• ই-পেপার

জিসা মনির অন্তর্ধান ও ফিরে আসা

তিন আসামির ‘ধর্ষণ-গুম’ জবানবন্দির প্রকৃত রহস্য খুঁজতে ২ তদন্ত কমিটি

একনজরে আজকের কালের কণ্ঠ (২২ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২২ জুন)
নতুন মাদকের নীরব বিস্তার

নতুন মাদকের নীরব বিস্তার

সময়ের তালে অনেক কিছুর মতো মাদকেরও রূপ, রং ও আদল পাল্টেছে। তবে দেশে প্রচলিত মাদক বলতে বোঝায় হেরোইন, ফেনসিডিল, গাঁজা...

 

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা

দুই দিনের সরকারি সফরে গতকাল রবিবার রাতে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি...

 

শেষবিদায়ে অশ্রুসিক্ত ক্রীড়াঙ্গন, চিরনিদ্রায় কিংবদন্তি

শেষবিদায়ে অশ্রুসিক্ত ক্রীড়াঙ্গন, চিরনিদ্রায় কিংবদন্তি

বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে গতকাল যেন নেমে এসেছিল এক অন্য রকম সকাল। চারদিকে শুধু শোক আর স্মৃতির আবহ। শেষবারের মতো...

 

আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া পরীক্ষা

আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া পরীক্ষা

লিওনেল মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপে নেমে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন। তবে আর্জেন্টিনা শিবিরে এমন একজনও আছেন, যাঁর...

 

সুইডেনের বিনিয়োগ বাড়বে আশা জামায়াত আমিরের

সুইডেনের বিনিয়োগ বাড়বে আশা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের...

 

২১ লাখ কোটি টাকা তারল্য সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক

২১ লাখ কোটি টাকা তারল্য সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলোকে ২০২৫ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিতে হয়েছে প্রায় ২১ লাখ ৬৮ হাজার কোটি টাকা। অথচ দেশের ব্যাংক...

 

ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা

ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে ব্যাংক খাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের...

 

অর্থনীতি স্থিতিশীল হতে লাগবে দুই বছর

অর্থনীতি স্থিতিশীল হতে লাগবে দুই বছর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকেই কর না দেওয়াকে গর্বের বিষয় মনে করেন, আবার অনেকে কর...

 

স্টারমার কি আজই পদত্যাগ করছেন?

স্টারমার কি আজই পদত্যাগ করছেন?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার পদত্যাগ করবেন বলে খবর প্রকাশ করেছে দেশটির পত্রিকা দ্য...

 

ভোরের নীরবতায় যোগের বৈশ্বিক বার্তা

ভোরের নীরবতায় যোগের বৈশ্বিক বার্তা

ভোরের সূর্য তখনো পুরোপুরি জেগে ওঠেনি। হালকা সোনালি আলোয় ধীরে ধীরে আলোকিত হচ্ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক...

 

চাঁদাবাজির অভিযোগে এমপিপুত্র গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে এমপিপুত্র গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের...

 

উজানের ঢল ও ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা বাড়ছে

উজানের ঢল ও ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা বাড়ছে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।...

 

যুক্তরাজ্যে আইনজীবী নিয়ে থানায় হাসনাত আবদুল্লাহ তটস্থ এনসিপি নেতারা

যুক্তরাজ্যে আইনজীবী নিয়ে থানায় হাসনাত আবদুল্লাহ তটস্থ এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আসার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে...

 

ইলিয়াস আলী গুমের ভয়ংকর বর্ণনা

ইলিয়াস আলী গুমের ভয়ংকর বর্ণনা

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.)...

 

নিঃশব্দে ইতিহাস লেখা নীল তলোয়ার

নিঃশব্দে ইতিহাস লেখা নীল তলোয়ার

তাদের ডাকনামের মধ্যে একটি ডাকাবুকো ব্যাপার আছে। ব্লু সামুরাই বা নীল তলোয়ার নাম শুনলেই প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে...

