• ই-পেপার

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন

অনলাইন ডেস্ক
আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন

সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও অর্থবহ করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ কমিটির কাজ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে- কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন; এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ: শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ: নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম: মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি: অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার:  বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সপ্তাহে একদিন রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই চলুন জেনে নেওয়া যাক সোমবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

এদিন রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

এছাড়াও পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

বাসস
ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। গতকাল রবিবার রাত ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গত ২ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। তিনি তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

একনজরে আজকের কালের কণ্ঠ (৬ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (৬ জুলাই)
সোনা চোরাচালানের ‘গডফাদাররা’ অধরা

সোনা চোরাচালানের ‘গডফাদাররা’ অধরা

সোনা চোরাচালানের নজিরবিহীন ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। এ কারবারের নেপথ্যের নায়ক বা গডফাদাররা সবার নাকের ডগায় একে...

 

নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়

নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের উদ্দেশে বলেছেন, আপনাদের নিরাপত্তা...

 

কঠোর নিরাপত্তায় প্রথম জানাজা

কঠোর নিরাপত্তায় প্রথম জানাজা

ইরানের রাজধানী তেহরানে গতকাল রবিবার মার্কিন-ইসরায়েল হামলায় শহীদ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও...

 

প্যারাগুয়ের দেয়াল ভেঙে শেষ আটে ফ্রান্স

প্যারাগুয়ের দেয়াল ভেঙে শেষ আটে ফ্রান্স

তীব্র গরমে পুড়ছিল ফিলাডেলফিয়া, মাঠে ঘাম ঝরেছে ফ্রান্সেরও। ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লড়াকু প্যারাগুয়ের...

 

প্রথম ‘হেভিওয়েট’ লড়াই

প্রথম ‘হেভিওয়েট’ লড়াই

দক্ষিণ ইউরোপের প্রতিবেশী দুই দেশ প্রায় পাঁচ হাজার মাইল পেরিয়ে আজ ডালাসে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের শেষ আটে...

 

সাংগঠনিক নতুন পরিকল্পনায় বিএনপি

সাংগঠনিক নতুন পরিকল্পনায় বিএনপি

দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং নেতাকর্মীদের মাঠের রাজনীতিতে সক্রিয় করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে...

 

পথশিশুদের পুনর্বাসনে মহাপরিকল্পনা সরকারের

পথশিশুদের পুনর্বাসনে মহাপরিকল্পনা সরকারের

দেশের পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা, পুনর্বাসন এবং দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রায় ৪২০ কোটি...

 

একই ব্যবহারে কয়েক গুণ বেশি বিদ্যুতের বিল, দিশাহারা গ্রাহক

একই ব্যবহারে কয়েক গুণ বেশি বিদ্যুতের বিল, দিশাহারা গ্রাহক

বিদ্যুতের ব্যবহার প্রায় আগের মতো থাকলেও দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের বড় অংশ অভিযোগ করছেন, জুন মাসে তাঁদের...

 

মাসে ৩ লাখ টাকার অবৈধ সম্মানি ট্রাস্টিদের পকেটে

মাসে ৩ লাখ টাকার অবৈধ সম্মানি ট্রাস্টিদের পকেটে

রাজধানীর আদিবাসী গ্রিনহার্ট কলেজে প্রচলিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতি মাসে তিন লাখ টাকার অবৈধ সম্মানি...

 

এক শহরে সংযোগ দুই মহাদেশের

এক শহরে সংযোগ দুই মহাদেশের

বিশ্বকাপ এলেই বদলে যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বের লা শাপেল নামের এলাকার পরিবেশ। রাস্তায়, দোকানে,...

 

দগ্ধ রাকিবের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

দগ্ধ রাকিবের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

হোটেল শ্রমিক আব্দুর রহিমের ছেলে রাকিব হোসেনের বয়স ২৫ বছর। জীবিকার তাগিদে রাকিব গাছ কাটার কাজ করতেন। বাবা-ছেলের...

 

মিডিয়া-বিজ্ঞাপনে গলাকাটা কর

মিডিয়া-বিজ্ঞাপনে গলাকাটা কর

দেশের বিজ্ঞাপন, মিডিয়া ও সৃজনশীল সেবা খাতকে বড় ধরনের চাপে ফেলেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন উৎস কর...

