• ই-পেপার

নিউইয়র্কে হামলাকারীর অপরাধের জন্য তার বাড়িতে হামলা করতে পারি না : জাহেদ উর রহমান

পুলিশের সঙ্গে ‘কিশোর গ্যাং’ সদস্যদের হাতাহাতি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
পুলিশের সঙ্গে ‘কিশোর গ্যাং’ সদস্যদের হাতাহাতি, ভিডিও ভাইরাল
ছবি ভিডিও থেকে নেওয়া

পুলিশের সঙ্গে ‘কিশোর গ্যাং’ সদস্যদের হাতাহাতির এক ভিডিও ভাইরাল হয়েছে। গত সোমবার দুই তরুণের সঙ্গে এক পুলিশ সদস্যের হাতাহাতির ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে নিয়ে সামনের দিকে তেড়ে যাচ্ছেন। তাকে থামানোর চেষ্টা করছেন এক পুলিশ সদস্য। কিন্তু সে কোনো কিছুতেই মানছে না, পরে পুলিশ সদস্য তার কাছ থেকে লাঠিটা কেড়ে নেন এবং ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। এসময় পাশে থাকা আরেক তরুণ ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেন।

ভিডিওর কমেন্টে অনেকেই ওই তরুণদের কিশোর গ্যাং বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, সরকারকে কঠোর হতে হবে।

আরেকজন লিখেছেন, কিশোর গ্যাংদের ছাড় দেওয়ার মানে কি? বেয়াদবির উচিৎ শাস্তি হওয়া জরুরি নয় কি?

এই ভিডিওটি কোন জায়গা থেকে ধারণ করা হয়েছে এবং ওই তরুণদের পরিচয় কালের কণ্ঠ নিশ্চিত হতে পারেনি। 

‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

অনলাইন ডেস্ক
‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
ছবি : ভিডিও থেকে নেওয়া

হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাবেন বলে দাবি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অভিযোগকারী ব্যক্তিকে এ দাবি তুলতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেন, ‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাব, ৮০০ টাকা। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি। এসেই বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম।’

ভিডিওতে তাকে আরো বলতে দেখা যায়, ‘সেই চোরের ঘরে চোর ৫ আগস্টে শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়। ওই চোরের ঘরে চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে। পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে।’

বর্তমান সরকার ড. ইউনূসকে রাজকীয় খালাস দিচ্ছে : আনিস আলমগীর

অনলাইন ডেস্ক
বর্তমান সরকার ড. ইউনূসকে রাজকীয় খালাস দিচ্ছে : আনিস আলমগীর
আনিস আলমগীর।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে নিজেই নিজেকে বিভিন্ন মামলা থেকে দায়মুক্তি দিয়েছিলেন। আর বর্তমান সরকার তাকে রাজকীয় খালাস দিচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তোলেন তিনি।

আনিস আলমগীর বলেন, ‘জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী অধ্যায়ের পর ভাবছিলাম একটা জবাবদিহিমূলক ব্যবস্থা দেখব। কিন্তু বাস্তবতা কী? আন্দোলনের আড়ালে ঘটা হত্যা আর সন্ত্রাস থেকে সংশ্লিষ্টদের ঢালাওভাবে দায়মুক্তি দেওয়া হলো। বাহ!’

হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আজ সোমবার আদালতে মামলার আবেদন করেছিলেন সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আবেদন-পরবর্তী শুনানি শেষে তা খারিজ করে দিয়েছেন আদালত।’

আনিস আলমগীর তার ফেসবুক পোস্টে বলেন, ‘সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো, ড. ইউনূসকেও যেন সব কর্মকাণ্ড থেকে অলিখিত দায়মুক্তি দিয়ে দেওয়া হয়েছে! একটা সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন (গ্রামীণ ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে) তখন নিজেই নিজেকে বিভিন্ন মামলা-অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছিলেন। আর এখন বর্তমান সরকার এসে তাকে রাজকীয় খালাস দিচ্ছে। আইনের শাসন কি তবে শুধু কাগজের বাঘ?’

এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে ৬২০ শিশুর মৃত্যুর তথ্য দিয়ে তিনি বলেন, “এই ব্যর্থতার বিরুদ্ধে স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান ইকবাল সাহেব যখন আদালতে মামলা করলেন, আদালত তা ‘যথেষ্ট গ্রাউন্ড নেই’ বলে সরাসরি খারিজ করে দিলেন! তার মানে কী দাঁড়াল? সময়মতো হামের টিকা আমদানি না করার পেছনে ড. ইউনূস, তার স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্যসচিব কিংবা ডিজি হেলথ—কেউই দায়ী নন? এতগুলো শিশুর মৃত্যুর দায় তবে কার? বাতাসের? নাকি নিয়তির? জবাবদিহি আমরা কোথায় নিশ্চিত করছি।”

আনিস আলমগীর বলেন, ‘সবাই যদি এভাবে ধোয়া তুলসী পাতা হয়ে দায়মুক্তি পেয়ে যান, তবে আমজনতার জীবনের দামটা কোথায়? এখন দেখার বিষয়, আদালত থেকে ফেরা এমপি সাহেব সংসদে দাঁড়িয়ে এই নির্মমতা নিয়ে মুখ খোলার সাহস পান কি না, নাকি তিনিও নীরব দর্শকের ভূমিকা নেবেন!’

গোলাম মাওলা রনি

দুই বছরে আ. লীগের পরিবর্তন এসেছে, নেতাকর্মীরা সক্রিয় হচ্ছেন

অনলাইন ডেস্ক
দুই বছরে আ. লীগের পরিবর্তন এসেছে, নেতাকর্মীরা সক্রিয় হচ্ছেন
গোলাম মাওলা রনি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে দলটির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন হয়েছে বলে জানান সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার দাবি, দেশ-বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুনভাবে সক্রিয় হচ্ছেন। সারা দেশে মিছিল করছেন তারা।

আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কর্মসূচি ও পাল্টা কর্মসূচি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এসব কর্মসূচি দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জনমনে আলোচনার সৃষ্টি করছে।’

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘গত দুই বছরে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। অনেক নেতাকর্মী দেশের বাইরে গেছেন বা ভিন্ন এলাকায় অবস্থান করছেন। এখন তারা আবার নতুনভাবে সক্রিয় হচ্ছেন।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রধান শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে। এসব গুঞ্জন বিভিন্ন সীমান্ত এলাকা ঘিরেও আলোচনার জন্ম দিয়েছিল বলে তার পর্যবেক্ষণ।

তিনি মনে করেন, শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক চাপ বা রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও নিজ নিজ অবস্থান বজায় রেখেছেন।

এদিকে দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি—বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্রিয় রয়েছে বলে মনে করেন গোলাম মাওলা রনি। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও সংলাপের প্রয়োজনিয়তার কথা উল্লেখ করেন।

রনি সতর্ক করে বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনিশ্চিত। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপ জরুরি।’

নিউইয়র্কে হামলাকারীর অপরাধের জন্য তার বাড়িতে হামলা করতে পারি না : জাহেদ উর রহমান | কালের কণ্ঠ