• ই-পেপার

শেরপুরে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোমবাতির আলোয় গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল ছাত্রদল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মোমবাতির আলোয় গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল ছাত্রদল
ছবি: কালের কণ্ঠ

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার (১ জুলাই) রাতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এতে একাত্ম প্রকাশ করে এনসিপি ও ছাত্র ইউনিয়নের নেতারা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আজিজি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন হৃদয় প্রমুখ।

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার
লাল মিয়া

​টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লাল মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশতৈল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

​পুলিশ সূত্র জানান, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা করেন।

​মামলায় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করেন। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পুলিশ বুধবার রাতে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কু‌ড়িগ্রা‌মে বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা, যা বল‌ছে কৃ‌ষি বিভাগ

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কু‌ড়িগ্রা‌মে বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা, যা বল‌ছে কৃ‌ষি বিভাগ

উজানের ঢল আর টানা বৃষ্টির ফ‌লে কুড়িগ্রামের নদ-নদীর পানি বে‌ড়ে স্বল্পমেয়াদি বন‌্যা প‌রি‌স্থি‌তি সৃষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে পা‌নি ধী‌রে ধ‌ী‌রে কমতে শুরু কর‌লেও জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ফসলি জমি ও সবজি ক্ষেতে পানি প্রবেশ করে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, কয়েকদিন পানি জমে থাকলে গাছের শিকড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফলে বৃদ্ধি ব্যাহত হয়, পাতা হলুদ হয় এবং রোগবালাই বাড়ে। দীর্ঘসময় জলাবদ্ধতায় সবজি ও আমনের বীজতলায় ক্ষতির ঝুঁকি সবচেয়ে বেশি।

কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়মিত অনুসরণ করলে ক্ষতি কমানো সম্ভব। পানি নেমে গেলে দ্রুত পুনর্বাসনমূলক কৃষি কার্যক্রম শুরু করা জরুরি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্যা পরিস্থিতিতে দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করতে হবে। জমিতে পানি জমলে নালা কেটে নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। জ‌মির আইল উঁচু রাখতে হবে এবং আমনের বীজতলায় অতিরিক্ত পানি যেন না থাকে তা নিশ্চিত করতে হবে। পানি নেমে গেলে চারা গাছের কাদা পরিষ্কার করতে হবে।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত জমিতে স্বল্পমেয়াদি ও পানি সহনশীল ফসল চাষের প্রস্তুতি নিতে হবে। সেই স‌ঙ্গে আবহাওয়ার পূর্বাভাস ও স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়মিত অনুসরণ করতে হবে।

জানা গেছে, টানা বৃ‌ষ্টি আর উজা‌নের ঢ‌লে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রামে ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমনের বীজতলা ৭১ হেক্টর, আউশ ধান ১৫০ হেক্টর, পাট ১৬৬ হেক্টর, শাক-সবজি ৮৭ হেক্টর, চীনা ৩ হেক্টর, মরিচ ২ হেক্টর এবং চিনাবাদাম ২০ হেক্টর রয়েছে। তবে প্রায় ৩২ হাজার ৬৮০ হেক্টর জমির ফসল এখনো রক্ষা পেয়েছে।

কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার হলোখানা ইউনিয়নের শোভারকুটি গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, বৃষ্টি ও ধরলা নদীর পানিতে ১৫ শতক পটল ক্ষেত ডুবে গেছে। পানি দ্রুত না নামলে পুরো ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

একই গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, এক একর জমির কচু ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কয়েকদিন পানি থাকলে ফসল পচে নষ্ট হয়ে যাবে।

শুলকুর বাজার এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, পানিতে পটল ক্ষেত তলিয়ে যাওয়ায় গাছ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

চিলমারীর চর শাখাহাতির কৃষক আফজাল আলী জানান, পাট এখনও পরিপক্ব হয়নি, কিন্তু পানি ওঠায় আগেভাগেই কাটতে হচ্ছে। না হলে গাছের গায়ে শিকড় গজিয়ে পাটের মান নষ্ট হবে।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম এলাকার কৃষক ছাবেদ আলী বলেন, তিস্তার পা‌নি গ‌তি‌বি‌ধি বোঝা মুশকিল। এখ‌নি পা‌নি বা‌ড়ে এখ‌নি। বৃ‌ষ্টি আর উজা‌নের ঢ‌লে বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ায় তড়িঘড়ি করে বাদাম তুলে নিয়েছি। নয়‌তো বন‌্যার পা‌নি‌তে বাদাম নষ্ট হ‌য়ে লোকসান হ‌তো।

সং‌শ্লিষ্ট‌দের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা এখন জরুরি। আগাম সতর্কতা, আবহাওয়ার পূর্বাভাসের সঠিক ব্যবহার এবং সময়োপযোগী কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুচক্রের স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে। ফ‌লে যখন যেটা হওয়ার কথা তখন সেটা হচ্ছে না। বৃষ্টিপাতের সময় ও পরিমাণে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। যা সরাসরি কৃষিতে প্রভাব ফেলছে।

তিনি আরো বলেন, চলতি বছরের মে মাসে কুড়িগ্রামে ৭৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। গত বছরও অনিয়মিত ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা ও ফসল ক্ষতির ঘটনা ঘটেছে। তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে কৃষিকাজ পরিচালনা ও আগাম প্রস্তুতি নেওয়া এখন অত্যন্ত জরুরি।

সুমন হত্যার প্রতিবাদে ভাঙ্গায় ফের সড়ক অবরোধ, দাফন সম্পন্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সুমন হত্যার প্রতিবাদে ভাঙ্গায় ফের সড়ক অবরোধ, দাফন সম্পন্ন
ছবি: কালের কণ্ঠ

ভাঙ্গায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন শেখের জানাজা ভাঙ্গা ঈদগাঁ মসজিদে বুধবার (১ জুলাই) বাদ এশা অনুষ্ঠিত হয়। এরপর ভাঙ্গা ঈদগাঁ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। অপরদিকে সুমন হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার রাতেও এলাকাবাসী বিক্ষোভ করে।

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতালের সামনে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভে অংশ নেয়। পুরুষদের পাশাপাশি নারীরাও এ বিক্ষোভে অংশগ্রহণ করেন। এসময় আধা ঘণ্টার মতো মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। রাত সোয়া ৮টার দিকে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এলাকাবাসী সুমন হত্যার বিচার দাবিতে ভাঙ্গা থানার সামনে বিক্ষোভ করে। এসময় ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল ভিডিও কলে বিক্ষোভকারীদের ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা থানার সামনে থেকে সরে যান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গায় দুই শতাধিক পুলিশসহ এপিবিএন সদস্য নিয়োজিত ছিল। সন্ধ্যায় বিক্ষোভকারীরা সুমন হত্যার বিচারের দাবিতে  ভাঙ্গা থানার সামনে অবস্থান নিলে স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ভিডিও কলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ন্যায় বিচার প্রাপ্তির আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ জনগণ থানার সামনে থেকে সরে যান। পরে শান্তিপূর্ণভাবে নিহত সুমনের জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গা পৌরসভার কুমার নদের দুই প্রান্তের দুটি মহল্লা কাপুড়িয়া সদরদী ও পূর্ব হাসামদিয়া জনগণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন শেখ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ভাঙ্গায় কয়েক দফা সড়ক অবরোধ হয়।