• ই-পেপার

ঢাকার বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

অনলাইন ডেস্ক
টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি
ছবি: মঞ্জুরুল করিম

রাজধানী ঢাকায় টানা ছয় দিন বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে উঁকি দেয় সূর্য। সেই সঙ্গে গরমের দাপটও অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। 

এদিকে গত ছয়দিন বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাফেরায় বিঘ্ন ঘটলেও আজ স্বস্তি নিয়ে লোকজন চলাচল করতে পারছেন। সড়কগুলোতেও বেড়েছে যানবাহনের সংখ্যা।  

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

ইসকনের মতবিনিময়

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে এবারও শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী উত্সব পালিত হবে। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টায় ঢাকায় ইসকন স্বামীবাগ মন্দিরে বিশ্বশান্তি কামনায় বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উত্সবের শুভসূচনা করা হবে। 

সোমবার (১৩ জুলাই) রাজধানীর স্বামীবাগ মন্দিরে আয়োজিত মতবিনিময়সভায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমত্ ভক্তিময় নিতাই স্বামী সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইসকন সূত্রে জানা যায়, রাজধানীর স্বামীবাগ থেকে রথযাত্রা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। পরে ২৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরবে।

শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, সরকারের উচ্চ পর্যায়, প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তারা সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এ ছাড়া আমাদের নিজস্ব ৫০০ স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা দেখছি না। মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী বিমলা প্রসাদ দাস, শ্রী হৃষিকেশ গৌরাঙ্গ দাস ও শ্রী শুভ নিতাই দাস।

১৬ জুলাই ঢাকায় ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো’

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ঢাকায় ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো’

উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামী ১৬ জুলাই রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৬’। প্রথমবারের মতো এ আয়োজন করছে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেন্টার, ঢাকা।

রবিবার (১২ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক শিল্পী রানী দাস। এ সময় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুনায়েদ জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে নিউজিল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ভর্তি ও ভিসা-সংক্রান্ত পরামর্শ, কোর্স নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত স্কলারশিপ বিষয়ে তথ্য জানার সুযোগ থাকবে।

এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানসহ আবেদন, ভিসা প্রত্যাখ্যাত আবেদন পুনর্মূল্যায়ন এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শ দেওয়া হবে।

ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও মাস্টার্স পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে। ১৬ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলবে।