• ই-পেপার

নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ চারজনই মারা গেছেন

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—

১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

বৃষ্টি ঝরলেও ঢাকায় বাড়বে গরম

অনলাইন ডেস্ক
বৃষ্টি ঝরলেও ঢাকায় বাড়বে গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি হলেও গরম বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। 

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিনোদ বিশ্বাস (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ধানমন্ডির ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন। সোমবার (১৫ জুন) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিনোদ বিশ্বাস পল্টনের ১০৭/২ শান্তিনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নারায়ণ বিশ্বাস।

নিহতের ভাই বিধান বিশ্বাস বলেন, রাতে বিনোদ বিশ্বাস মোটরসাইকেল চালিয়ে শনিরআখড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিধান বিশ্বাস আরও বলেন, বিনোদ ব্রিটিশ কাউন্সিলের পড়াশোনা করত। রাতে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।