ ও ওমর মারমুশর পাশাপাশি জায়গা পেয়েছেন বার্সেলোনার নতুন বিস্ময়বালক হামজা আবদেল করিম।

মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় উঠে এসেছেন হামজা। বার্সেলোনার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাকে ঘিরে বাড়ছিল প্রত্যাশা। এবার সেই প্রতিভাবান তরুণই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে মিশরের নেতৃত্বে থাকবেন সালাহ। আক্রমণভাগে তার সঙ্গে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা মারমুশও। তবে স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে হামজার নাম।

মিশরের কোচিং স্টাফ মনে করছে, তরুণ এই ফুটবলার ভবিষ্যতে দলের অন্যতম বড় তারকায় পরিণত হতে পারেন। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে অভিজ্ঞতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে শক্তিশালী দল নিয়েই এবার বিশ্বকাপে যাচ্ছে আফ্রিকার অন্যতম সফল দল মিশর।

বিশ্বকাপ খেলতে পারবেন তো মার্তিনেজ? চোট কতটা গুরুতর আর্জেন্টাইন গোলরক্ষকের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ খেলতে পারবেন তো মার্তিনেজ? চোট কতটা গুরুতর আর্জেন্টাইন গোলরক্ষকের
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : রয়টার্স

বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির। কারণ, ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে আঙুল ভেঙেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এখন প্রশ্ন উঠছে, সামনে থাকা বিশ্বকাপে খেলতে পারবেন তো এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী?

ইস্তাম্বুলে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতিছে অ্যাস্টন ভিলা। কিন্তু ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিলেন মার্তিনেজ। ওয়ার্ম-আপের সময় তার আঙুল ভেঙে যায়।

আরো পড়ুন
বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

 

চোটের পর ফিজিওর চিকিৎসা নিলেও ফাইনাল খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার। পুরো ম্যাচ খেলেছেন, করেছেন দুটি গুরুত্বপূর্ণ সেভও। ম্যাচ শেষে নিজেই জানান, ভাঙা আঙুল নিয়েই খেলেছেন তিনি।

মার্তিনেজ বলেন, ‘আজ ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে গেছে। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। বল ধরলেই অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু এসবের মধ্য দিয়েই খেলতে হয়।’

তিনি আরো বলেন, ‘খারাপ কিছু অনেক সময় ভালো কিছু নিয়ে আসে। পুরো ক্যারিয়ারজুড়ে আমি এভাবেই লড়েছি।’

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন তার চোট কতটা গুরুতর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হাড়ের চোট। যদিও ম্যাচ শেষ করতে পেরেছেন তিনি, তবু বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার পরই বোঝা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। তাই মার্তিনেজের ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আর্জেন্টিনা সমর্থকরা। কারণ, ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা এই গোলরক্ষক এখনো দলের সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি।

বিশ্বকাপ মাতাতে প্রস্তুত যে ৭ সুপারস্টার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ মাতাতে প্রস্তুত যে ৭ সুপারস্টার
ছবি : এআই

আর মাত্র কয়েক সপ্তাহ পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ ঘিরে ফুটবলভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। দল বেড়েছে, ম্যাচও বেড়েছে—আর সেই সঙ্গে বেড়েছে তারকাদের আলোচনাও।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে নজর থাকবে কয়েকজন সুপারস্টারের দিকে, যারা নিজেদের দেশকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০২২ বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ করেছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তাকে দলে পাওয়ার আশা করছে আর্জেন্টিনা।

৩৯ বছরে পা দিলেও মেসির জাদু যেন কমেনি। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।

ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)

৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি রোনালদোর। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। অভিজ্ঞতা, নেতৃত্ব আর গোল করার ক্ষমতায় এখনো পর্তুগালের সবচেয়ে বড় তারকা তিনি।

নেইমার (ব্রাজিল)

দীর্ঘ চোট কাটিয়ে আবারও বিশ্বকাপে ফিরছেন নেইমার। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফিট থাকলে ম্যাচের ভাগ্য একাই বদলে দিতে পারেন তিনি।

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন এই ফরোয়ার্ড।

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে, ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক।

হ্যারি কেইন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইন। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে করেছেন ৭৮ গোল।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬ গোল করে দলকে বুন্দেসলিগা জিতিয়েছেন তিনি। এবার তার লক্ষ্য ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)

ব্রাজিল দলে তারকার অভাব নেই। তবে সবচেয়ে বড় ভরসা এখন ভিনিসিয়ুস। গতি, ড্রিবলিং আর সৃজনশীলতায় প্রতিপক্ষ রক্ষণকে তছনছ করে দিতে পারেন এই উইঙ্গার।

রাফিনিয়া ও ম্যাথিউস কুনহাদের নিয়ে এবার অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

লামিনে ইয়ামাল (স্পেন)

মাত্র ১৬ বছর বয়সেই ইউরো জয়ের নায়ক হয়ে আলোচনায় আসেন ইয়ামাল। এরপর বার্সেলেনার হয়েও বড় ম্যাচে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

এবার বিশ্বকাপেও স্পেনের বড় অস্ত্র হতে পারেন এই তরুণ তারকা।

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের
ছবি : রয়টার্স

বড় দুঃসংবাদ নিয়েই ইউরোপা লিগের ফাইনালে খেলেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্মআপের সময় হাতের আঙুল ভেঙে যায় তার। কিন্তু সেই চোট উপেক্ষা করেই মাঠে নেমে দলকে এনে দিলেন ৩০ বছরের অপেক্ষার ট্রফি। 

ইস্তাম্বুলে বুধবার রাতে এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ক্লিনশিটও ধরে রাখেন মার্তিনেজ। ম্যাচ শেষে জানা যায়, ফাইনালের আগেই ভাঙা আঙুল নিয়েই খেলেছেন তিনি।

আরো পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে দুই চমক

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে দুই চমক

 

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্মআপে আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন হয়নি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। ফুটবলে এসব পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়।’

ওয়ার্মআপের সময় চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনি। পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধেই মাঠে ফেরেন এবং কিকঅফের সময় ঠিকই গোলপোস্টের নিচে দাঁড়ান।

আরো পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ২০ জন

আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ২০ জন

 

ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় উনাই এমেরির দল। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। আর গোলপোস্টে মার্তিনেজ থাকায় ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি জার্মান ক্লাব ফ্রাইবুর্গ।

ভাঙা আঙুল নিয়ে খুব একটা চিন্তিত নন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। হাসিমুখেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।

এমন চোটে আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এমির খেলা নিয়ে শঙ্কায় আছেন ভক্তরা।  

তবে সে শঙ্কার কথা উড়িয়ে মার্তিনেজ বলেন, ‘ইউরোপা জিতে আমি ভীষণ খুশি। এখন সময় সতীর্থদের সঙ্গে উদযাপন করার। এই দল অনেক দিন এমন আনন্দ পায়নি। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’ 

‘ক্রিকেট বিশ্বের নবাব সাকিব আল হাসান’ | কালের কণ্ঠ