• ই-পেপার

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক
উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত
সংগৃহীত ছবি

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।

জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেলযোগে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭

অনলাইন ডেস্ক
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা করা হয়েছে। 

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

তিনি আরো বলেন, অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২ হাজার ৫৬৬ ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

উত্তরায় ট্রাকের ধাক্কায় পথচারী ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
উত্তরায় ট্রাকের ধাক্কায় পথচারী ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উত্তরা জসীমউদ্দীন সড়কের ইউ-টার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে ইয়াসিন আরাফাত জানান, উত্তরায় ব্যবসার কাজ শেষে গাজীপুরের কোনাবাড়িতে নিজ বাসায় ফিরছিলেন আনোয়ারুল হক। পথে জসীমউদ্দীন সড়কের ইউ-টার্ন মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আনোয়ারুল হক পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের মৃত আতাহার আলী মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিল, যা ভাড়ায় চালানো হতো।

মহাখালী টার্মিনালের ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

অনলাইন ডেস্ক
মহাখালী টার্মিনালের ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলতা আনতে মহাখালী বাস টার্মিনালে ‘অলস পড়ে থাকা’ বাসগুলো পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং সড়ক ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যানজটকে ‘বড় সমস্যা’ হিসেবে অভিহিত করে শিমুল বিশ্বাস বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঢাকার ভেতরের টার্মিনালগুলোকে পুনর্বিন্যাস করার পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসাবে মহাখালী টার্মিনালে অযথা পড়ে থাকা বাসগুলোকে সরিয়ে পূর্বাচলে নেওয়া হচ্ছে। এগুলোর যখন ট্রিপ হবে, সে অনুযায়ী বাসগুলো টার্মিনালে সিরিয়াল অনযায়ী ঢুকবে।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে ২০টি বাস স্থানান্তরের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।