• ই-পেপার

পরিবেশবান্ধব কৃষি ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অপসারণের পাঁয়তারার প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন চত্বরে সংস্কার করে একই স্থানে পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি সংস্কার করে পুনঃস্থাপন, ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য রাগীব আহসান মুন্না, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা সাহিদুল এনাম পল্লব, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী  সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের উদয় শংকর বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শারমিন সুলতানা প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক ও কায়েমি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী জড়িত।  মুক্তিযুদ্ধের স্মারক ও ভাস্কর্যের ওপর হামলার ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভাস্কর্য অপসারণের যৌক্তিকতা হিসেবে সড়ক নিরাপত্তার যে যুক্তি দেওয়া হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য মূল নকশা অনুযায়ী সংস্কার বা পুনর্নির্মাণ করে একই স্থানে পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি মুক্তিযুদ্ধের স্মারক ও স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

অনলাইন ডেস্ক
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাসস
স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিল।

অন্যরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

১২ আগস্ট শুরু হচ্ছে রিহ্যাব সামার ফেয়ার

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট শুরু হচ্ছে রিহ্যাব সামার ফেয়ার

দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‌‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ আগামী ১২-১৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ সোমবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর প্রথম সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

আজ সোমবার বিকেল ৫টায় রিহ্যাব সচিবালয়ের (৭ম তলা) সভাকক্ষে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম সভাপতিত্ব করেন।

সভায় চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২০২৮) বিস্তারিত কর্মপরিকল্পনা, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের বিকল্প নেই। তিনি রিহ্যাবের কার্যক্রম আরো কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সদস্য এম. মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত সবাই নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং কার্যক্রমকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে গঠনমূলক মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

সভায় আসন্ন রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজন, ব্যাপক প্রচার-প্রচারণা, সংবাদমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ আগামী ১২ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। মেলায় দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।