 

বড় জয়ে ছন্দে ফিরল স্পেন

বড় জয়ে ছন্দে ফিরল স্পেন

লামিন ইয়ামাল না থাকলে স্পেনের আক্রমণভাগ কতটা ভোঁতা তা বোঝা গিয়েছিল প্রথম ম্যাচেই। নবাগত কেপ ভার্দের বিপক্ষে...

 

ট্রাম্প কি নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করতে পারবেন

ট্রাম্প কি নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করতে পারবেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ নিয়ে অন্যান্য প্রতিবেদনের মতো নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে...

 

প্রথমবারের মতো করের তথ্য জানাবেন রাজা চার্লস

প্রথমবারের মতো করের তথ্য জানাবেন রাজা চার্লস

রাজপরিবারের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে প্রথমবারের মতো রাজা হিসেবে নিজের করের হিসাব জনসমক্ষে প্রকাশ...

 

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় আল জাজিরার ফটোসাংবাদিক আহমেদ উইশাহ নিহত হয়েছেন। উপত্যকাটির...

 

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত জেলেনস্কির

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাঁকে দেওয়া পোল্যান্ড সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার...

 

সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক

সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক

দেশের ক্রীড়াঙ্গনে সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক আলো-ছায়ার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গত ২০ জুন ৮০ বছর...

 

বুড়িগঙ্গার কান্না, সুমিদার হাসি : দুই নদীর দুই বাস্তবতা

বুড়িগঙ্গার কান্না, সুমিদার হাসি : দুই নদীর দুই বাস্তবতা

সূর্য ওঠার আগেই জাপানের টোকিওর অনেক ফুটপাত এলাকার লোকজন ঝাড়ু দেয় স্বেচ্ছায়, বিনা পারিশ্রমিকে। বাড়ির বর্জ্য...

 

বহুমুখী ফসল : টেকসই কৃষির নতুন দিগন্ত

বহুমুখী ফসল : টেকসই কৃষির নতুন দিগন্ত

বাংলাদেশের কৃষিব্যবস্থা বহুমুখী সম্ভাবনা ও চ্যালেঞ্জের সম্মিলিত একটি ক্ষেত্র, যেখানে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি...

 

তিন মাসে বিদেশি ঋণ কমেছে ২৫৯ কোটি ডলার

তিন মাসে বিদেশি ঋণ কমেছে ২৫৯ কোটি ডলার

ঋণ পরিশোধ বৃদ্ধি এবং নতুন বৈদেশিক ঋণ গ্রহণে সতর্ক অবস্থানের কারণে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ কমেছে। মার্চ...

 

কোহলির সঙ্গে রোহিতও

কোহলির সঙ্গে রোহিতও

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তাঁর সহকারীর দায়িত্ব পালন করবেন...

 

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ভালো সময়ই কাটাচ্ছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে...

 

কাপড়ের দোকান থেকে ইসলামের পথে

কাপড়ের দোকান থেকে ইসলামের পথে

শৈশবে আজরা লং মাঝে মাঝে সান ফ্রান্সিসকোর সাটার পাওয়েলে অবস্থিত একটি লিনেন কাপড়ের দোকানে যেতেন। দোকানটি মূলত এক...

 

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিলেন প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের সামনে একটা অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটা বিরাট ‘তবে’ আছে। ‘তবে’ হচ্ছে যে, আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে, আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে।

তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।

রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরে হোটেল সাংগ্রিলায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রবাসীদের উদ্দেশে বলতে চাই, আজকে আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে দেশের প্রতি।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে. আসুন আজকে থেকে আমরা চিন্তা করি, আমরা কি করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা, আপনাদের কাছে এই আশা রাখছি।

গত দেড় দশকে দেশে ফ্যাসিবাদী শাসনের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, এ দেশ থেকে কেউ একজন, একটা গোষ্ঠী নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, বুকের রক্ত দিয়েছে মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।

রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাংগ্রিলা হোটেলে পৌঁছার পর মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দেশ গঠনের নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিগুলো নিয়ে কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, আমি আমার চিন্তার কথাগুলো আপনাদেরকে বলেছি। দোয়া করবেন যাতে এগুলো বাস্তবায়ন আমরা করতে পারি।

