• ই-পেপার

আইপিএলে ফিরেই ওয়ার্নারকে টপকে গেলেন রায়না

বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছেন নেইমার, প্রতিক্রিয়া দেখালেন ভক্তরা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছেন নেইমার, প্রতিক্রিয়া দেখালেন ভক্তরা

চলমান বিশ্বকাপের আসরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং তার প্রথম সন্তানের মা ও সাবেক প্রেমিকা ক্যারোল দান্তাসের একসঙ্গে একটি পারিবারিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, বিশ্বকাপে ব্রুনা বিয়ানকার্দি এবং ক্যারোল দান্তাস সন্তানসহ নেইমারের সাথে বেশ আন্তরিক ও সুন্দর সময় কাটাচ্ছেন। একটি মনোরম পরিবেশে দুই নারী স্বাভাবিকভাবে আলাপচারিতায় মগ্ন দেখা যায় এবং বাচ্চারাও সেই দৃশ্যের অংশ হয়ে ওঠে। যা তাদের মধ্যে চমৎকার পারিবারিক সম্পর্কের প্রতিফলন ঘটায়।

ভক্তদের একটি বড় অংশ দুই নারীর মধ্যকার অসাধারণ সম্পর্কের প্রশংসা করেছেন। তারা মনে করছেন, শিশুদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে সাবেক ও বর্তমানের এমন চমৎকার বোঝাপড়া সত্যিই ইতিবাচক।

অন্যদিকে সামাজিক মাধ্যমের একাংশ নেইমারের জটিল ব্যক্তিগত জীবন এবং অতীতে তার একাধিক সম্পর্কের গুঞ্জন ও বিতর্ক টেনে এনে সমালোচনা করছেন। তাদের মতে, এটি কেবল ক্যামেরার সামনে তৈরি একটি কৃত্রিম দৃশ্য।

ইনজুরির কারণে বৈশ্বিক টুর্নামেন্টে ব্রাজিল দলে থাকলেও এখনো মাঠে নামা হয়নি। সম্প্রতি ব্রুনার সাথে তার পঞ্চম সন্তান (কন্যা) আগমনের ঘোষণা দিয়ে এক অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করেছেন। এই পারিবারিক আবহেই ক্যারল দান্তাসের উপস্থিতি ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।

হেনরির বোলিং তোপে বড় হার ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
হেনরির বোলিং তোপে বড় হার ইংল্যান্ডের

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বোলিং তোপে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। হেনরির ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যে ২৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে কিউইরা। 

ওভালে ৪৬৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ দিনে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শেষ দিনে মাত্র ৪৮ মিনিটের ব্যবধানে ইংল্যান্ডের বাকি ৫ উইকেট একাই তুলে নেন ম্যাট হেনরি। 

প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। এর মাধ্যমে ম্যাচে ১০৯ রানে ১১ উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের কোনো বোলারের পক্ষে সর্বকালের সেরা ম্যাচ ফিগারের রেকর্ড গড়েন তিনি।

পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল ১৮২-৫। কিন্তু হেনরির নিখুঁত লাইন-লেন্থের সামনে তারা স্রেফ উড়ে যায় জো রুট। দিনের নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রুটকে (৭৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেনরি।

রুটের বিদায়ের দুই বল পরেই আর্চারকে শূন্য রানে বোল্ড করেন। নিজের পরের ওভারে ম্যাথু ফিশার ও জশ টাঙ্গিকে টানা দুই বলে ফিরিয়ে কিউইদের জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান হেনরি। 

শেষ পর্যন্ত জর্ডান কক্সকে একটি চমৎকার ইন-সুইঙ্গিং ইয়র্কারে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন কিইউ পেসার। 

এই দুর্দান্ত জয়ের ফলে লর্ডসে প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আগামী বৃহস্পতিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টটি এখন রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

ক্রীড়া ডেস্ক
হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা
ছবি : এপি

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো রকম শতক পার করে ১১০ রানের মামুলি লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। জবাবে মারকুটে মিচেল মার্শের ঝোড়ো অর্ধশতকে উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

