• ই-পেপার

ফুলবাড়ীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

বীরগঞ্জ

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, পিকআপচাপায় মা-ছেলে নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, পিকআপচাপায় মা-ছেলে নিহত
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও মহাসড়কে ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার বাসিন্দা ফাহিমা আক্তার (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত ফাহিমার স্বামী মো. নাজমুল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম স্ত্রী ও সন্তানসহ সড়কে ছিটকে পড়েন। এ সময় পিকআপটির চাকায় পিষ্ট হয়ে তার স্ত্রী-সন্তান ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ও নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তার ও মো. আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মো. জিন্নুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লার সাইফুল শিকদারের স্ত্রী এবং চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-ঢাকা রেলওয়ে লাইনের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। তিনি ভাঙ্গার কাপুড়িয়া সদরদী মহল্লায় ভাড়াবাসায় থাকতেন। এক বছর আগে তাদের বিয়ে হয়।

ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাপুর আহমেদ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে গৃহবধূ ফাতেমা আক্তার নিহত হয়েছেন। খবর পেয়ে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার মনোহরগঞ্জে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রমের বাসিন্দা।

লালমাই হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপুলাসার এলাকায় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরো ১০ জন যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।  আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন
সংগৃহীত ছবি

পরিবেশ রক্ষা ও দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৯ হাজার ৩২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় সোনারগাঁও স্টেডিয়ামে সোনারগাঁও পৌরসভা ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, অক্সিজেনের ঘাটতি পূরণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, অক্সিজেনের ঘাটতি পূরণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ লাখ গাছ রোপণের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে সোনারগাঁ উপজেলায় দুই লাখ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের সবাইকে একটি করে গাছ উপহার দেওয়ায় সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গাছ আমাদের 
অক্সিজেন দেয়,  তাই পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। এছাড়া আমরা গাছের পরিচর্যাও করব। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচায়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজল চন্দ্র পাল এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সারোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের সবুজায়ন কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।