• ই-পেপার

খাল উদ্ধারে বড় চ্যালেঞ্জ

নিলোফার চৌধুরীকে স্পিকার

২ মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন

অনলাইন ডেস্ক
২ মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন
সংগৃহীত ছবি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনা চলছে। এরই অংশ হিসেবে আজকের অধিবেশনে বাজেট বক্তৃতায় অংশ নিয়েছিলেন সরকারদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তবে তার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন।’ রবিবার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট বক্তৃতা চলাকালে স্পিকার এ কথা বলেন।

এর আগে বক্তব্যের শুরুতে বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, গত কয়েক দিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদরাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি তাকে বলতে চাই, কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন।’

তিনি বলেন, সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি আছেন। তারা তরুণদের নিয়ে কোনো কথা বলেন না। তারা শুধু গণভোট নিয়ে কথা বলেন।

তিনি আরো বলেন, একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকার পরও মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হতেই হবে- এমন কোনো কথা নেই। জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে অসত্য বক্তব্য দিচ্ছেন।

এরই পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ওই সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন তা অনিচ্ছাকৃত ভুল। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। এটা ছিল স্লিপ অব টাং। এর আগেও সংসদে এ নিয়ে জানানো হয়েছে।

বিশ্ব শরণার্থী দিবসের সংহতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রোহিঙ্গা দল

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শরণার্থী দিবসের সংহতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রোহিঙ্গা দল
সংগৃহীত ছবি

কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত সংহতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের একটি দল। রবিবার (২১ জুন) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), ব্র্যাক এবং অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় জনগোষ্ঠী, মানবিক সহায়তা কর্মী এবং সরকারি প্রতিনিধিরা অংশ নেন।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মানবিক সংস্থা ও সরকারি প্রতিনিধিদের নিয়ে গঠিত দলকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রোহিঙ্গা দল। রোহিঙ্গা দলটি ক্যাম্পভিত্তিক আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সদস্যদের নিয়ে গঠিত, যেখানে ৩৩টি শরণার্থী ক্যাম্পের খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করেন।

প্রতি বছর ২০ জুন পালিত বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। খেলাধুলা কিভাবে মানুষকে একত্র করতে পারে, সেই বার্তা তুলে ধরাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। এই আয়োজন শরণার্থী ও অন্য অংশগ্রহণকারীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, বন্ধুত্ব বৃদ্ধি এবং একসঙ্গে ইতিবাচক সময় কাটানোর সুযোগ তৈরি করে দেয়।

রোহিঙ্গা দলের কোচ এমদাদ উল্লাহ বলেন, খেলাধুলা শরণার্থীদের আশা জোগায় এবং প্রতিদিনের কষ্ট ও সংগ্রাম থেকে কিছুটা মুক্তির সুযোগ করে দেয়।

তিনি বলেন, ‘খেলাধুলা মানুষকে একত্র করে এবং আমাদের ভবিষ্যতের দিকে আশাবাদী হয়ে তাকাতে সাহায্য করে।’

রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন অধিনায়ক আপতার হোসেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, একদিন নিরাপদে নিজ দেশে ফিরতে পারব এবং আবার নিজেদের দেশের হয়ে ফুটবল খেলতে পারব।’

ম্যাচ শেষে ইউএনএইচসিআর বাংলাদেশ-এর রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন বিশ্বজুড়ে শরণার্থীদের দৃঢ়তা ও প্রতিকূলতার মধ্যেও নতুন করে জীবন গড়ে তোলার প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউএনএইচসিআর হিসেবে আমরা এখানে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রতিদিনই এই শক্তি ও সহনশীলতার পরিচয় দেখতে পাই।’

ফ্রেইসেন আরো বলেন, এই আয়োজন একদিকে যেমন রোহিঙ্গা শরণার্থীদের অধ্যবসায় ও সংগ্রামকে সম্মান জানিয়েছে, অন্যদিকে বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর অসাধারণ উদারতা ও সংহতিকেও স্বীকৃতি দিয়েছে।

দেশে মাছের কোনো ঘাটতি নেই : প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশে মাছের কোনো ঘাটতি নেই : প্রাণিসম্পদমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশে বর্তমানে মাছের চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দেশের মাছের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (২১ জুন) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা হিসেবে বার্ষিক চাহিদা দাঁড়ায় ৩৮.০৯ লাখ মেট্রিক টন। অথচ একই সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫১.১১ লাখ মেট্রিক টন, ফলে দেশে মাছের কোনো ঘাটতি নেই।

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোট মৎস্য উৎপাদনের তুলনায় আমদানিকৃত মাছের পরিমাণ মাত্র প্রায় ১ শতাংশ। এ সময়ে বিভিন্ন প্রজাতির ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার মূল্য প্রায় ৪৭৫ কোটি টাকা।

মন্ত্রী বলেন, দেশে মাছের ঘাটতি নেই এবং সাধারণ ভোক্তার জন্য আমদানির প্রয়োজন হয় না। তবে বিশেষ ভোক্তা গোষ্ঠীর চাহিদা ও রুচি পূরণের জন্য সীমিত পরিসরে কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ আমদানি করা হয়।

তিনি জানান, আমদানিকৃত মাছের মধ্যে রয়েছে টুনা, হেরিং ফিশ, রুপচাদা, ম্যাকেরেল, ছুরি, স্ন্যাপার, কিং ফিশ, স্কুইড, অক্টোপাসসহ বিভিন্ন সামুদ্রিক প্রজাতি।

মন্ত্রী আরও বলেন, দেশের মৎস্য খাতকে টেকসই ও উৎপাদনমুখী রাখতে সরকার অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখেছে।

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না
সংগৃহীত ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন,  ‘সংসদ ও সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার। সংসদ হচ্ছে একটা জাতির প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বের মধ্যে আপনি নিজের চেহারা যদি দেখতে না পারেন, সেটা আয়না হয় কী করে?’

রবিবার (২১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্য আয়োজিত ‘জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ সদস্যদের সমালোচনা করে তিনি বলেন, ‘সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে পর্দা চান। কেন তারা এমন এমন কথা বলেন? যে কথাগুলো জীবনে তেমন প্রাসঙ্গিকই হয় না, সেই ধরনের কথাবার্তা বলছেন কেন?’

নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, ‘প্রায় সোয়া ৯ লাখ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় সাত লাখ কোটি টাকা তো আপনাকে উপার্জন করতে হবে। এর মধ্যে বড় লক্ষ্যটা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডকে। এই লক্ষ্য অর্জন করতে হলে এনবিআরে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। কিন্তু এই বোর্ডের কোনো কাঠামো পরিবর্তন করা হয়নি, আগের মতোই আছে। গত বছরে এক লাখ কোটি টাকা ঘাটতি ছিল। তো এই বছর সেটা আদায় করতে পারবে? যদি আদায় করতে না পারে, তাহলে কী করবে? আবার ব্যাংক থেকে টাকা ধার নেবে, তাই তো?’

বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, “আবার দেখেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ট্যাক্স কমিয়ে দিলাম, তার পরও বাজেটের সমালোচনা করে! এরা কি ভালো চায় দেশের?’ বাজেট একটা দিয়েছেন, সমালোচনা তো হবেই।”

আলোচনাসভায় আরো বক্তব্য দেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কবি সোহরাব হাসান, লেখক আলতাফ পারভেজ প্রমুখ।

খাল উদ্ধারে বড় চ্যালেঞ্জ | কালের কণ্ঠ