• ই-পেপার

কিংবদন্তি মোনেম মুন্নার জার্সি নিলামে উঠবে শনিবার

বিসিবি নির্বাচন পরিচালনা পরিষদের প্রতিনিধি হলেন এনামুল হক

পাবনা প্রতিনিধি
বিসিবি নির্বাচন পরিচালনা পরিষদের প্রতিনিধি হলেন এনামুল হক
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি হলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ মো. এনামুল হক।

রবিবার (১৭ মে) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে নির্বাচন পরিচালনা প্রতিনিধির তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় বর্তমানে পাবনা সদর আসনের সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপির ব্যক্তিগত সহকারী মো. এনামুল হককে পাবনা প্রতিনিধি হিসেবে সংযুক্ত করা হয়েছে। দীর্ঘদিন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করা এনামুল হক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার ঢাল হিসেবে কাজ করতে গিয়ে নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন। 

আরো পড়ুন
সব ব্যাটারকেই আউট করতে মজা লাগে নাহিদের

সব ব্যাটারকেই আউট করতে মজা লাগে নাহিদের

 

নবনিযুক্ত ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রতিনিধি এনামুল হক বলেন, ‘বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে অন্যতম প্রধান খেলা ক্রিকেট। যার মাধ্যমে পৃথিবীতে আমরা বাংলাদেশ নামে পরিচিতি পেয়েছি। পাবনায় ক্রিকেটের উন্নয়নে বিগত দিনে কেউ কাজ করেনি। এবার বিএনপি সরকারের নেতৃত্বে পাবনায় মেধাবী ও উদ্যমী ক্রিকেটার তৈরিতে অগ্রণী ভূমিকা ও পদক্ষেপ নেওয়া হবে।’

প্রসঙ্গত, এনামুল হক পাবনা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। তিনি পাবনা শহরের জেলাপাড়ার সন্তান।

সব ব্যাটারকেই আউট করতে মজা লাগে নাহিদের

ক্রীড়া প্রতিবেদক
সব ব্যাটারকেই আউট করতে মজা লাগে নাহিদের
নাহিদ রানার উইকেট উদযাপন। ছবি: মীর ফরিদ

ফিফটি পেরিয়ে ইনিংসটাকে আরো বড় করার আশায় ছিলেন বাবর আজম। বাংলাদেশের বোলিংয়ের সামনে পাকিস্তানের অন্য ব্যাটাররা খাবি খেলেও বাবর ছিলেন সাবলীল। তাকে থামাতে নতুন স্পেলে বোলিংয়ে আনা হলো নাহিদ রানাকে। ব্যস, প্রথম ওভারেই লক্ষ্য পূরণ!

ম্যাচের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ উইকেট। তবে নাহিদ রানার জন্য এটি নতুন কিছু নয়। বাবরকে আউট করা ক্রমেই অভ্যাসেই পূরণ করছেন তিনি।
২০২৪ সালের সেই সিরিজ থেকে শুরু। রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে দুবার পাকিস্তানের তারকা ব্যাটারকে আউট করেছিলেন বাংলাদেশের আলোচিত ফাস্ট বোলার। 
এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন দল পেশাওয়ার জালমিতে দুজন সতীর্থ না হলে হয়তো সেখানে বাবরকে নিজের শিকার বানাতেন নাহিদ। 

চলমান সিরিজের প্রথম টেস্টে বাবর খেলতে পারেননি চোটের কারণে। তাই মিরপুরে নাহিদের আগুনে বোলিংয়ে আঁচ বাবরের ওপর লাগেনি। তবে সিলেট টেস্টে মাঠে নেমে তা আর এড়াতে পারেননি।

বাবরের মতো বিশ্বমানের ব্যাটারকে আউট করার রোমাঞ্চটা এমনিতেই বেশি থাকার কথা। তবে নাহিদকে মনে হলো এটা নিয়ে একদমই নির্লিপ্ত, ‘আসলে প্রত্যেক ব্যাটসম্যানকে আউট করতেই মজা লাগে। কারণ প্রত্যেকটি উইকেটই আমার জন্য এবং আমার দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি শুধু আমার প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করি যে, কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করে দলকে সহায়তা করা যায়।’

