• ই-পেপার

বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ শাখার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সবুজে সুন্দর আগামী স্লোগানে নারায়ণগঞ্জে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের চারাগাছ বিতরণ

অনলাইন ডেস্ক
সবুজে সুন্দর আগামী স্লোগানে নারায়ণগঞ্জে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের চারাগাছ বিতরণ
সংগৃহীত ছবি

‘সবুজে সুন্দর আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক ফলজ, বনজ ও ফুলের গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া এলাকার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও দারুল উলুম বাগে জান্নাত মাদরাসায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়। 

কর্মসূচিতে ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর দুই শতাধিক চারাগাছ দিয়ে সহযোগিতা করেন। চারাগাছ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, তারা শুধু গাছ রোপণই করবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমেও সেগুলো বড় করে তুলবে।

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ রিপন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি এর যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। তোমাদের সঙ্গে সঙ্গে গাছও যেন সুস্থভাবে বেড়ে ওঠে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

দারুল উলুম বাগে জান্নাত মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুর রহিম বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন, ফল, ছায়া ও নির্মল পরিবেশ উপহার দেয়। তাই প্রতিটি গাছ সংরক্ষণে আমাদের আন্তরিক হতে হবে।’

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ‘গাছ শুধু রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। যথাযথ পরিচর্যার মাধ্যমেই একটি চারা ভবিষ্যতের সবুজ সম্পদে পরিণত হয়।’

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির বিদ্যালয় কর্তৃপক্ষকে গাছগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে বলেন, ‘পরিচর্যায় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা পাশে থাকব।’

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ‘পরিবেশ রক্ষায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একটি গাছ যেমন পরিচর্যায় বড় হয়ে ওঠে, তেমনি একটি শিশুও সঠিক পরিবেশ ও শিক্ষার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে।’

প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল হওয়ায় এখানে সবুজের পরিসর তুলনামূলক কম। তবুও যেখানে সুযোগ রয়েছে সেখানে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ সুরক্ষায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শরীফ সুমন, রাশেদুল ইসলাম রাজু ও মোবাশ্বির শ্রাবণ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম টুকু ও কামাল হোসেন কালিম, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী; সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী মনজুর বকুল, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক আল আমিন ও ফুয়াদ হাসান প্রমুখ।

পাটগ্রামে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
পাটগ্রামে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা
ছবি: কালের কণ্ঠ

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে বসুন্ধরা শুভসংঘের পাটগ্রাম উপজেলা শাখা এক অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির উদ্যোগে দীর্ঘদিন ধরে অসুস্থ মো. আজিজার রহমান (৪৫)-কে চিকিৎসা সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

জানা গেছে, শান্তিরাম গ্রামের বাসিন্দা মো. আজিজার রহমান দীর্ঘদিন ধরে পেটব্যথা ও আলসারজনিত সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে বর্তমানে তিনি কর্মক্ষম নন। একসময় রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করলেও এখন চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পাঁচ সদস্যের পরিবার নিয়ে তিনি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিস্থিতি বিবেচনায় বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে তার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং কাঁচাবাজার সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মাসুদ রানা, সভাপতি মো. সুমন ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুষার ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ইমদাদুল হক এবং সদস্য আজিজুল ইসলাম।

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধকে এগিয়ে নিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।
 

দুর্গাপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণকেন্দ্র  উদ্বোধন

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা)
দুর্গাপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণকেন্দ্র  উদ্বোধন
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এতে ২০ জন বিধবা, অসচ্ছল, দরিদ্র নারী ও শিক্ষার্থী অংশ নেন। এই সেলাই প্রশিক্ষণ কার্যক্রম তিন মাসব্যাপী চলবে। দক্ষ প্রশিক্ষক হিসেবে নিয়োগ  পেয়েছেন  সেলিনা আক্তার।

শনিবার (৪ জুলাই) দুপুরে পৌর শহরের প্রতিভা কোচিং হোম ও অ্যাডভান্সড মডেল স্কুল প্রাঙ্গণে প্রশিক্ষণার্থী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল নোমান শান্তর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক, সহসভাপতি রাজেশ গৌড়, সম্মানিত সদস্য ও প্রতিভা কোচিং হোমের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ অভি, সুশীল সমাজের ধনেশ পত্রনবিস ও আলামিন হাওলাদার প্রমুখ।

প্রশিক্ষণে অংশ নেওয়া এক বিধবা নারী জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তান নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তাকে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে তিনি কাজ করে সংসারের খরচ চালাতে এবং মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবেন। তিনি বলেন, তার জীবন অনেক কষ্টে চলছে, তবে এই সুযোগ পেয়ে তিনি নিজেকে সচ্ছলতার পথে এগিয়ে নিতে পারবেন।

প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। এই প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র নারী ও শিক্ষার্থীদের সচ্ছলতায় ফিরিয়ে আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জামাল তালুকদার বলেন, ‘শুভ কাজে সবার পাশে বসুন্ধরা—এই স্লোগানই বলে দেয় সমাজের মানুষের জন্য বসুন্ধরা কতটা গুরুত্বপূর্ণ। বসুন্ধরা শুভসংঘ উদ্যোক্তা গড়ে তুলতে, অসচ্ছল নারীদের সচ্ছলতায় আনতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগাতে কাজ করে যাচ্ছে। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান কার্যক্রম এ ক্ষেত্রে একটি বড় সহায়ক। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
 

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে নরসিংদীর মনোহরদীতে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এক অনন্য বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি গাছ শুধু ছায়াই দেয় না, এটি মানুষের জীবন, পরিবেশ ও ভবিষ্যতকে সুরক্ষিত রাখার অন্যতম ভিত্তি। জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির ও মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা ।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণের চলমান অঙ্গীকার। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা অংশ হিসাবে মনোহরদী উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হবে।
 

বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ শাখার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন | কালের কণ্ঠ