• ই-পেপার

বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

পাবনা প্রতিনিধি
পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
ছবি: কালের কণ্ঠ

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত ৩ জনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বর্তমান সরকার জনগণের সরকার : আমানউল্লাহ

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বর্তমান সরকার জনগণের সরকার : আমানউল্লাহ
ছবি: কালের কণ্ঠ

বর্তমান সরকার জনগণের সরকার বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান বাজেট তার বাস্তব উদাহরণ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-২ আসনের কালিন্দী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জিআর খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের মানুষের কল্যাণে নিজ হাতে খাল খনন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে রেখে বিদেশে চলে যাননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূর লন্ডন থেকেও দেশ ও দেশের মানুষের শান্তি, উন্নয়ন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন।

কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মেহবুব, আংকু, সেলিম রেজা, আতাউর রহমান হীরা, নিবাস সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

দামুড়হুদায় যুবলীগকর্মী নজরুল আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় যুবলীগকর্মী নজরুল আটক
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী নজরুল মেম্বারকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক নজরুল মেম্বার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আমির হামজা বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ২টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নজরুল মেম্বারকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ২

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুরে এক যুবককে অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। অপহৃতকে উদ্ধার করে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অফিসের কাজের কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে জীবনান্দ সরকার নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে তাকে এক আসামির বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগে বলা হয়, মুক্তিপণ না দিলে ভিকটিমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যমানের ছয়টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। পরে তাকে হিলি চারমাথায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার একটি অফিসকক্ষে আটকে রাখা হয়।

খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত মো. ইউসুফ আলী (২৮) ও মো. মোজাম্মেল হোসেন মুকুলকে (৪৫) গ্রেপ্তার করে।

এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর গ্রহণের অভিযোগে হাকিমপুর থানায় মামলা নং-০১/১৩৭, তারিখ ১ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৬৫/৩৮৬/৩৮৭/৩৪২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির তদন্ত কমকতা হাকিমপুর থানার এসআই (নি.) মো. শামীম মিয়া  জানান মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।