 

একমাত্র আবহাওয়া রাডারটিও অচল

একমাত্র আবহাওয়া রাডারটিও অচল

দেশের বিভিন্ন অঞ্চলে একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে টানা ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কয়েকটি জেলার জন্য...

 

তদন্ত সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা

তদন্ত সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার হবে কি না, সে বিষয়ে তদন্ত...

 

ফিফার নজিরবিহীন সিদ্ধান্তে খেলবেন বালোগান

ফিফার নজিরবিহীন সিদ্ধান্তে খেলবেন বালোগান

ক্রীড়া প্রতিবেদক : চলমান বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াইয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেন...

 

অত্যাচার করবেন না

অত্যাচার করবেন না

ভারতের তৃণমূল কংগ্রেসের (একাংশ) পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দলীয় প্রধান মমতা...

 

বিপাকে নাইজেল ফারাজ

বিপাকে নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের প্রধান নাইজেল ফারাজের ভবিষ্যৎ নিয়ে দলের ভেতরেই তীব্র কোন্দল ও...

 

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ অবসানে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

 

জরুরি পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে

জরুরি পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে

কয়েক দিন ধরে প্রতিদিনই প্রায় এক হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। বাস্তবে...

 

বাংলাদেশ পুলিশের নতুন বাস্তবতা ও করণীয়

বাংলাদেশ পুলিশের নতুন বাস্তবতা ও করণীয়

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পুলিশ বাহিনী নানা পর্যায়ে আধুনিকায়নের মধ্য দিয়ে এগিয়েছে। প্রযুক্তির ব্যবহার...

 

পরীক্ষায় শিক্ষার্থীদের অনুপস্থিতি

পরীক্ষায় শিক্ষার্থীদের অনুপস্থিতি

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই অংশ নিচ্ছে না। প্রতিবছর পাবলিক পরীক্ষায়...

 

একমাত্র কুমারী বন ধ্বংসের পথে

একমাত্র কুমারী বন ধ্বংসের পথে

দেশের একমাত্র কুমারী বন হিসেবে পরিচিত বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত বন আজ অস্তিত্ব সংকটে। শতবর্ষী...

 

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই

আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেনএমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে উল্লেখ করেছেন...

 

লেভেলক্রসিং বন্ধ হলেই থমকে যায় গাজীপুর

লেভেলক্রসিং বন্ধ হলেই থমকে যায় গাজীপুর

গাজীপুর শহরকে দুইভাগে বিভক্ত করেছে জয়দেবপুর লেভেলক্রসিং (মানুষের মুখে রেলক্রসিং প্রচলিত)। ট্রেন এলেই...

 

যুদ্ধের জবাব যুদ্ধেই দিতে চান এমবাপ্পেরা

যুদ্ধের জবাব যুদ্ধেই দিতে চান এমবাপ্পেরা

ক্রীড়া প্রতিবেদক : রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্যে দুই হাত উঁচিয়ে উদযাপন করতে...

 

ইয়ামাল জ্বললে গোল করবেন ওয়াইরসাবালও

ইয়ামাল জ্বললে গোল করবেন ওয়াইরসাবালও

ক্রীড়া প্রতিবেদক : স্পেনের গোলরক্ষক উনাই সিমন সর্বাধিক ৫১৯ মিনিট বিশ্বকাপে গোল হজম না করার রেকর্ড গড়ে ফেলেছেন...

 

বেসরকারি খাতের ঋণে গতি নেই

বেসরকারি খাতের ঋণে গতি নেই

ব্যাংকঋণের উচ্চ সুদহার, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরেই বেসরকারি খাতের ঋণ...

 

বাজেট বাস্তবায়নে বিনিয়োগ ও রাজস্ব আহরণে চ্যালেঞ্জ

বাজেট বাস্তবায়নে বিনিয়োগ ও রাজস্ব আহরণে চ্যালেঞ্জ

জাতীয় বাজেট ২০২৬-২৭ বাস্তবায়নে রাজস্ব আহরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে...

 

পবিত্র কাবাঘর ধোয়ার পদ্ধতি ও আসবাব

পবিত্র কাবাঘর ধোয়ার পদ্ধতি ও আসবাব

প্রতিবছর মহররম মাসে পবিত্র কাবাঘর ধোয়া হয়। ৬৩০ খ্রিস্টাব্দে মহানবী (সা.) মক্কা বিজয় করার পর থেকে কাবাঘর ধোয়ার এই...