দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার বুন্দিপাড়া স্বজনপুকুর গ্রামে স্ত্রীকে খুন্তির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুলসুম আক্তার মিমি (২৮) তার স্বামী আব্দুল মতিনের ছেলে মো. মানিককে নিয়ে তার বাবার বাড়িতে থাকতেন। মানিক পেশায় একজন মাংস বিক্রেতা (কসাই)। বর্তমানে কোনো কাজ না থাকায় সব সময় তাদের পরিবারে কলহ লেগে থাকত। বর্তমানে কোনো কাজ না থাকায় সব সময় তাদের পরিবারে কলহ লেগে থাকত। তিনি খুন্তির আঘাতে তাকে হত্যা করেন।
তারা আরো জানান, তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
কুলসুমের তিন সন্তানের বড় ছেলে আল আমিন (১২) বলে, ‘রাতে বাবা মায়ের সঙ্গে চিৎকার-চেঁচেমেচি করেছে। ঘুম থেকে জেগে দেখি মাকে খুন্তি দিয়ে আঘাত করছে। মা কিছুক্ষণ বেঁচে ছিল, পরে গলা চেপে ধরে মাকে খুন করে। আমি বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ফুলবাড়ী থানার এসআই আশিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’