মামুলি লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করে অজিরা। নবম ওভারে মার্শকে সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। ততক্ষণে মার্শের ২৮ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস অজিদের জয়ের কাছাকাছি নিয়ে যায়।

দলীয় স্কোর ২ উইকেটে ৮৮ রান। তারপর ১৩ বলে ১৫ রানে কনোলি সাজঘরে ফিরলেও জয় থেকে ১০ রান দূরে অজিরা। 

১১তম ওভারে ব্যাট করতে নেমে পরপর দুই বলে দুই ছয় মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় টিম ডেভিড। ৭ উইকেটের বড় জয়ে টি টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। অদ্ভুত রান আউটে কাটা পড়েছেন তানজিদ হাসান তামিম।

 

সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন করেছেন হতাশ। দুজনেই অজি বোলারদের সামনে বেশ ভুগেছেন। ৯ বলে ১ রান করেছেন সাইফ, আর ইমন ১ রান করতে খেলেছেন ১৩ বল। নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী তেমন কিছুই করতে পারেননি। ৮ বলে ৬ রান করেছেন সোহান। আর ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি শামীম।

তবে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। প্রথমে রিশাদ হোসেনকে নিয়ে লড়াই করেছেন তিনি। ১৪ বলে ১৬ রান করে রিশাদ ফেরার পর শরীফুল ইসলাম দিয়েছেন তাকে সঙ্গ। শেষ পর্যন্ত ৫১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

সমালোচনার জেদেই ভালো কিছু করার তীব্রতা তৈরিতে সাহায্য করেছে—বেলিংহাম

ক্রীড়া ডেস্ক
সমালোচনার জেদেই ভালো কিছু করার তীব্রতা তৈরিতে সাহায্য করেছে—বেলিংহাম

বিশ্বকাপের আগে ফর্মহীনতায় দলে জায়গা নিয়েই ছিলো সংশয় ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহামের। সব ছাপিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে প্রথম ম্যাচেই নিজের জাত চেনান তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে দুর্দান্ত ১ গোলে করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। ফর্মহীন ও বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সমালোচনায় দলের হয়ে দুর্দান্ত কিছু করার জেদই সেরাটা বের করে আনবে বলে জানান এই তরুণ মিডফিল্ডার।   

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ইনজুরির কারণে গেল বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক ক্যাম্পগুলো মিস করায় পরেও বেলিংহামের দলে অন্তর্ভুক্তি ও ফর্ম নিয়ে গণমাধ্যমে অনেক সমালোচনা হয়। 

টমাস টুখেলের অধীনে অ্যাস্টন ভিলার ফর্মের তুঙ্গে থাকা মিডফিল্ডার মর্গান রজার্স ১০ নম্বর পজিশনের জন্য বেলিংহামের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। টুখেল নিজেও ম্যাচের আগে ইঙ্গিত দিয়েছিলেন দলে কারো স্থান নিশ্চিত নয়। এই তীব্র অভ্যন্তরীণ প্রতিযোগিতাই বেলিংহামকে তার সেরাটা দিতে বাধ্য করেছে বলেন মনে করেন বিশেষজ্ঞরা।

বিবিসি স্পোর্টসকে বেলিংহাম জানিয়েছেন, সমালোচনাগুলোই তার মনে বাড়তি ফোকাস এবং ভালো কিছু করার তীব্রতা তৈরিতে সাহায্য করেছে।

ক্রোশিয়ার বিপক্ষে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স ছিল। দ্বিতীয়ার্ধে আমরা সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। কিন্তু প্রথমার্ধে ভালো খেললেও কিছুটা অগোছালো থাকায় বলের পুরোপুরি নিয়ন্ত্রণে ব্যর্থ ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা সব কিছু সুন্দরভাবে একত্রিত করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম বলে যোগ করেন তিনি।

ইংল্যান্ড দলের নতুন কোচ টমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স প্রতিপক্ষ দলগুলোর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক যখন দলের প্রয়োজন হয়, তখনই বেলিংহাম ত্রাতা হিসেবে হাজির হন বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার মাইকা রিচার্ডস।

আইপিএলে ফিরেই ওয়ার্নারকে টপকে গেলেন রায়না | কালের কণ্ঠ