• ই-পেপার

লকডাউন এবং ভ্যাকসিন কার্যক্রম নিয়ে মাহমুদুর রহমান মান্না বললেন

‘বারবার সিদ্ধান্ত পরিবর্তন করোনা পরিস্থিতিকে জটিল করে তুলছে’

একনজরে আজকের কালের কণ্ঠ (২৫ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৫ জুন)
শিখন ঘাটতিতে ‘ডাক্তারি’ ডিগ্রি

শিখন ঘাটতিতে ‘ডাক্তারি’ ডিগ্রি

ডাক্তার হয়ে যাঁরা রোগীদের চিকিৎসাসেবা দেবেন, তাঁদের অনেকেই পাচ্ছেন না ডাক্তার হওয়ার উপযুক্ত শিক্ষা। বছরের পর...

 

শুধু সংখ্যা নয়, মেডিক্যাল কলেজে শিক্ষার মানও নিশ্চিত করতে হবে

শুধু সংখ্যা নয়, মেডিক্যাল কলেজে শিক্ষার মানও নিশ্চিত করতে হবে

কালের কণ্ঠ : দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়েছে। কিন্তু চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান কি বেড়েছে? নাজমুল...

 

জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন

জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন

প্রযুক্তির প্রসার, লেনদেনে স্বচ্ছতা এবং নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে ক্রমেই ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে মানুষ।...

 

বাড়ছে মূল বেতন, তবে ভাতায় কাটছাঁটের ইঙ্গিত

বাড়ছে মূল বেতন, তবে ভাতায় কাটছাঁটের ইঙ্গিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। নতুন বেতন কাঠামোয় মূল...

 

অসুস্থ শিল্পীকে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

অসুস্থ শিল্পীকে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

লোকগানের মুকুটহীন সম্রাজ্ঞী কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া। তাঁর কণ্ঠের মায়ায় মুগ্ধ দেশ-বিদেশের অগণিত...

 

আজ দুই প্রধানমন্ত্রীর কাল চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

আজ দুই প্রধানমন্ত্রীর কাল চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই চীনের প্রধানমন্ত্রী লি...

 

সরকার ‘চব্বিশের চেতনাকে’ ভুলিয়ে দিতে চাইছে

সরকার ‘চব্বিশের চেতনাকে’ ভুলিয়ে দিতে চাইছে

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার চব্বিশের চেতনাকে ভুলিয়ে দেওয়ার এক আত্মঘাতী ও...

 

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তাসংক্রান্ত চুক্তি সই

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তাসংক্রান্ত চুক্তি সই

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে গতকাল বুধবার রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে...

 

বিশ্বকাপের আকাশে তারার ঝিলিক

বিশ্বকাপের আকাশে তারার ঝিলিক

গত ১৭ জুন সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে দুর্দান্ত শুরু করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এর কয়েক ঘণ্টা পর কানসাসে...

 

নিয়োগের দীর্ঘসূত্রতায় চরম উৎকণ্ঠায় প্রার্থীরা

নিয়োগের দীর্ঘসূত্রতায় চরম উৎকণ্ঠায় প্রার্থীরা

প্রায় সাড়ে সাত মাস আগে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন...

 

মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায়

মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায়

মুদি দোকান, প্রসাধনসামগ্রীর দোকান, রেস্তোরাঁ, ফার্নিচার ও ইলেকট্রনিক পণ্যের ব্যবসাসহ ১৭ ধরনের...

 

নিজ পায়ে দাঁড়াচ্ছে পানগাঁও টার্মিনাল

নিজ পায়ে দাঁড়াচ্ছে পানগাঁও টার্মিনাল

কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে সুবাতাস বইতে শুরু করেছে। এক যুগের স্থবিরতা ও লোকসান কাটিয়ে...

 

বিক্রমপুরী উন্মুক্ত জাদুঘরে মাদক-আড্ডা

বিক্রমপুরী উন্মুক্ত জাদুঘরে মাদক-আড্ডা

মুন্সীগঞ্জের ঐতিহাসিক বিক্রমপুরী বৌদ্ধ বিহার প্রত্নস্থান উন্মুক্ত জাদুঘর এখন স্থানীয় বখাটে ও মাদকাসক্তদের...

