• ই-পেপার

নোয়াখালীতে ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেপ্তার

জামালপুর

শূন্যরেখা থেকে থানা হেফাজতে সেই বৃদ্ধ, মিলল পরিচয়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
শূন্যরেখা থেকে থানা হেফাজতে সেই বৃদ্ধ, মিলল পরিচয়
সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের ঘটনায় আলোচিত বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে শূন্যরেখা থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।

এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সীমান্তজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।

বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ‘বৃদ্ধকে থানায় আনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে মারল মাদক কারবারিরা

অনলাইন ডেস্ক
নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে মারল মাদক কারবারিরা

নোয়াখালীর সেনবাগে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। গতকাল বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহানের ছেলে। সে স্থানীয় পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। ফাহিম সেনবাগে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহত ফাহিমের নানার বাড়ি আঞ্জু মিয়াজী বাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত মাদক ব্যবসা করে আসছে পার্শ্ববর্তী হারুনসহ তার লোকজন। গতকাল বুধবার সন্ধ্যায় হারুন ও তার লোকজন ওই বাড়ির পাশে মাদক সেবন করছিল। এ সময় তাদের ধাওয়া দিলে তারা প্রথমে পালিয়ে যান। পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাদক ব্যবসায়ী হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে আঞ্জু মিয়াজী বাড়িতে অতর্কিত হামলা চালান। একপর্যায়ে বাড়ির লোকজনও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার চেষ্টা করেন।

এ সময় অন্ধকারে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ফাহিম, শাকিব, রিফাত এবং মাদক ব্যবসায়ী হারুনসহ অন্তত ৫ জন আহত হয়। এর মধ্যে ফাহিম,  শাকিব ও রিফাতকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হারুনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।

সেনবাগ থানার ডিউটি অফিসার শিমুল স্কুল ছাত্র ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারিদের হামলায় ওই ছাত্র নিহত হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে সেনবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হারুন নামে একজনকে আটক করে।

বোচাগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বোচাগঞ্জ উপজেলার  নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, কাহারোল থানার গত বছর ১ লা আগস্ট  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ১৫ (৩) ধারায় তাকে আটক করা হয়। কাহারোল থানা পুলিশ বোচাগঞ্জ থানা পুলিশের সহায়তায় তদন্তে প্রাপ্ত আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ আগস্ট বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জানিয়ে থানায় মামলা করতে গিয়েছিলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফসার আলী। একই সময়ে থানায় উপস্থিত ছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। তাদের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন তিনি। পরে শিক্ষার্থীদেরই করা একটি মামলায় থানা চত্বরে গ্রেপ্তার হন আফসার আলী। সেই মামলায় জামিনে বেরিয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
 

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
সংগৃহীত ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। তিনি সিদ্ধিরগঞ্জের এস.ও এলাকার মো. সালাউদ্দিনের ছেলে। তারা উভয়ই ওই এলাকার সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের বাসার ভাড়াটিয়া।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পাশাপাশি থাকার সুবাদে বুধবার (১০ জুন) বিকেল চারটায় ঘরে কেউ না থাকায় প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে নিজঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন হিমেল। পরে শিশুটির আত্মচিৎকার শুনে তার মা দৌড়ে এসে আশেপাশের লোকজনকে ডাক দেন। স্থানীয়রা এসে ওই যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

‎শিশুটির মা জানান, আমি অনেকক্ষণ যাবৎ আমার মেয়েকে না পেয়ে ডাকাডাকি করতে থাকি। এর কিছুক্ষণ পর আমার মেয়ের চিৎকার শুনে হিমেলের ঘর থেকে আমার মেয়েকে উদ্ধার করি। এসময় হিমেলকে ঘরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দেই এবং আশেপাশের লোকজনকে ডাক দেই।

‎সিদ্ধিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।