• ই-পেপার

নামাজ পড়াতে যাওয়ার পথে ইমামের ওপর দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ছিনতাই

জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শামীম

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শামীম
সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শামীম কাদির (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

জয়পুরহাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক করতোয়ার প্রতিনিধি শামীম কাদির।

শনিবার (২৫ জুলাই) ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সোহেল আহমেদ লিও (এসএ টিভি) ও তানভিরুল ইসলাম রিগ্যান (ভোরের দর্পণ), সহ-সাধারণ সম্পাদক পদে আবু মুসা (মানবকণ্ঠ) এবং কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন (যায়যায়দিন)।

এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়ান্নাফ হোসেন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র এবং কার্যনির্বাহী সদস্য পদে আতাউর রহমান, পুলক সরকার ও রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন নজরুল ইসলাম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের ৪৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাতের আঁধারে ৯ নারীকে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
রাতের আঁধারে ৯ নারীকে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে গভীর রাতে ৯ জন ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের কঠোর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের বাড়তি টহল এবং সদস্য উপস্থিতি বাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির ২৯১ নম্বর মেইন পিলারের ২০-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ভোরে ভারতের শ্রীরামপুর সীমান্ত এলাকা দিয়ে ৯ জন নারীকে জোরপূর্বক সীমানা অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। ওই সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখে বিষয়টি ধরা পড়লে তারা বিএসএফকে বাধা দেন। বিজিবির বাঁশির শব্দ ও সতর্ক অবস্থানে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দারাও দ্রুত সীমান্তে একত্র হন। বিজিবি ও স্থানীয়দের তোপের মুখে পড়ে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

পরবর্তীকালে সকাল সাড়ে সাতটার দিকে সীমানার ওপারে আবারও অতিরিক্ত বিএসএফ সদস্য জড়ো হতে থাকেন। এতে করে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। তবে বিজিবির শক্ত অবস্থান এবং বিজিবি-গ্রামবাসীর যৌথ প্রতিরোধের কারণে শেষ পর্যন্ত বিএসএফ তাদের পুশ ইনের চেষ্টা পুরোপুরি বাতিল করে ওই নারীদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

ঘটনার বিবরণ দিয়ে সীমান্তের ষাটোর্ধ্ব বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠি। বাইরে এসে দেখি নয়জন নারীকে জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা চলছে। আমরা পুরো গ্রামের মানুষ এক হয়ে বিজিবির সঙ্গে তাদের আটকে দিই। সকাল থেকেই ওপারে বিএসএফের আনাগোনা বাড়ায় আমরা সতর্ক অবস্থানে আছি।’

বিষয়টি নিশ্চিত করে কাটলা ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য শুকুর আলী জানান, ভোরে বিএসএফের এই অন্যায় অনুপ্রবেশের চেষ্টা গ্রামবাসী ও বিজিবির যৌথ প্রতিরোধে নস্যাৎ হয়ে যায়। এর পর থেকেই সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাসুড়িয়া বিওপির কম্পানি কমান্ডার টি আলম জানান, ভারত থেকে অবৈধ উপায়ে নয়জন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিল বিএসএফ। বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়েছে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

জামালপুরে নকলের দায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
জামালপুরে নকলের দায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার
সংগৃহীত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষায় নকলের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার একে মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃতদের মধ্যে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের ছয়জন এবং মোফাজ্জল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছয়জন শিক্ষার্থী রয়েছেন।

কেন্দ্র সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও বইয়ের কাটা অংশ (কাটিং) পাওয়া যায়। পরে পরীক্ষার বিধিমালা লঙ্ঘনের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও বইয়ের কাটিং পাওয়া গেছে। পরীক্ষার নিয়ম ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।’

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই। আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের নানা পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। আগে যে শুল্ক নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে, তবে তা ভিন্ন নামে।’

তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে ইউরিয়াসহ সব সারের যথেষ্ট মজুদ রয়েছে। ফলে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

সমাবর্তন অনুষ্ঠানে ওই বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা ও মাহনগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।