• ই-পেপার

মহানবীকে (সা.) কটূক্তিকারীর বিচার দাবিতে নড়াইলে বিক্ষোভ

তারকাদের রাজনীতিতে এনে সংস্কৃতি-ক্রীড়া ক্ষেত্রকে ক্ষতি করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
তারকাদের রাজনীতিতে এনে সংস্কৃতি-ক্রীড়া ক্ষেত্রকে ক্ষতি করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘বিগত সরকারের সময় ক্রীড়াজগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের সুপারস্টারদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে। দলীয় হীনস্বার্থে যাতে তাঁদের ব্যবহার করা না হয়, সে জন্য বর্তমান সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিচ্ছে।’

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং বর্ষায় নজরুল উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কালচারাল ফ্যাসিজম একটি মনস্তাত্ত্বিক বিষয়। স্বৈরশাসকরা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে।’

তিনি আরো বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে হবে। যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পুষিয়ে নেওয়া যায় এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও সুসংগঠিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে যুগোপযোগী করা যায় এবং দলীয় হীনস্বার্থে যাতে এর ব্যবহার না হয়, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে চাই।’

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

নড়াইল সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)। তিনি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। রবিউল পেশায় একজন রাজমিস্ত্রি।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিশুটির পরিবারের সদস্যরা অভিযুক্ত রবিউলের বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটি বিকেল ৫টার দিকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের পার্শ্ববর্তী রবিউল ইসলামের বাড়ির ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা শিশুকে দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নড়াইল জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিব আকবর বলেন, শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করি। তার শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। নিয়ম-নীতি মেনে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মৃত শিশুর চাচা মুজিবর রহমান বলেন, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পাই। রবিউল মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান বলেন, জান্নাতুল নামক পাঁচ বছর বয়সী এক মেয়ে ধর্ষণের ফলে মারা গেছে। এটি খুবই নৃশংস একটি ঘটনা। 

তিনি বলেন, প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের সব টিম মাঠে নামিয়েছি। অতিদ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।

রাজশাহীর শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা
শিমলা পার্ক। ছবি : কালের কণ্ঠ

রাজশাহী নগরীর অন্যতম সবুজায়ন এলাকা শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী উপদেষ্টা পরিষদ। এ সিদ্ধান্তের ফলে পার্কটির প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন উদ্যোগ গ্রহণের পাশাপাশি দর্শনার্থীদের জন্য কিছু করণীয় ও বর্জনীয় নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় রাজশাহীর পদ্মাচরের শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সভায় বগুড়ার বড়বিলা বিল এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং পর্যটন ও পিকনিক স্পটকেও একই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

শিমলা পার্কের বিজিবি ক্যাম্পসংলগ্ন অংশ থেকে জেলা প্রশাসকের বাংলোসংলগ্ন শহররক্ষা বাঁধ পর্যন্ত প্রায় ১৭ একর এলাকা এই সংরক্ষিত অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত বর্ধনশীল রাজশাহী নগরের মধ্যে এমন একটি প্রাকৃতিক আশ্রয়স্থল সংরক্ষিত হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গবেষণা, শিক্ষা ও প্রকৃতিনির্ভর পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের তথ্য অনুযায়ী, বছরের অধিকাংশ সময় শিমলা পার্কে ২০০টিরও বেশি প্রজাতির পাখির দেখা মেলে। চখাচখি, ঘুঘু, কুবো, আবাবিল, টিটি, বাটান, পানকৌড়ি, গাঙচিল, বক, কাঠঠোকরা, ফিঙে, টিয়া, মাছরাঙা, শালিক, দোয়েল, মৌটুসি, খঞ্জনা, বুলবুলি, বেনেবউ, জলমুরগি ও কোকিলসহ দেশি-বিদেশি অসংখ্য পাখি বিশেষ করে বর্ষা ও শীত মৌসুমে এ এলাকায় বিচরণ করে।

এ ছাড়া পার্কটিতে খরগোশ, কাঠবিড়ালি, খাটাশ, গন্ধগোকুল, মেছোবিড়াল, বেজি, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির বাদুড়সহ প্রায় ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস রয়েছে। পাশাপাশি ২৪ প্রজাতির সরীসৃপ এবং ১৩ প্রজাতির উভচর প্রাণীরও বসবাস রয়েছে এখানে।

সংরক্ষিত এলাকার পরিবেশ অক্ষুণ্ন রাখতে দর্শনার্থীদের নীরবতা বজায় রাখা, বন্যপ্রাণীর চলাচলের পথ এড়িয়ে চলা, পাখির বাসা নষ্ট না করা, ঝড়ে পড়া গাছ বা ডাল সংগ্রহ না করা, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা, বন্যপ্রাণীর কাছাকাছি না যাওয়া এবং শিকার বা আবাসস্থল ধ্বংসের মতো কোনো ঘটনা দেখলে প্রশাসন বা বন বিভাগকে জানাতে বলা হয়েছে। এছাড়া মে থেকে জুলাই পর্যন্ত বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে এলাকায় প্রবেশ সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে সংরক্ষিত এলাকায় মাইক বা উচ্চ শব্দে গান বাজানো, দলবদ্ধ হইচই, আলোকসজ্জা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা, পিকনিক, রান্না বা আগুন জ্বালানো, বৃক্ষ কর্তন, বন্যপ্রাণী শিকার, দোকান বসানো, গবাদিপশু চরানো এবং লতা-গুল্ম ধ্বংস করা নিরুৎসাহিত করা হয়েছে।

এর আগে গত ৮ জুলাই বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শিমলা পার্কের জীববৈচিত্র সংরক্ষণে রাজশাহীবাসীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

কাশিমপুর মহিলা কারাগারের জেলারকে বরখাস্ত

জেল সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
কাশিমপুর মহিলা কারাগারের জেলারকে বরখাস্ত
জেলার শিরিন আক্তার।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের দেয়াল টপকে সাজাপ্রাপ্ত বন্দি মোছা. রিম্পা (২১) পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলি করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত শুক্রবার রাতে একই ঘটনায় ৩ মেট্রন ও ৪ নারী কারারক্ষীসহ মোট ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দি পলায়নের ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্তকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন এবং তারা যাতে তদন্তে কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে গাফিলতির কারণে জেল সুপার কাওয়ালিন নাহারকে রাজশাহী বদলি করা হয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮টার কিছু আগে ওই নারী বন্দি পালিয়ে যান। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উঠে আসে বিকেল ৫টার মধ্যে বন্দিদের সেলে আবদ্ধ করার কথা থাকলে রাত ৮টায় করা হয়েছে। তা ছাড়া নির্ধারত সময়ের পর ৪০ জন বন্দিকে দিয়ে ইট ভাঙনের কাজ করানো হচ্ছিল। এরই ফাঁকে পালিয়ে যাায় ওই বন্দি। তদন্তে জেলার ও জেল সুপারের দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার প্রমাণ পাওয়ার পর কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

মহানবীকে (সা.) কটূক্তিকারীর বিচার দাবিতে নড়াইলে বিক্ষোভ | কালের কণ্ঠ