• ই-পেপার

বেনজীরকে ফেরানোর প্রস্তাব যাচ্ছে দুবাইয়ে

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

অনলাইন ডেস্ক
আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

চলতি মাসে আশুরার জন্য ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আশুরা উপলক্ষ্যে ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না তারা। সাপ্তাহিক ছুটির দিনে আশুরা পড়ায় এ উপলক্ষ্যে আর অতিরিক্ত ছুটি মিলছে না।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর ছুটি ২৬ জুন (শুক্রবার)। নির্বাহী আদেশে এদিন ছুটি থাকে সরকারি দপ্তর। ছুটি থাকে শিক্ষাপ্রতিষ্ঠানও।

জানা গেছে, জিলহজ মাস ২৯ দিনে হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসেবে আশুরা ২৬ জুন (শুক্রবার)। আবার জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার)। সে ক্ষেত্রে আশুরার ছুটি পড়বে ২৭ জুন অর্থাৎ শনিবার। শুক্র এবং শনিবার যথাক্রমে বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। সুতরাং এবার আশুরায় অতিরিক্ত ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।

এদিকে, আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মহররম আরবি হিজরি সনের প্রথম মাস। মাসটির ১০ তারিখের দিনকে আশুরা বলা হয়। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। এ মাসের ১০ তারিখ ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে ভারি বর্ষণ

অনলাইন ডেস্ক
দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে ভারি বর্ষণ

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কোথাও ভারি বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি। 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে— রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে নেত্রকোনায় ৭৯ মিলিমিটার। 

নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিক্যাল কলেজ

অনলাইন ডেস্ক
নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিক্যাল কলেজ

নরসিংদীতে নতুন সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। রবিবার (১৪ জুন) স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিক্যাল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি নিজ জেলায় সরকারি মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগ নেন।

হাম

তিন মাসে ৬৫২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৭৩৮

অনলাইন ডেস্ক
তিন মাসে ৬৫২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৭৩৮

গত তিন মাসে হাম ও উপসর্গে মারা গেছে ৬৫২ জন। এখন পর্যন্ত উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু ও পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৭৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ১৫ মার্চ থেকে ১৫ জুনের মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬ হাজার ৮৪১ জন।

শুধু বাংলাদেশ নয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি) এবং বিভিন্ন আঞ্চলিক স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অন্তত ৫০টির বেশি দেশে বর্তমানে হামের সংক্রমণ বা প্রাদুর্ভাব চলছে। বিশেষ করে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, গুয়েতেমালা, যুক্তরাজ্য, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গোসহ বেশ কয়েকটি দেশে বড় ধরনের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কভিড-১৯ মহামারির পর নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন, টিকাদানে অনীহা এবং স্বাস্থ্যসেবায় বৈষম্যের কারণে বিশ্বজুড়ে হাম আবারও জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের সব জেলা ও উপজেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’