• ই-পেপার

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার, সোনারগাঁয়ে উদ্ধার অস্ত্র

টানা ৯ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা ৯ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়ন কাজের জন্য আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানা গেছে। 

গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটি অনেক বড় এবং লোড বেশি হওয়ায় ফিডারটি ছোট করতে এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে আরও দুটি ফিডার নির্মাণ করা হবে। 

এ জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো—কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এর আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

খুলনায় বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার

খুলনা অফিস
খুলনায় বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

খুলনার লবণচরা থানার ইসলামপাড়া এলাকা থেকে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম ও ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মাসুদ রানা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার নাজিমের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

গোসলে নেমে গুপ্ত খালে তলিয়ে বাবা নিখোঁজ, উদ্ধার ছেলে

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
গোসলে নেমে গুপ্ত খালে তলিয়ে বাবা নিখোঁজ, উদ্ধার ছেলে
নিখোঁজ হেলাল উদ্দিন (বাঁয়ে) ও তার উদ্ধার হওয়া ছেলে নিলয়। সংগৃহীত ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে গুপ্ত খালে তলিয়ে যান পর্যটক বাবা-ছেলে। পরে উদ্ধারকর্মীরা ছেলেকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন বাবা।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় কলাতলী সৈকত সংলগ্ন মডার্ন হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম হেলাল উদ্দিন (৫২)। তিনি মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা মৃত আনোয়ার মেম্বারের ছেলে।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফ গার্ড ও প্রশাসনের বিচকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

সি-সেইফ লাইফ গার্ডের উদ্ধারকর্মী জয়নাল আবেদীন জানান, মেহেরপুর থেকে আসা একটি পরিবার সন্ধ্যায় কলাতলী সৈকতের মডার্ন হ্যাচারি পয়েন্টে গোসলে নামে। এক পর্যায়ে সৈকতে জোয়ারের পানিতে সৃষ্টি হওয়া একটি গুপ্ত খালের গর্তে বাবা ও ছেলে তলিয়ে যান।

তিনি জানান, তাৎক্ষণিক উদ্ধার অভিযানে গুরুতর অবস্থায় ছেলে নিলয়কে (২২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফ গার্ড ও প্রশাসনের বিচকর্মীরা যৌথ অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, বর্ষার এমন সময়ে কক্সবাজার সৈকতে সামুদ্রিক জোয়ার ও টানা বর্ষণে সৈকতের বালিয়াড়িতে গুপ্ত খালের সৃষ্টি হয়। এসময় উদ্ধারকর্মীদের সহযোগিতা ছাড়া সৈকতে গোসল নামা অত্যন্ত বিপজ্জনক। এ বিষয়টি নিয়ে গত দুই সপ্তাহ আগে কালের কণ্ঠে সচিত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ঝরে গেল দুই প্রাণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ঝরে গেল দুই প্রাণ
সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের পাগলাপীর-জলঢাকা সড়কের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় আরএফএল কম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকার দিক থেকে পাগলাপীর অভিমুখে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত রাধা রানী সরকারের স্বামী দুলাল সরকার এবং অঞ্জনা রানী সরকারের স্বামী দ্বিজেন্দ্র নাথ সরকার। তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকায়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।