 

নানা সাশ্রয়ের পরও স্থগিত প্রি-পেইড গ্যাস মিটার প্রকল্প

নানা সাশ্রয়ের পরও স্থগিত প্রি-পেইড গ্যাস মিটার প্রকল্প

আবাসিক খাতে গ্যাসের অপচয় রোধ, অবৈধ সংযোগ নিয়ন্ত্রণ এবং গ্রাহকের জ্বালানি ব্যয় কমাতে কার্যকর হিসেবে প্রমাণিত...

 

জর্দানের বিপক্ষে মেসিদের নিয়ে ভিন্ন পরিকল্পনা কোচের

জর্দানের বিপক্ষে মেসিদের নিয়ে ভিন্ন পরিকল্পনা কোচের

চলতি বিশ্বকাপে রীতিমতো উড়ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর পেছনে মূল চালিকাশক্তি হিসেবেই কাজ করছেন...

 

শান্তিচুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয় ঘোষণা

শান্তিচুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয় ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত অবসানের চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা বলে আখ্যা...

 

‘একমাত্র পারমাণবিক অস্ত্রই বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে’

‘একমাত্র পারমাণবিক অস্ত্রই বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে’

নতুন করে বহুপক্ষীয় অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যেই ক্রেমলিন জানিয়েছে, বিশ্বকে একটি বৈশ্বিক যুদ্ধে জড়িয়ে...

 

অনিশ্চয়তায় ১৮ হাজার শ্রমিক

অনিশ্চয়তায় ১৮ হাজার শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেডের অধীন চারটি কারখানা...

 

হামের উপসর্গ নিয়ে আরো তিন মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরো তিন মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন...

 

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার...

 

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

 

বৃষ্টি হলে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়

বৃষ্টি হলে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়

বৃষ্টি হলে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে এলাকাবাসী। গতকাল শান্তিনগর থেকে তোলা। ছবি :...

 

বইপ্রেমীদের কিনোকুনিয়া এখন ঢাকায়

বইপ্রেমীদের কিনোকুনিয়া এখন ঢাকায়

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিন বান্ধবী ঘুরতে ও বই কিনতে এসেছিলেন। তাঁদেরই একজন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল...

 

রপ্তানিতে নতুন সম্ভাবনা বাণিজ্য জোট মার্কোসুর

রপ্তানিতে নতুন সম্ভাবনা বাণিজ্য জোট মার্কোসুর

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বিদ্যমান শুল্ক সুবিধা ধীরে ধীরে কমে আসবে। ফলে...

 

১৩৫৬ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

১৩৫৬ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ গঠনের...

 

৪৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

৪৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের ব্যাংক খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে বাংলাদেশি...

 

সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা

সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা

সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের নিরুৎসাহ করার অভিযোগ পাওয়ায় তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা...

 

কর আদায় ও ব্যবসা প্রসারের মধ্যে ভারসাম্য জরুরি

কর আদায় ও ব্যবসা প্রসারের মধ্যে ভারসাম্য জরুরি

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য যখন একটি ক্রান্তিকাল পার করছে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি...

 

বাংলাদেশ-ভারতে একই রক্তপ্রবাহ, গঙ্গা-পদ্মায় একই জলপ্রবাহ : অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধন

বাংলাদেশ-ভারতে একই রক্তপ্রবাহ, গঙ্গা-পদ্মায় একই জলপ্রবাহ : অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধন

ঢাকায় ভারতের হাইকমিশনে দীনেশ ত্রিবেদীর চেয়ে উপযুক্ত নিয়োগ আর হতে পারত না। তাঁকে হাইকমিশনার হিসেবে নিয়োগের...

 

শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিন

শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিন

বর্তমান সময়ে শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে গ্রামসবখানেই এর প্রকোপ বাড়ছে।...

 

ভারতের সামনে নিগাররা

ভারতের সামনে নিগাররা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ম্যানচেস্টারে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন...

 

মাঝে মাঝে সততার পুরস্কার শাস্তি হয়ে আসে কেন?

মাঝে মাঝে সততার পুরস্কার শাস্তি হয়ে আসে কেন?

মনুষ্য সমাজের একটি বেদনাদায়ক বাস্তবতা হলো সৎ মানুষ অনেক সময় বঞ্চিত হয়, আর অসৎ মানুষ সুবিধা পেয়ে যায়। কর্মক্ষেত্র,...