বাবরকে আউট করা নিয়ে বাড়তি রোমাঞ্চ না থাকলেও ওই ডেলিভারিটি নাহিদকে তৃপ্তি দিয়েছে। আগের ডেলিভারিটির গতি ছিল ১৪৯ কিলোমিটার, আউট করা ডেলিভারির গতি ১৩৯ কিলোমিটার। ফ্লিক করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে মিড অনে ক্যাচ দেন বাবর।

২৩ বছর বয়সী পেসার বললেন, পরিকল্পনা করেই উইকেটটি আদায় করেছেন তিনি, ‘কোয়ালিটি ব্যাটসম্যানকে কোয়ালিটি বোলিং করতে হয় কিংবা যেকোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে কিংবা স্কিলে ভিন্ন কিছু একটু এলে ব্যাটসম্যানরা অস্বস্তিতে পড়ে। আমি শুধু চেষ্টা করেছি, কাজে লেগে গেছে।’

৭ বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে গেল উত্তর কোরিয়া

ক্রীড়া ডেস্ক
৭ বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে গেল উত্তর কোরিয়া
সংগৃহীত ছবি

এশিয়ান ফুটবল কনফেডারেশন উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেন্স ফুটবল ক্লাব দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।

বেইজিং থেকে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দরে নামে উত্তর কোরিয়া ৩৯ সদস্যের একটি দল। দলটি দ্রুত ভিড় ঠেলে বেরিয়ে হোটেলে বাসে উঠে পড়ে।

বিমানবন্দরের বাইরে হাজারো তরুণ-তরুণী ‌‘স্বাগত স্বাগত’ বলে অভ্যর্থনা জানান। এ সময় উত্তর কোরিয়ার নারীদের একবারে ভাবলেশহীন দেখা যায়।

২০১৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ক্রীড়া দল দক্ষিণ কোরিয়া সফর করছে। যা গত সাত বছরেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে প্রথম ক্রীড়া কূটনীতির নজির।

এশিয়ার ক্লাব ফুটবলের উন্নয়ন এবং ফিফা উইমেন্স ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার হিসেবে প্রতিষ্ঠিত হয় এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ।

 সর্বশেষ মৌসুমে মেলবোর্ন সিটি উইমেন, সুওন এফসি উইমেন এবং উহান চেগু জিয়াংডার মতো শক্তিশালী দলগুলো টুর্নামেন্টে আধিপত্য বজায় রেখেছে।

ওল্ড ট্রাফোর্ডে কাসেমিরোর শেষ ম্যাচে জয় উপহার ম্যানইউর

ক্রীড়া ডেস্ক
ওল্ড ট্রাফোর্ডে কাসেমিরোর শেষ ম্যাচে জয় উপহার ম্যানইউর
সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের শেষ ঘরের মাঠের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ। 

ম্যাচের শুরুতে লুক শর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে লিড বেশিক্ষণ দরে রাখতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ফরেস্ট তারকা মোরাতোর হেডে করা গোলে তারা সমতায় ফেরান। খবর মিরর

এর পরই আসে ম্যাথিউস কুনহার বিতর্কিত গোল। কারণ গোলটি হওয়ার আগে বল ব্রায়ান এমবেউমোর হাতে লাগলেও কুনহা গোল করেন। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি দেওয়া হয়। 

৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাসে দারুণ গোলে ব্যবধান বাড়ান ব্রায়ান এমবেউমো। এরপর নটিংহাম মরগান গিবস ও হোয়াইটের অনবদ্য ফিনিশিং ম্যাচটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এটাই ছিল ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোরও শেষ ম্যাচ। শেষ ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকাকে জয় উপহার দিয়ে দিল ক্লাবটি। এ সময় কাসেমিরোকে সম্মান জানিয়ে স্ট্রেটফোর্ড এন্ডে একটি বিশাল ব্যানার বা টিফো ওড়ানো হয়। ম্যাচ শেষে ভক্তরা তাকে দারুণ বিদায় সংবর্ধনাও দিয়েছে।

কিংবদন্তি মোনেম মুন্নার জার্সি নিলামে উঠবে শনিবার | কালের কণ্ঠ