• ই-পেপার

চাকরি বাঁচানোর উপায় নেই হাতুরাসিংহের

কোচ লরেঞ্জোর ওপরই ভরসা রাখল কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক
কোচ লরেঞ্জোর ওপরই ভরসা রাখল কলম্বিয়া
কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের কাছে ট্রাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। বিশ্বকাপের পাঁচ ম্যাচে মাত্র ১ গোল হজম করে নেস্তর লোরেঞ্জোর শিষ্যরা। বর্তমান কোচের অধীনে বিশ্বকাপে কলম্বিয়া প্রত্যাশানুযায়ী পারফর্ম করেছে। তাই লোরেঞ্জোর ওপরই ভরসা কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

বোগোটায় কার্যনির্বাহী কমিটির সভা শেষে ফেডারেশনের পক্ষ থেকে লোরেঞ্জোর চুক্তি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। চুক্তির মেয়াদ সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। খবর নিউজডেইজ

এর আগে ২০২২ সালে চার বছরের চুক্তিতে ৬০ বছর বয়সী আর্জেন্টাইন লোরেঞ্জোকে নিয়োগ দিয়েছিল কলম্বিয়া। 

লোরেঞ্জোর অধীনে কলম্বিয়া ৩১টি জয়, ১২টি ড্র ও আট ম্যাচে পরাজিত হয়েছে। এই ম্যাচগুলোতে কলম্বিয়া ৯৬ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৪৪টি।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে গ্রুপে পর্বে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে, ডি আর কঙ্গোকে ১-০ গোলে হারানো ছাড়াও পর্তুগালের সাথে গোলশূন্য ড্র করে গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বের টিকিট কাটে। শেষ ৩২ রাউন্ডে ঘানাকে ১-০ গোলে হারানোর পর শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। ম্যাচটি ১২০ মিনিট গোলশুন্য ড্র ছিল।  

লোরেঞ্জো বলেন, ‘এখনই শক্তি সঞ্চয় করে দলকে আরো এগিয়ে নেওয়ার সময়। আমরা আরো শক্তিশালী একটি জাতীয় দল গড়ে তুলতে কাজ চালিয়ে যাব। আমাদের আক্রমণাত্মক ফুটবলের ধারা বজায় রাখব এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাব।’

আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া।

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক
নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের
৪১ বছর বয়সী নবীকে বাদ দেওয়া হয়েছে। ছবি : ক্রিকবাজ

আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এই ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে ওয়ানডেতে আফগানদের নতুন অধিনায়কে রহমত শাহ যুগের সূচনা হবে। ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই। চোটের কারণে বাদ পড়েছেন মুজিব উর রহমান।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে বিবেচনা করছে আফগানিস্তান। 

তারকা স্পিনার রশিদ খান স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন। সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রিডিতে ৫ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর বাকি তিন ম্যাচ যথাক্রমে ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে।

স্কোয়াড : রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকমার আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান।

বেলজিয়ামের নতুন কোচ ফন বোমেল

ক্রীড়া ডেস্ক
বেলজিয়ামের নতুন কোচ ফন বোমেল
বাঁয়ে বোমেল, ডানে রুডি। ছবি : সংগৃহীত

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন ডাচ কিংবদন্তি ও সাবেক মিডফিল্ডার মার্ক ফন বোমেল। তিনি রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হলেন। আগামী ৩১ জুলাই রুডি গার্সিয়ার সঙ্গে চুক্তি শেষ হবে রয়্যাল বেলজিয়ান ফুটবল এসোসিয়েশনের (আরবিএফএ)। আরবিএফএ এই তথ্য নিশ্চিত করেছে।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে রেড ডেভিলসদের বিদায়ের পর রুডি গার্সিয়া কোচের পদ থেকে সরে দাঁড়ান। 

আরবিএফএ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মার্ক ফন বোমেল বেলজিয়াম জাতীয় ফুটবল দলের সাথে ইউরো ২০২৮ পর্যন্ত চুক্তি করেছে।’

২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত নেদারল্যান্ডস দলের অন্যতম মিডফিল্ডার ছিলেন মার্ক ফন বোমেল। বেলজিয়াম জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়াকে তিনি ‘বড় সম্মান’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল এসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। বেলজিয়াম দলে অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অনেক। আমার কোচিং স্টাফদের নিয়ে আমরা এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা হবে শৃঙ্খলাবদ্ধ, উচ্চাভিলাষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহসী। সাফল্যের কোনো নিশ্চয়তা নেই, তবে কঠোর পরিশ্রম, সততা এবং অঙ্গীকারের বিকল্পও নেই।’

২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ফন বোমেল কোচ হিসেবে পিএসভি এইন্ডোভেন, উল্ফসবার্গ এবং রয়্যাল অ্যান্টওয়ার্পেও দায়িত্ব পালন করে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন।

২০২৩ সালে অ্যান্টওয়ার্পকে ৬৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বেলজিয়ান লিগ শিরোপা জেতানোর এক বছর পর, ২০২৪ সালের জুনে ক্লাবটি ছাড়েন তিনি। এর পর থেকে কোনো দলের দায়িত্বে ছিলেন না।

কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার ও জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার ও জোকোভিচ
বাঁয়ে সিনার, ডানে জোকোভিচ। ছবি : টিএসএন

আগস্টে অনুষ্ঠিতব্য কানাডিয়ান ওপেন থেকে স্বাস্থ্যগত কারণে নাম প্রত্যাহার নিয়েছেন সদ্য উইম্বলডন জয়ী নাম্বার ওয়ান ইতালির টেনিস রাজা ইয়ানিক সিনার। সেই সঙ্গে উইম্বলডনের সদ্য সেমিফাইনালিস্ট এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচও এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

শেষ মুহূর্তে দুই টেনিশ তারকার নাম প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, গত বছরের কানাডিয়ান ওপেন থেকেও এই দুই তারকা সরে দাঁড়িয়েছিলেন। 

এক বিবৃতিতে সিনার বলেন, ‘সব দিক বিবেচনা করেই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

আগামী ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরটি। ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আসর ছিল এটি।

একই সময়ে নারীদের ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে টরন্টোতে। দুটি প্রতিযোগিতা প্রতিবছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো শহরে আয়োজন করা হয়।

টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে এত ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তবে গত কয়েক বছরে এ ধরনের শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা যেভাবে বাড়ছে, তা আমাদের টুর্নামেন্টের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করছে।’

‘মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলো টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। তাই সমর্থকদেরও প্রত্যাশা থাকে, বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখবেন।’

এ অবস্থায় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও উইম্বলডন রানার্সআপ বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভই এখন মন্ট্রিয়ল টুর্নামেন্টের শীর্ষ বাছাই হওয়ার কথা। তার পরেই থাকবেন কুইবেকের স্থানীয় খেলোয়াড় ফেলিক্স অগার ও আলিয়াসিম।

এর আগেই বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ চোটের কারণে মন্ট্রিয়াল থেকে নাম প্রত্যাহার করেছেন। 

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।

চাকরি বাঁচানোর উপায় নেই হাতুরাসিংহের | কালের কণ্ঠ