• ই-পেপার

প্রধানমন্ত্রীর ভোজসভায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
সংগৃহীত ছবি

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গতকাল বৃহস্পতিবার  তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে  চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের আগে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী।

এদিকে, তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা আজ

বাসস
সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা আজ

উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ১৬ জুলাই ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) উল্টো রথযাত্রা উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে বিশাল শোভাযাত্রা বের করবে। উল্টো রথযাত্রার উদ্বোধনী উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী মহারাজ।

পরে এখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা পলাশীমোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। সাভারের ধামরাইয়ে এটি পরিচিত যশোমাধবের রথযাত্রা নামে। ভারতের ঊড়িষ্যা রাজ্যের যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথ দেবের রথযাত্রাও উপমহাদেশ বিখ্যাত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রথযাত্রার ব্যাপক প্রচলন রয়েছে।

এছাড়া বাংলাদেশের পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও উল্টো রথ টানা উৎসব হবে।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

বাসস
দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরো গভীর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করে।

তারা জাতিসংঘের সংস্কার নিয়েও আলোচনা করেন এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া, বাংলাদেশে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও উভয়পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বৃষ্টিতে ঢাকার বায়ুর মান ‘ভালো’

অনলাইন ডেস্ক
বৃষ্টিতে ঢাকার বায়ুর মান ‘ভালো’
সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনে বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’। বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ৪১তম। যার বায়ুমান স্কোর ৬৬। এই অবস্থাকে মাঝারি মানের হিসেবে ধরা হয়।

শুক্রবার (২৪ জুলাই) ৯টায় ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৬৬। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৬৪। তৃতীয় অবস্থানে রয়েছে ইসরায়েল। যার বায়ুমান স্কোর ১২০। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লী। যার বায়ুমান স্কোর ১১৭।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রধানমন্ত্রীর ভোজসভায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় | কালের কণ্ঠ