• ই-পেপার

মালিঙ্গার তান্ডবে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা। 

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া। 

সিরিজের শেষ ম‍্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ খেলছেন না সৌম‍্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন।

একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
 
বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের রেকর্ড
ছবি : রয়টার্স

ইতিহাসের হাজারতম বিশ্বকাপের ম্যাচ দেখে ফেললেন ফুটবল ভক্তরা। আর এই ঐতিহাসিক ম্যাচে তিউনেশিয়াকে উড়িয়ে দিয়ে উপলক্ষটি স্মরণীয় করে রাখল জাপান।

গ্রুপ ‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনেশিয়াকে ৪-০ গোলে হারায় জাপান। এতে বিশ্বকাপ ইতিহাসে ১ ম্যাচে এশিয়ার কোন দেশ হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দেশটি।

আর এই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফ্রিকার দলটির

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন। ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন উয়েদা।

মেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন

ক্রীড়া ডেস্ক
মেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন
ছবি : রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন লিওনেল মেসি।। মাঠের পারফরম্যান্সে ভক্তদের মুগ্ধ করার পর এবার তাকে সম্মান জানাতে আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি মূর্তি’।

আর্জেন্টিনার নিউকুয়েন শহরে নির্মিত এই বিশাল ভাস্কর্যটি স্থানীয় শিল্পী আলদো বেরোইসার সৃষ্টি। মূর্তিটি এতটাই উঁচু যে এটি ভারতের ২১ মিটার উচ্চতার পূর্ববর্তী মেসি ভাস্কর্যের রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি মূর্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। সেই অসাধারণ পারফরম্যান্সের পর দেশজুড়ে শুরু হয় নতুন করে মেসি উন্মাদনা। তারই অংশ হিসেবে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

মূর্তিটি শুধু মেসির ফুটবলীয় কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানেরও প্রতীক। বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য ব্যক্তিগত অর্জনের মাধ্যমে তিনি নিজেকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা। আর মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি দেশের মাটিতে তার নামে নির্মিত এই রেকর্ডগড়া মূর্তিও ভক্তদের আবেগকে আরো উসকে দিয়েছে।

মালিঙ্গার তান্ডবে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা | কালের কণ্ঠ