• ই-পেপার

গাবতলীতে শতাধিক নিমগাছের চারা বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ
ছবি : কালের কণ্ঠ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা পৌর পার্কের পশ্চিম পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ‘প্লাস্টিকের বিনিময়ে একটি গাছ’ উদ্যোগ, যেখানে পরিবেশ দূষণকারী প্লাস্টিক সংগ্রহের বিনিময়ে অংশগ্রহণকারীদের গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল। বিশেষ অতিথি ছিলেন এসকেএস ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা অমিতাভ দাশ হিমুন এবং হুমায়ুন আহমেদ বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে মাহামুদুনবী টিটুল বলেন, ‘গাছ আমাদের জীবনের অন্যতম অক্সিজেনের উৎস। গাছ আছে বলেই আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্বারোপ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘সংগঠনটির সদস্যরা অতীতে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের সেলাই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মতো প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রম সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

তিনি বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার সম্পাদক আহসানিয়া তাসনিম স্নিগ্ধাসহ উপস্থিত ছিলেন লিজা সরকার, সুমাইয়া আক্তার, আশিদুল ইসলাম, ছামিউল বাসির, সোহানুর রহমান, তৌহিদুল রহমান, জুয়েল সরকারসহ আরো অনেকে। 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরিবেশ দূষণ রোধে হরিরামপুরে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
পরিবেশ দূষণ রোধে হরিরামপুরে বসুন্ধরা শুভসংঘের সভা
ছবি: কালের কণ্ঠ

মানিকগঞ্জের হরিরামপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও পোস্টার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ঝিটকা বাজারে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ দূষণের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি সজিব গুহ মজুমদার। সভায় ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমল রাজবংশীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে শিক্ষক কমল রাজবংশী বলেন, পরিবেশ আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু দিন দিন পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করছে। এর ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাই বলেন, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার, যত্রতত্র বর্জ্য ফেলা, জলাশয় দূষণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় শুধু আলোচনা করলেই হবে না, আমাদের দৈনন্দিন জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমি বিশেষভাবে শিক্ষার্থীদের আহ্বান জানাই, তারা যেন নিজেদের বিদ্যালয়, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেয় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে। ছোট ছোট সচেতন উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

আরো পড়ুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

 

সমাপনী বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি সজিব গুহ মজুমদার বলেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে আগামী দিনে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আমি উপস্থিত শিক্ষার্থীদের অনুরোধ করব, নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করতে। আসুন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করি।

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

সোহেল আহমেদ, বীরগঞ্জ (দিনাজপুর)
বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

সবুজে ঘেরা একটি নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা।

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানকে ধারণ করে বুধবার (৩ জুন) সকালে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক পরিবারের হাতে কৃষ্ণচূড়া, আমড়া, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

শুভসংঘের উদ্যোগে মঠবাড়িয়ায় বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শুভসংঘের উদ্যোগে মঠবাড়িয়ায় বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার।

তিনি বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।

আরো পড়ুন

শুভসংঘের সেই গাছের চারা ১৪ বছরে এখন মহিরুহ হয়ে ছায়া দিচ্ছে

শুভসংঘের সেই গাছের চারা ১৪ বছরে এখন মহিরুহ হয়ে ছায়া দিচ্ছে

 

চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাসন্তী হেমরম। তিনি বলেন, এই গাছগুলো বড় হলে আমাদের পরিবার উপকৃত হবে। পাশাপাশি পরিবেশও সুন্দর ও সুরক্ষিত থাকবে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সমাজসেবক সোহেল আহমেদ, সভাপতি তানভীর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহরিয়া হাসান, সহসভাপতি সাবির হোসেন, প্রদীপ রায় জিতু ও মোজাম্মেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য রিপন ইসলাম, রবি আকার, জান্নাতুন ফেরদৌসী, তামিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আরো পড়ুন

শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার বিতর্ক প্রতিযোগিতা

শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার বিতর্ক প্রতিযোগিতা

 

বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে। একটি গাছ শুধু একটি চারা নয়, এটি আগামী দিনের নির্মল বাতাস, ছায়া, খাদ্য ও নিরাপদ পরিবেশের প্রতিশ্রুতি, আর সেই বার্তাই পৌঁছে দিতে বীরগঞ্জে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘের অর্ধশতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘের অর্ধশতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি : কালের কণ্ঠ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্ধশতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখা।

মঙ্গলবার (২ জুন) রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বনজ, ফলদ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে গাছ লাগানোর জন্য বিভিন্ন প্রজাতির চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলনকে গণআন্দোলনে রূপ দেওয়া সম্ভব।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক ও সাধারণ সম্পাদক রিমন রহমানের নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

এসময় আবদুল হান্নান মিলটন বলেন, পরিবেশ রক্ষা এখন শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। একটি গাছ একটি জীবনের সমান গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক নাগরিকের উচিত বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা।

রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক বলেন, আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করতে চাই না, বরং গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে চাই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তরুণদের আরো বেশি এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন
বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

 

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম হোসেন, সাংগঠনিক সম্পাদক নিলয় আহমেদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক শিহাব উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজন মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন, ক্রীড়া সম্পাদক রবিন হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেন, সদস্য জাবেদ রহমান, সদস্য নাজমুল ইসলামসহ বসুন্ধরা শুভসংঘের অন্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ, পরিচর্যা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।