মাগুরার শ্রীপুরে স্কুলছাত্রী রাজিয়া খাতুনকে হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হাসান শেখ (৩০) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার সাক্ষ্য গ্রহণ শেষে মাগুরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান এ ফাঁসির আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ মার্চ ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুনকে হাসান শেখ প্রথমে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে ও ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে। পরে পাশের একটি বাঁশ বাগানে ফেলে রেখে যায়। প্রথমে শ্রীপুর থানায় আসামি অজ্ঞাত পরিচয়ে মামলা হয়।
পরবর্তীতে সিআইডি তদন্তপূর্বক বিভিন্ন আলামতের ভিত্তিতে আসামিয হাসান শেখের বিরুদ্ধে আদালতের চার্জশিট প্রদান করে। পরবর্তীতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।







