• ই-পেপার

প্রশাসনে লুকিয়ে দালালেরা হাসিনার অপকর্মের ফাইল পুড়িয়ে দিল : সারজিস

সকালের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি

দেশের ৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১৫ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৫ জুন)
সেই আগুনে পুড়ল সাম্রাজ্য

সেই আগুনে পুড়ল সাম্রাজ্য

গোপালগঞ্জের কৃষি উদ্যোক্তা হিসেবে রাষ্ট্রীয় স্বর্ণপদক জিতেছেন ফারহিন রিসতা বিনতে বেনজীর। এমন এক সময়ে এই পদকে...

 

বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

আলোচিত-বিতর্কিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার...

 

তরুণ উদ্ভাবকের প্রযুক্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকের প্রযুক্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য সম্পর্কে অবগত...

 

তিন বিষয়ে তীব্র বিতর্কে সংসদ উত্তপ্ত

তিন বিষয়ে তীব্র বিতর্কে সংসদ উত্তপ্ত

নিখোঁজ ছাত্রশিবির নেতা জিসানকে উদ্ধার, জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ও পুশ ইন আলোচনা স্থগিত করা...

 

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব...

 

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত

সংসদ নির্বাচনের ফল মেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

 

ডাচদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডাচদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নেদারল্যান্ডসের মেয়েদের বিপক্ষে জয়টা হিসাবের মধ্যেই ছিল বাংলাদেশের। তবে গতকাল বার্মিংহামে বাংলাদেশকে ছেড়ে...

 

মৌলিক সাক্ষরতায় পিছিয়ে অর্ধেক শিশু শিক্ষার্থী

মৌলিক সাক্ষরতায় পিছিয়ে অর্ধেক শিশু শিক্ষার্থী

দেশে শিক্ষায় প্রবেশাধিকার বেড়ে কমেছে লিঙ্গবৈষম্য। তবে শেখার মান নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। ৭ থেকে ১৪ বছর বয়সী...

 

মেসি-এমবাপ্পের অন্য রকম লড়াই

মেসি-এমবাপ্পের অন্য রকম লড়াই

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে টপকে ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার মসনদে বসেছিলেন মিরোস্লাভ ক্লোসা। তাঁর...

 

ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি

ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি

গত বছরের মার্চ থেকে নতুন জার্সি পরে খেলছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এর নকশাকার তাসমিত আফিয়াত আর্নি।...

 

বসুন্ধরায় অভিষেক বিশ্বকাপে গোল ইরানকুন্ডার

বসুন্ধরায় অভিষেক বিশ্বকাপে গোল ইরানকুন্ডার

সব সূচনা মসৃণ হয় না। ম্যাজিসি কুনেনের (আফ্রিকার খ্যাতনামা কবি) পঙিক্তর মতো সব গন্তব্যে স্বাচ্ছন্দ্যে পৌঁছানোও...

 

স্কুলের অবকাঠামো বেহাল তবু হার মানেনি শিক্ষার্থীরা

স্কুলের অবকাঠামো বেহাল তবু হার মানেনি শিক্ষার্থীরা

বিগত বছরগুলোর অবহেলায় দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেহাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

 

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা

প্রতিবেশীর কোলে নিশ্চুপ হয়ে বসে আছে পাঁচ বছরের পিয়াস বড়ুয়া। মাঝেমধ্যে চারপাশে তাকাচ্ছে, পরিচিত কাউকে দেখলেই...

 

কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে শুরু জার্মানদের

কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে শুরু জার্মানদের

এক যুগ আগের বেলো হরাইজন্তের ইতিহাস ফিরেছে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। সেবার অন্যতম শক্তিধর ও হট ফেভারিট...

 

ইরানি ক্যাফেগুলো ছিল মুম্বাইয়ের প্রাণ

ইরানি ক্যাফেগুলো ছিল মুম্বাইয়ের প্রাণ

মুম্বাইয়ের পুরনো ধাঁচের বেশির ভাগ ইরানি ক্যাফেগুলোর অবস্থান রাস্তার ঠিক মোড়ে বা কোণায়। যেন তারা চারদিক থেকে...

 

সম্ভাব্য চুক্তি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি

সম্ভাব্য চুক্তি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি

গত ৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। অবশ্য এই সময় থেকে দুই পক্ষের মধ্যে বেশ...

 

ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব : বাংলাদেশের জন্য সতর্কবার্তা ও করণীয়

ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব : বাংলাদেশের জন্য সতর্কবার্তা ও করণীয়

১৫ জুন বিশ্ব ডেঙ্গু দিবস। ২০২৬ সালের প্রতিপাদ্য One World Against Dengue (ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব)আমাদের একটি গুরুত্বপূর্ণ...

 

আম বাজারে ওজন নিয়ে প্রতারণা কেন

আম বাজারে ওজন নিয়ে প্রতারণা কেন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট দেশের অন্যতম বৃহৎ আম বাজার হিসেবে পরিচিত। প্রতিবছর জ্যৈষ্ঠ থেকে...

 

অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির মামলায়...