প্রধানমন্ত্রী নিজের পরিকল্পনাগুলো একে একে তুলে ধরেন। উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তার চিন্তাভাবনার প্রতি সমর্থন প্রকাশ করেন।

বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সামনে একটা অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটা বিরাট ‘তবে’ আছে। ‘তবে’ হচ্ছে যে, আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে, আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে।

তিনি বলেন, আমি আসার সময় কুয়ালালামপুর থেকে রাস্তাগুলো অনেক পরিষ্কার লেগেছে আমার কাছে এবং এই পরিষ্কার করার কাজটি কিন্তু আমার দেশের ভাইরাই করছে। আমার দেশের ভাইরা যদি এখানে এত সুন্দর কাজ করতে পারে তাহলে আমরা দেশে কেন পারব না? প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

১/১১ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেখুন বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় এবং তারপরেও আমার সাথে, আমার মায়ের সাথে, আমার ভাইয়ের সাথে এমন অনেক ঘটনা ঘটেছে যা কল্পনা করা যায় না। 

প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়ত অনেক কিছুর প্রতিশোধ নিতে পারি। কিন্তু আমি যদি সেটা করি, তাতে উপকার কী হবে, বলতে পারেন? কারো উপকার হবে না। তাই এই প্রতিশোধ, প্রতিহিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

উপস্থিত প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রবাসী। অবশ্যই দেশের প্রতি আপনাদের দাবি আছে, পাশাপাশি, দেশের প্রতি আপনাদের কর্তব্যও আছে।

তিনি বলেন, প্রবাসী হিসেবে আপনার যেমন দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমাদেরও দেশের প্রতি কর্তব্য আছে। আসুন আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে চিন্তা করি দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে। আমরা দেশ থেকে কী নেব- এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। 

তিনি বলেন, আমি আমাদের প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুবিধা আদায়ের লক্ষ্যে এ দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলব। চেষ্টা করব এ দেশের আইনের মধ্যে থেকে সর্বোচ্চটা আদায় করতে।

প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন হাই কমিশনার মঞ্জুরুল করীম।

দুইদিনের সরকারি সফরে সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সকালের মধ্যে ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
ফাইল ছবি

সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারি বর্ষণের সতর্ক বার্তার মধ্যেই সোমবার (২২ জুন) সকালের মধ্যে ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২১ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও আজ সন্ধ্যা পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আটকে থাকা বাংলাদেশিদের মুক্তিতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আটকে থাকা বাংলাদেশিদের মুক্তিতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হবে : প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

মালয়েশিয়ায় আটকে থাকা ২ হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২১ জুন) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক আসা বন্ধ করতে দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর করা হচ্ছে। এ ছাড়া আগামী এক বছরে মধ্যপ্রাচ্যগামীদের বেসিক আরবি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুলে ইংরেজিসহ পাঁচটি ভাষা ও স্পোর্টস, সিলেবাসে বাধ্যতামূলক করা হবে।

তারেক রহমান বলেন, অন্যদের প্রজন্মের দিকে না তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সন্তানদের ৫টি ভাষা শেখানো হবে, তার মধ্যে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। শুধু গল্প নয়, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

তিনি বলেন, আইনের মধ্যে থেকে প্রবাসীদের জন্য যত সুবিধা আদায় করা যায় সবকিছু করা হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে, এজন্য পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরতে হবে। আমার পরিবারের সঙ্গে যা হয়েছে এজন্য কোনো প্রতিশোধ নিতে চাই না। ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।

সবশেষ দাবি থেকে বেরিয়ে কর্তব্যের জায়গা থেকে দেশ নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এর আগে, রবিবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান তারেক রহমান।

সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতের পর চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। 

তিন আসামির ‘ধর্ষণ-গুম’ জবানবন্দির প্রকৃত রহস্য খুঁজতে ২ তদন্ত কমিটি | কালের কণ্ঠ