 

ইঞ্জিন বিকলের পর ঢাকা-চট্টগ্রাম আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
ইঞ্জিন বিকলের পর ঢাকা-চট্টগ্রাম আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুনবতী-হাসানপুর সেকশনে ইঞ্জিন বিকল হওয়া ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ওই রেলপথে পুনরায় আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৪ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আপ (সোনার বাংলা এক্সপ্রেস) ট্রেনটি গুনবতী ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী ১০৯/৬ কিলোমিটার এলাকায় পৌঁছালে এর ৩০১৩ নম্বর ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে পড়ে।

এতে ঢাকা-চট্টগ্রাম আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং লাইনটি ব্লক হয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

এসময় পাহাড়তলী লোকোশেড থেকে ৩০১৯ নম্বর একটি রিলিফ (উদ্ধারকারী) ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। রিলিফ ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়া ট্রেনটিকে টেনে নিয়ে আসার পর আপ লাইনটি সম্পূর্ণ ক্লিয়ার করা হয়।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। তবে সাময়িক এই বিঘ্নের কারণে পেছনের কয়েকটি ট্রেনের শিডিউল কিছুটা বিলম্বিত হতে পারে।

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী

বাসস
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের বাজেটনির্ভর নয়, বরং খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী গবেষণার প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, কৃষি এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরো এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, পৃথিবীতে খাদ্য উৎপাদনের অভাব নেই, অভাব আছে নিরাপদ খাদ্য উৎপাদনের। তাই সরকার নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, ভেজাল ও নিম্নমানের খাবারের কারণে মৎস্য ও কৃষি খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মাছের খাদ্য উৎপাদনের কাঁচামাল নিরাপদভাবে উৎপাদন করা জরুরি। বিশ্ববাজারে স্বাদুপানির মাছের চাহিদা কম। তাই নিরাপদ উপায়ে উৎপাদন বাড়িয়ে পরবর্তীতে রপ্তানি করা হবে।

কৃষিখাতের মতো মৎস্য চাষে ভর্তুকিমূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মৎস্যচাষিদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

৪ মোবাইল অপারেটরের কাছে বকেয়া রাজস্ব ১৩১৪৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক
৪ মোবাইল অপারেটরের কাছে বকেয়া রাজস্ব ১৩১৪৪ কোটি টাকা

দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের কাছে সরকারের মোট বকেয়া রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে বেসরকারি অপারেটর গ্রামীণফোন লিমিটেডের কাছে, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী অপারেটরগুলোর বকেয়ার বিস্তারিত হিসাব তুলে ধরেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা, সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এবং নিরীক্ষা (অডিট) আপত্তিজনিত দাবির কারণে অপারেটরগুলোর কাছে এই বিপুল পরিমাণ অর্থ পাওনা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের কাছে সরকারের বকেয়া সবচেয়ে বেশি, যার পরিমাণ ৬ হাজার ১০২ কোটি টাকা। ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি এবং ভ্যাট-সংক্রান্ত বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এই পাওনা তৈরি হয়েছে। বর্তমানে এই সংক্রান্ত মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে বকেয়ার পরিমাণ ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। দীর্ঘদিন ধরে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি ও অন্যান্য খাতে এই পাওনা আদায়ের বিষয়টি ঝুলে রয়েছে।

বেসরকারি অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কাছে সরকারের পাওনা ৬১৫ কোটি টাকা। এর মধ্যে অডিট আপত্তিজনিত দাবি এবং রেভিনিউ শেয়ারিং-সংক্রান্ত পাওনা অন্তর্ভুক্ত রয়েছে। এই পাওনা আদায়ের বিষয়টিও বর্তমানে আদালতে বিচারাধীন।

এছাড়া বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে ৪৭৩ কোটি টাকা। অডিট আপত্তি ও রেভিনিউ শেয়ারিং-সংক্রান্ত বিভিন্ন দাবির কারণে এই অর্থ পাওনা হয়েছে বলে সংসদে জানানো হয়।
 

‘বারবার সিদ্ধান্ত পরিবর্তন করোনা পরিস্থিতিকে জটিল করে তুলছে’ | কালের কণ্ঠ