 

বিলিয়নেয়ার পাওয়ার ১১০ বছর পর বিশ্ব পেল প্রথম ট্রিলিয়নেয়ার

বিলিয়নেয়ার পাওয়ার ১১০ বছর পর বিশ্ব পেল প্রথম ট্রিলিয়নেয়ার

একসময় বিশ্বে শীর্ষ ধনী তৈরির কারখানা ছিল জ্বালানি খাত। ১৯১৬ সালে বিশ্বের প্রথম বিলিয়নেয়ার পাওয়া যায় জ্বালানি...

 

বাজেটের পর সূচকের উত্থান পুঁজিবাজারে

বাজেটের পর সূচকের উত্থান পুঁজিবাজারে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। গতকাল রবিবার...

 

বেনজীরের শত একর জমি এখনো জব্দের বাইরে

বেনজীরের শত একর জমি এখনো জব্দের বাইরে

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতের নির্দেশে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তাঁর...

 

২০টি নতুন হাসপাতাল হবে, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী

২০টি নতুন হাসপাতাল হবে, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে...

 

সরকারি সংস্থাগুলোকে সময়মতো ভূমি উন্নয়ন কর দেওয়ার তাগিদ

সরকারি সংস্থাগুলোকে সময়মতো ভূমি উন্নয়ন কর দেওয়ার তাগিদ

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার তাগিদ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি...

 

মণিরামপুরে শিশুদের নিয়ে স্বাস্থ্যসচেতনতা সভা

মণিরামপুরে শিশুদের নিয়ে স্বাস্থ্যসচেতনতা সভা

যশোরের মণিরামপুরে গতকাল রবিবার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক...

 

আজ আষাঢ়ের প্রথম দিন

আজ আষাঢ়ের প্রথম দিন

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ভাষা ধার করে বলা যায়, এই মনোরম মনোটনাস শহরে আবারও এসেছে সুন্দর বৃষ্টির দিন।...

 

সাত বছরের শিশু নিখোঁজ, সাড়ে চার মাসেও মেলেনি সন্ধান

সাত বছরের শিশু নিখোঁজ, সাড়ে চার মাসেও মেলেনি সন্ধান

ঢাকায় তামিম নামের সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৪ জানুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা...

 

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অর্থনীতিবিদ আবুল বারকাতকে

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অর্থনীতিবিদ আবুল বারকাতকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে...

 

রাজধানীর অনেক সড়কে গতকাল ছিল ভয়াবহ যানজট

রাজধানীর অনেক সড়কে গতকাল ছিল ভয়াবহ যানজট

  

 

জনকল্যাণে খাল খনন সদকায়ে জারিয়া

জনকল্যাণে খাল খনন সদকায়ে জারিয়া

যেসব কাজ ব্যাপকভাবে মানুষকে উপকৃত করে, তার মধ্যে অন্যতম একটি হলো খাল খনন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক...

 

রাতে শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’, ১০ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রাতে শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’, ১০ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শাহবাগ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে সংসদ অধিবেশন শেষ করেই রাতের আঁধারে ঝটিকা অভিযান চালিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অভিযানে দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার দায়ে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে প্রায় ২ ঘণ্টাব্যাপী ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৪ জুন) রাত ৮টায় জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রতিমন্ত্রী আকস্মিকভাবে শাহবাগ এলাকায় পৌঁছান। পরিদর্শনের সময় বিভিন্ন দোকানের সামনে দীর্ঘসময় ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে অন্তত ১০ জন ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করেন। একই সঙ্গে দোকান মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে দোকানের সামনে কোনো ধরনের বর্জ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় দোকানীদের মাঝে ঝুড়ি ও পলিথিন বিতরণ করেন তিনি। 

এসময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেখানেই অপরিচ্ছন্নতা ও অনিয়ম পাওয়া যাবে, সেখানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী আজিজ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, সচিব জয়নাল আবেদীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে বিনতে ফেরদৌসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো কর পরিশোধের তাগিদ ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো কর পরিশোধের তাগিদ ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার তাগিদ দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দেশ আমাদের সবার। দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।

রবিবার (১৪ জুন) রাজধানীর ভূমি ভবনে সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে জোর করে কর আদায় করে সাম্রাজ্য বিস্তার করত, সাম্রাজ্য টিকিয়ে রাখত। কিন্তু আধুনিক সভ্যতায় নাগরিকগণ এবং প্রতিষ্ঠান করের মাধ্যমে আধুনিক রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে। আপনারা জানেন, একটি দেশ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থের জোগানের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠান যেমনিভাবে কর প্রদান করছে তেমনি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে।

ভূমি মন্ত্রী আরো বলেন, গত সপ্তাহে সংসদে যে বাজেট পেশ করা হয়েছে তা সবার নিকট গ্রহণ যোগ্যতা পেয়েছে। সরকার কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন-আপনারা আপনাদের দপ্তরে প্রাপ্ত ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধ করবেন এবং পরবর্তীতে আপনাদের দপ্তরের বাজেট প্রণয়নের সময় ভূমি উন্নয়ন করের অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করবেন।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী এর সভাপতিত্বে কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকি বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনে লুকিয়ে দালালেরা হাসিনার অপকর্মের ফাইল পুড়িয়ে দিল : সারজিস | কালের কণ্ঠ